ময়মনসিংহ – চলনবিল প্রবাহ

ফুলবাড়ীয়ায় সেচ নীতিমালা লঙ্ঘন, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সরকারি সেচ নীতিমালার চরম লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। মাত্র ১৪০ ফুট দূরত্বের মধ্যে দুটি গভীর নলকূপ স্থাপন, সেচ ক্যাটাগরির বিদ্যুৎ মিটার ব্যবহার করে সরকারি ফি অমান্য করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রতিবাদকারীদের হুমকির অভিযোগে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগকারী স্থানীয় কৃষক মো. মামুনুর রশিদ (২৯) জানান, ফুলবাড়ীয়া উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মোছা. জড়িনা খাতুন (৪৮) ও তার মেয়ে সালমা খাতুন নিজ নিজ বসতবাড়িতে গভীর নলকূপ স্থাপন করে দীর্ঘদিন ধরে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। অথচ সরকারি বিধিমালা অনুযায়ী এত স্বল্প দূরত্বের মধ্যে একাধিক গভীর নলকূপ স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

মামুনুর রশিদের অভিযোগ, ২০২১ সালে তিনি ও সালমা খাতুন একই সময়ে গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন করেন। তবে সংশ্লিষ্ট বিআরটিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) কর্মকর্তা তাকে অনুমোদন না দিয়ে সালমা খাতুনকে অনুমতি দেন। অথচ সালমা খাতুনের মা জড়িনা খাতুনের নামে ২০১৫ সাল থেকেই একটি গভীর নলকূপের অনুমোদন কার্যকর ছিল, যা বিধিমালা অনুযায়ী নতুন অনুমতির ক্ষেত্রে বাধা হওয়ার কথা।

ভুক্তভোগী কৃষকের ভাষ্যমতে, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ফুলবাড়ীয়া থানার সংসদ সদস্য মুসলেম উদ্দিন এবং বিআরটিসির প্রোকৌশলী ইঞ্জিনিয়ার বদরুল ইসলামের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই অনুমোদন আনা হয়। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ২০২২ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে দুর্নীতির দায়ে বিআরটিসির কর্মকর্তা বদরুদ্দোজামান গ্রেপ্তার হন। একই বছরে তৎকালীন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুল করিম দুদকের কাছে লিখিতভাবে জানান, অবৈধভাবে অনুমোদনপ্রাপ্ত সকল গভীর নলকূপের অনুমতি বাতিল করা হবে।

তবে অভিযোগ রয়েছে, ২০২৬ সাল পর্যন্ত এসেও বিআরটিসি কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যা প্রশাসনিক নির্লিপ্ততা ও প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় বলে মনে করছেন স্থানীয়রা।

অভিযোগে আরও বলা হয়, সরকার নির্ধারিত সেচ ফি যেখানে প্রতি কাঠা জমির জন্য ৩৯০ টাকা, সেখানে অভিযুক্তরা প্রতি কাঠা ৬০০ টাকা করে আদায় করছেন। এসব অর্থ আদায়ের বিপরীতে কোনো সরকারি রশিদ প্রদান করা হচ্ছে না, যা সরাসরি রাজস্ব ফাঁকির শামিল বলে দাবি স্থানীয় কৃষকদের।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে অনিয়মের প্রমাণ পাওয়ার পর একটি গভীর নলকূপ প্রায় ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হলেও কোনো দৃশ্যমান তদন্ত বা ব্যাখ্যা ছাড়াই তা পুনরায় চালু করা হয়। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, সেচ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়ম শুধু কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে না, বরং সরকারি নীতিমালা ও রাজস্ব ব্যবস্থাকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট অনুমোদনের নথিপত্র যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কৃষক মো. মামুনুর রশিদ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজধানীর যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হামলার বিচার ও প্রতিবাদ জানাতে তাৎক্ষণিকভাবে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, “জুলাই সংগ্রামের শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ৫৪ দিন অতিবাহিত হলেও সরকার এখনো বিচার নিশ্চিত করতে পারেনি। ন্যায়বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নির্মম হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই—হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে হাতে আর মাত্র সাত দিন সময় আছে। আমরা জাতিসংঘের মধ্যস্থতায় এ হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই।”

নাজমুল ইসলাম ঢালী বলেন, “হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার ৫৪ দিন পার হলেও সরকার কোনো কার্যকর আশ্বাস দিতে পারেনি। সারা দেশে আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি। এমনকি গতকাল রাতে হাদি ভাইয়ের স্ত্রী, যিনি একজন পর্দানশীল নারী, তাকেও রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। ইনকিলাব মঞ্চ যমুনার সামনে গিয়েছিল কেবল হত্যার বিচার দাবিতে। কোনো সহিংস উদ্দেশ্য ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকার আশ্বাস না দিয়ে উল্টো পুলিশ দিয়ে হামলা চালিয়েছে।”

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক আতিক আব্দুল বলেন, “ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়েছিল। আমাদের একমাত্র দাবি ছিল— শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের মাধ্যমে নিশ্চিত করা। অথচ প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আমাদের দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন এবং পুলিশি হামলার বিষয়টি অস্বীকার করেছেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “বর্তমানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আবদুল্লাহ আল জাবের গুরুতর আহত, সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন এবং আমাদের নারী সংগঠক জুম্মাকে পুলিশের বুট দিয়ে লাথি মারা হয়েছে। দেশের দায়িত্বে থাকা একজন প্রধান উপদেষ্টার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত হতাশাজনক ও অনাকাঙ্ক্ষিত।”

কর্মসূচিটি আয়োজন করে ইনকিলাব মঞ্চ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

ভূয়া ডিবি পরিচয়ে প্রতারণা: ফুলবাড়ীয়ায় ৫ যুবক গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নকল হাতকড়া, ওয়াকিটকি ও ডিবি পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর মধ্যেপাড়া গ্রাম থেকে স্থানীয় জনতার সহায়তায় প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পাঁচ হাজার টাকা আদায় করে একটি চক্র। এ ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যায় একই এলাকায় কয়েকজন যুবক আবারও ডিবি পুলিশ পরিচয়ে ঘোরাঘুরি করতে থাকলে বিষয়টি নজরে আসে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম স্থানীয়দের বিষয়টি জানালে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরে তাদের ফুলবাড়ীয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই রাতেই অভিযান চালিয়ে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নকল হাতকড়া, ওয়াকিটকি ও ডিবি পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ত্রিশাল উপজেলার সতেরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাৎ হোসেন (২৭), ধরিলা মধ্যপাড়ার হেলাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রনি (২৪), ছলিমপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সারোয়ার হোসেন (২৫), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) এবং ফুলবাড়ীয়া পৌর এলাকার মতিনের ছেলে সরোয়ার আলম (২১)।

ফুলবাড়ীয়া থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, লাভবান কৃষকরা
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এবার চিচিংগার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের কয়রাকান্দা গ্রামে চিচিংগা চাষ করে ভালো লাভের মুখ দেখছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারে দামও সন্তোষজনক পাচ্ছেন তারা।

কয়রাকান্দা গ্রামের কৃষক হিমেল মণ্ডল জানান, “এবার চিচিংগার ফলন খুব ভালো হয়েছে। প্রতি গাছেই অনেক ফল ধরেছে। বাজারেও ভালো দাম পাচ্ছি, তাই খরচ উঠিয়ে লাভ থাকছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরের উর্বর জমি ও বাড়ির আশপাশের আঙিনায় ব্যাপকভাবে চিচিংগা চাষ করেছেন কৃষকরা। প্রতিদিনই এসব এলাকা থেকে চিচিংগা সংগ্রহ করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে।

ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, “আমরা কৃষকদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। উন্নত জাতের বীজ, চাষাবাদের প্রশিক্ষণ এবং রোগবালাই দমনে পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন।”

তিনি আরও বলেন, সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে।

চিচিংগার বাম্পার ফলনে হাওরাঞ্চলের কৃষকদের মুখে এখন হাসি। তারা আশা করছেন, এভাবে সবজি চাষ অব্যাহত থাকলে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়া সম্ভব হবে।

ফুলবাড়ীয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।’

তিনি আরও জানান, ‘গ্রেপ্তারকৃত হারুন অর রশীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নেত্রকোনার দুই আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেলেন এজমল হোসেন পাইলট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলটকে নেত্রকোনা জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আসন দুটি হলো নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া)।

দলীয় নেতাকর্মীদের মতে, এজমল হোসেন পাইলটের দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। মাঠপর্যায়ে দলকে শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং নির্বাচনী প্রচারণা কার্যক্রম ত্বরান্বিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণেই তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নেতৃত্বের দেওয়া এই আস্থাকে সম্মান জানিয়ে এজমল হোসেন পাইলট বলেন, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারে নিরলসভাবে কাজ করে যাবেন।

র‍্যাব সদস্যের স্ত্রী হত্যার বিচারের দাবিতে রাজপথে মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত-তারাকান্দি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উক্ত মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় তারা খুনিদের গ্রেপ্তারে পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে নিহতের মা কল্পনা বেগম ও বাবা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমেনা এবং এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলামসহ অনেকে। এ সময় লিপি আক্তারের শিশু সন্তানদেরকে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সরিষাবাড়ী থানায় অবস্থান চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা আসামিদের শনাক্তের চেষ্টা করছি এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন— আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি করবেন।

ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে কমব্যাট পিস্তল ও মাদকদ্রব্যসহ বিএনপির এক নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তার বিএনপির নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার সহযোগীর নাম চমন মণ্ডল (৩৫)। তিনি গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে পৌর শহরের রাঘাইচটি এলাকায় কামরুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল, সেখানে মাদক সেবন ও বিক্রি হয়। ওই বাড়িতে মাদকবিরোধী অভিযানে পাওয়া যায় একটি কমব্যাট পিস্তল।

এ সময় পিস্তলের ১টি ম্যাগাজিন, ২টি কার্তুজ, ৩টি গুলি, ১৫টি ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং সেখান থেকে আজিম উদ্দিন ও চমন মণ্ডলকে গ্রেপ্তার করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক সাইদুল করিম অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার থানায় মামলা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কীভাবে আনা হলো, কেন আনা হলো— এসব বিষয়ে আসামিরা কিছু বলছেন না। তিনি বলেন, ‘আমরা দুজনকে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছি। আদালত রিমান্ড শুনানি না করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

শোক ও শ্রদ্ধায় সারাদেশে একযোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বুধবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় তার মূল জানাজা। একই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন।

জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। পাশাপাশি সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনও স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেত্রীর মৃত্যুতে দল-মত নির্বিশেষে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।

দেশজুড়ে শোকাবহ এই দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।

ডিজিটাল ঝুঁকির সময়ে নিরাপত্তার নির্ভরতার নাম জিহাদ সরকার
ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ইন্টারনেট এখন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। একই সঙ্গে অনলাইন জগতে বেড়েছে সাইবার ঝুঁকি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আস্থার সংকট। এই পরিবর্তিত বাস্তবতায় দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা নিয়ে নীরবে ও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন জিহাদ সরকার।

ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তার অভিজ্ঞতা ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি তাকে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসেছে। অনলাইন পরিসরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা গড়ে তোলাই তার কাজের মূল দর্শন। তিনি বিশ্বাস করেন, নিরাপদ ইন্টারনেট ছাড়া টেকসই ডিজিটাল অগ্রগতি সম্ভব নয়।

জিহাদ সরকার সাইবার নিরাপত্তাকে কেবল প্রযুক্তিগত বিষয় হিসেবে দেখেন না। তার কাছে এটি সামাজিক দায়বদ্ধতার অংশ। এই বিশ্বাস থেকেই তিনি নিরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যেখানে ব্যক্তিগত পরিচয়ের চেয়ে মানুষের নিরাপত্তা ও বিশ্বাসকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।

বর্তমান সময়ে সাইবার জগতে ঝুঁকির ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তির সঙ্গে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের জন্য। এই বাস্তবতায় অভিজ্ঞ ও সচেতন ব্যক্তিদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দায়িত্বশীল মানুষরাই ডিজিটাল সমাজকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখেন।

নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি। এই লক্ষ্য অর্জনে যারা নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, জিহাদ সরকার তাদেরই একজন প্রতিনিধি। তার পথচলা প্রমাণ করে, প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শুধু নিরাপত্তা নিশ্চিত করে না এটি মানুষের আস্থা ও নিশ্চিন্ত অনলাইন জীবনের ভিত্তিও তৈরি করে।