রাজশাহী – চলনবিল প্রবাহ

চলনবিলের ভাসমান বিদ্যালয়ের বিশ্বজয়, ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই স্বনির্ভর সংস্থা
চলনবিল অঞ্চলের দুর্গম ও জলাবদ্ধ এলাকার শিশু-কিশোরদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সিধুলাই স্বনির্ভর সংস্থা ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫ অর্জন করেছে। উদ্ভাবনী সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয় প্রকল্পের জন্য সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছে।

ইউনেস্কো ঢাকার কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট অফিসার রাকিবুর রহমান তামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১০ জুন) রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন ব্যুরো অব নন-ফরমাল এডুকেশনের (বিএনএফই) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভাইজ। সূচনা পর্বে ইউনেস্কো ঢাকার শিক্ষা বিভাগের প্রধান নোরিহিদে ফুরুকাওয়া ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার-২০২৫ এবং এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সাক্ষরতার প্রসার’ বিষয়ে উপস্থাপনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার্থীদের কাছে শিক্ষা পৌঁছে দিতে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব অপরিসীম। জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগগুলো বিশেষভাবে কার্যকর। এসব উদ্যোগ শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করে।

২০২৫ সালে সিধুলাই স্বনির্ভর সংস্থার পাশাপাশি আয়ারল্যান্ডের ন্যাশনাল অ্যাডাল্ট লিটারেসি এজেন্সি (নালা) এবং মরক্কোর শিক্ষা মন্ত্রণালয়ও ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারে ভূষিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠী ও বিদ্যালয়ের বাইরে থাকা তরুণদের জন্য উদ্ভাবনী সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

ড. সুসান ভাইজ বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার বিষয় নয়; এটি মানুষকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জীবনের সুযোগ কাজে লাগানো এবং সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সক্ষমতা দেয়। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উদ্ভাবনী উদ্যোগগুলোর গুরুত্ব ক্রমেই বাড়ছে।

সিধুলাই স্বনির্ভর সংস্থার ভাসমান বিদ্যালয় প্রকল্প বাংলাদেশের বৃহত্তম জলাভূমি অঞ্চল চলনবিলে শিক্ষা বিস্তারের এক অনন্য উদ্যোগ। দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে অনেক শিশুর পক্ষে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না। এ বাস্তবতায় শ্রেণিকক্ষের সকল সুবিধাসম্পন্ন নৌকাভিত্তিক ভাসমান বিদ্যালয়গুলো শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

স্থানীয় নৌকা নির্মাণ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নির্মিত এসব নৌকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থাও সংযোজন করা হয়েছে। বর্তমানে সিধুলাই ৫৬টি নৌকা পরিচালনা করছে। এর মধ্যে ২৬টি ভাসমান শ্রেণিকক্ষ, ১০টি ভাসমান গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব এবং ৮টি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া অন্যান্য নৌকা স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও পরিবহন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

সিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজোয়ান বলেন, স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতেই টেকসই সমাধান গড়ে ওঠে। এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরলসভাবে কাজ করা অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছানোর অনুপ্রেরণা।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সাক্ষরতা ক্ষেত্রে উৎকর্ষতা ও উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার প্রদান করে আসছে। চীন সরকারের অর্থায়নে প্রদত্ত ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি বছর কার্যকর সাক্ষরতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং গ্রামীণ অঞ্চলের প্রাপ্তবয়স্ক ও বিদ্যালয়ের বাইরে থাকা তরুণদের শিক্ষায় অবদানের জন্য বিশ্বের তিনটি প্রতিষ্ঠান বা উদ্যোগকে এ পুরস্কার প্রদান করা হয়।

এর আগে বাংলাদেশ থেকে ফ্রেন্ডশিপ ২০২৩ সালে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৩ সালে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিল।

সিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজোয়ান চলনবিলের একজন কৃতি সন্তান। তার বাবা প্রয়াত  মোজাম্মেল হক নাটোর-৪ ( গুরুদাসপুর-বড়াইগ্রাম ) আসনের  সাবেক সংসদ সদস্য ছিলেন।

চলন্ত ট্রেনে অসুস্থ খোদেজা বেগম , তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থতা
রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনজন চিকিৎসক। তাদের মানবিক উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান ওই যাত্রী।

জানা যায়, দুইবার পবিত্র কাবা শরিফ তাওয়াফকারী  খোদেজা বেগম উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মনি রাজ সিং ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানান,কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে যেন দ্রুত এক্সট্রা-৩ বগিতে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দেন।

ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ট্রেনের বিভিন্ন বগি থেকে তিনজন চিকিৎসক এগিয়ে আসেন। তারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম (অ্যানেসথেসিওলজিস্ট), ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।

চিকিৎসকরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ সেবনের পর পর্যাপ্ত খাবার গ্রহণ না করায় তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। ফলে অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।

পরে তিন চিকিৎসক সম্মিলিতভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে  খোদেজার শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

এ সময় চলন্ত ট্রেনের অন্যান্য যাত্রীরাও চিকিৎসকদের মানবিক সেবায় মুগ্ধ হন। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

চলন্ত ট্রেনে তিন চিকিৎসকের এই মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধের ঘটনা যাত্রীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন, মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটিতে স্বাক্ষর করেন বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্যসচিব ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মীরা আসমা শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ অর্জনকে তিনি নাটোরবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, প্রশাসন, জনসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জেলার প্রাথমিক শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করলেন।

বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ ও বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে জনপ্রতিনিধিদের কাছে খোলা চিঠি
আসসালামু আলাইকুম।

আমি এই অঞ্চলের একজন সচেতন নাগরিক হিসেবে বৃহত্তর বড়াইগ্রাম ও বনপাড়া এলাকার লাখো মানুষের দীর্ঘদিনের একটি ন্যায্য ও যৌক্তিক দাবি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই।

নাটোর জেলার অন্যতম বৃহৎ উপজেলা বড়াইগ্রাম।  আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রশাসনিক কাঠামোর অসামঞ্জস্যতার কারণে এখানকার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্তমানে বড়াইগ্রাম থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে বড়াইগ্রাম সদরে, অন্যদিকে উপজেলা পরিষদসহ অধিকাংশ প্রশাসনিক দপ্তর অবস্থিত বনপাড়ায়। ফলে নাগরিকদের একটি কাজের জন্য বনপাড়ায় এবং অন্য কাজের জন্য বড়াইগ্রাম সদরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি সেবাপ্রাপ্তি জটিল ও দুরূহ হয়ে উঠেছে।

আমাদের দাবির পক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি—

১. জনসেবার সহজলভ্যতা নিশ্চিত করা:

একই উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ভিন্ন স্থানে হওয়ায় সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়। পৃথক উপজেলা গঠিত হলে নাগরিক সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।

২. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি:

বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকার কারণে বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর তদারকি ও সুষম উন্নয়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দুটি পৃথক উপজেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।

৩. সমতাভিত্তিক উন্নয়নের সুযোগ সৃষ্টি:

বনপাড়া ইতোমধ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে বড়াইগ্রামের রয়েছে নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও প্রশাসনিক গুরুত্ব। পৃথক উপজেলা হলে উভয় অঞ্চলই তাদের নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

৪. দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন:

বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ উপজেলা এবং বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার দাবি নতুন নয়। এটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের প্রাণের দাবি হিসেবে উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠন এ দাবিতে আন্দোলন ও মতপ্রকাশ করেছে।

মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ,

আপনারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং এই অঞ্চলের উন্নয়নের অগ্রসৈনিক। আমরা বিশ্বাস করি, জনস্বার্থে আপনারা এই ন্যায্য দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং জাতীয় সংসদ ও সরকারের নীতিনির্ধারণী মহলে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবেন।

আমাদের প্রত্যাশা, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে পুনর্গঠন এবং বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নতুন গতি পাবে।

জনগণের প্রাণের দাবি—

“বড়াইগ্রাম পূর্ণাঙ্গ উপজেলা চাই, বনপাড়া পৃথক উপজেলা চাই।”

লেখকঃ সংগঠক, পরিবেশবাদী ও সমাজকর্মী

সদস্য, বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন আন্দোলন

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকায় বসবাসরত নাটোর জেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘নাটোর জেলা সমিতি, ঢাকা’-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতির সভাপতি এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

সভাপতির বক্তব্যে আহসান খান চৌধুরী সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ব্যবসায়িক ব্যস্ততার কারণে নতুন কমিটির প্রথম সভা করতে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা একটি সামাজিক সংগঠন করি, তাই আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে হবে।” তিনি সমিতির বিগত কমিটির সভাপতি শামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের অবদানের কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, আগামীতে ইফতার মাহফিল ও ‘নাটোর উৎসব’ যেন আরও সুন্দরভাবে আয়োজন করা যায়, সেই চেষ্টা থাকবে। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, পরিচয় ও যোগাযোগ যত বাড়বে, একে অপরের বিপদে তত বেশি সহযোগিতা করা সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি প্রাণ কোম্পানিতে বিভিন্ন সময়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপির সহযোগিতার কথা বিশেষভাবে স্মরণ করেন। উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে বর্তমান প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে নাটোর সমিতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি প্রতি মাসে একটি করে সভা করার তাগিদ দেন এবং সমিতির কাজের জন্য প্রাণ-আরএফএল-এর দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন।

সাধারণ সম্পাদকের বক্তব্যে মোতাকাব্বীর আহমেদ রাজু নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “এবারের কমিটি বেশ বড়। নাটোরের মানুষের কল্যাণে বিগত দিনের চেয়েও যেন বেশি কাজ করা যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি ঢাকায় অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের একটি কমন প্ল্যাটফর্মে নিয়ে আসার আহ্বান জানান এবং একটি শক্তিশালী ‘ছাত্রকল্যাণ সমিতি’র কমিটি গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি খোন্দকার আবুল কাসেম; সিনিয়র সহ-সভাপতি জমশের আলী, আঃ ছামাদ মোল্লা ও এ জেড এম নাফিউল ইসলাম; সহ-সভাপতি মোফাখখারুল ইসলাম, কামরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর আলম, ইঞ্জিঃ আব্দুর রশিদ, ইঞ্জিঃ রফিকুল ইসলাম, আমির-উজ্জামান মনির ও মাহবুবা সুলতানা মৌসুমী।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিন, শাহীন শাহরিয়া বাবুল ও মামুনুর রশিদ মামুন; যুগ্ম সাধারণ সম্পাদক ডমিনিক দিলু পিরিচ, আনোয়ার হোসেন রিপন, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা ও লুৎফর রহমান; অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল; সাংগঠনিক সম্পাদক রুকসানা পারভীন রিক্তা; প্রচার সম্পাদক ইঞ্জিঃ জাকির আহমেদ এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, এস এম মাহবুব আলম, সিরাজুল ইসলাম নান্নু, শহিদুল ইসলাম বাচ্চু, মাসুদ-উল হক, ওয়ালিউল ইসলাম সবুজ, নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শেষ পর্যায়ে নাটোর জেলা সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত আব্দুল মান্নানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কৃষকের মুখে হাসি ফোটাতে কাজ করবে বিএমডিএ: কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, “কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। তাই কৃষক ও কৃষির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

রোববার (১০ মে) রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে তিনি এসব কথা বলেন।

তুহিন বলেন, বর্তমান সরকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সমর্থন নিয়ে বিএমডিএকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি। সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “তিনি ছিলেন আমার শিক্ষক। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমি কাজ করতে চাই, যাতে বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার মানুষ বিএমডিএকে আরও উন্নত ও কৃষকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পায়।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। দেশের জন্য তারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাই তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

বিএমডিএ চেয়ারম্যান অভিযোগ করে বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠানটির প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। সব বৈষম্য দূর করে বিএমডিএকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি প্রতিষ্ঠানে পরিণত করা হবে।”

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, নিজের অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে বিএমডিএকে আরও শক্তিশালী করতে চান তিনি। একই সঙ্গে কৃষকের স্বপ্ন পূরণ ও কৃষির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য জাফরুল্লাহ, সাইফুল ইসলাম হিরোক এবং মিসেস বদরুল লাইলী।

এছাড়া বিএমডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে বিকেলে চেয়ারম্যান তুহিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়িসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য সচিব পদ মর্যাদায়  বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহত্তর রাজশাহী সমিতির নতুন কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’-এর ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির প্রথম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর মোহাম্মদপুরে সমিতির কার্যালয়ে কেক কাটা ও আনন্দঘন আলোচনার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম-এর নেতৃত্বে বর্তমান কমিটির সদস্যরা গত এক বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠনটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ) ঢাকায় বসবাসরত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে দীর্ঘ ৮৭ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বক্তারা সংগঠনের এই গৌরবের ধারা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এস এম এহসান কবীর, আব্দুস সামাদ মোল্লা, কৃষিবিদ মোঃ মোফাজ্জ্বল হোসেন ও কৃষিবিদ লিয়াকত আলী জুয়েল। এছাড়াও অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নুসহ নির্বাহী সদস্য মোফাখখারুল ইসলাম, ইঞ্জিঃ নূরুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন, আইয়ুব হোসেন উজ্জ্বল, মোঃ ইকবাল হোসেন, সৈয়দ নাজমুল ইসলাম মানিক, কামরুল ইসলাম, রোকসানা রিক্তা, আশরাফুজ্জামান দোলা, ইকবাল হোসেন, ইঞ্জিঃ গোলাম মোর্শেদ, এ কে এম মঞ্জুর রেজা এবং আরিফুল ইসলাম আরিফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্য, সৌহার্দ্য ও একতার এই পথচলা আগামীতে আরও বেগবান হবে—এমন প্রত্যাশার মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কৃষক দলের সভাপতি তুহিনকে বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ
জাতীয়তাবাদী  কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ   হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়ে নির্ধারণ করা হবে।

এদিকে পাবনার কৃতি সন্তান হাসান জাফির তুহিন গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার  নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানাচ্ছেন।

আজ থেকে কার্যকর হচ্ছে গণপরিবহণের বর্ধিত ভাড়া: জেনে নিন কোন রুটে কত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আজ রোববার (২৬ এপ্রিল) থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহণের বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবার (২৫ এপ্রিল) নতুন এই ভাড়ার তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়ার এই চার্ট টাঙানো থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। এর পরিপ্রেক্ষিতেই বাসের এই নতুন ভাড়া নির্ধারণ করা হলো।

বিআরটিএ-এর প্রকাশিত তালিকা অনুযায়ী ঢাকার তিনটি প্রধান টার্মিনাল—গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী থেকে বিভিন্ন রুটের নির্ধারিত বাসের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের ভাড়া

গন্তব্য (ঢাকা থেকে)

৫১ আসনের বাসের ভাড়া

৪০ আসনের বাসের ভাড়া

পঞ্চগড়

১,০০৫ টাকা

১,২৮১ টাকা

রংপুর

৭৫১ টাকা

৯১১ টাকা

দিনাজপুর

৯৭৪ টাকা

১,২৪১ টাকা

রাজশাহী

৭৭৭ টাকা

৯৯১ টাকা

মেহেরপুর

৭৭৬ টাকা

৯৮১ টাকা

ঝিনাইদহ

৫০১ টাকা

৬৩৯ টাকা

সায়েদাবাদ টার্মিনাল থেকে বিভিন্ন রুটের ভাড়া

গন্তব্য (ঢাকা থেকে)

৫১ আসনের বাসের ভাড়া

৪০ আসনের বাসের ভাড়া

চট্টগ্রাম

৭০৪ টাকা

৫৫২ টাকা*

কক্সবাজার

৯০০ টাকা

১,১৪৭ টাকা

টেকনাফ

১,০৪৭ টাকা

১,৩৩‌৫ টাকা

সিলেট

৫৮০ টাকা

৭৪০ টাকা

খুলনা

৫৪১ টাকা

৬৯০ টাকা

বরিশাল

৪৬৪ টাকা

৫৯২ টাকা

মহাখালী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের ভাড়া

গন্তব্য (ঢাকা থেকে)

৫১ আসনের বাসের ভাড়া

৪০ আসনের বাসের ভাড়া

ময়মনসিংহ

২৯৪ টাকা

৩৭৫ টাকা

জামালপুর

৩৮৬ টাকা

৪৯২ টাকা

শেরপুর

৪২১ টাকা

৫৩৭ টাকা

কিশোরগঞ্জ

৪০১ টাকা

৫১১ টাকা

প্রেক্ষাপট: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

গত ১৮ এপ্রিল সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলেই পরিবহণ খাতে এই ভাড়া সমন্বয় করা হলো।

চলনবিল মিডিয়া লিমিটেডের পরিচালক আব্দুল মান্নানের ইন্তেকাল
চলনবিল মিডিয়া লিমিটেডের সম্মানিত পরিচালক এবং আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত তালবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান। তিনি কাছিকাটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ‘আলফা ক্রেডিট রেটিং লিমিটেড’ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। কিছুদিন তিনি ‘চলনবিল প্রবাহ’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুল মান্নান ঢাকাস্থ নাটোর জেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কাছিকাটা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন, বিশিষ্ট ব্যক্তিদের কর্মজীবন নিয়ে স্মরণিকা প্রকাশ এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। নিজ এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও নানা সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর অসামান্য অবদান রয়েছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী, নির্বাহী সভাপতি খোন্দকার আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।