বরিশাল – চলনবিল প্রবাহ

বিলের তদবিরে প্রকৌশলীকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মামুন অর রশিদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি মিনহাজুল ইসলাম (মিনহাজ সাগর)-এর বিরুদ্ধে।

রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে এ ঘটনা ঘটে। একটি ঠিকাদারি কাজের বিল দ্রুত ছাড় করাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে।

প্রকৌশল দপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি ঠিকাদার সাইফুল মুন্সি বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় চব্বিশ হল’-এর প্রভোস্ট কক্ষ ও অজুখানার বৈদ্যুতিক লাইনের কাজ সম্পন্ন করেন। ওই কাজের বিল দ্রুত উত্তোলনের তদবির করতে বিকেলে সহকারী প্রকৌশলী মামুন অর রশিদের কক্ষে যান ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ঠিকাদার সাইফুল মুন্সিও উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, কক্ষে প্রবেশ করে মিনহাজুল বিল ছাড়ে দেরির কারণ জানতে চান এবং দ্রুত বিল পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। জবাবে সহকারী প্রকৌশলী মামুন জানান, সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিল প্রদান করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে মিনহাজুল কক্ষে থাকা একটি চেয়ার তুলে মামুনকে লক্ষ্য করে ছুড়ে মারেন।

ঘটনার সময় কক্ষে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রথমে তিনি চেয়ারটি ঠেকিয়ে দিলেও পরে দরজার পাশে থাকা আরেকটি চেয়ার দিয়ে সহকারী প্রকৌশলীকে আঘাত করা হয়।

ভুক্তভোগী সহকারী প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, “ছাত্রদল নেতা মিনহাজ সাগর আজই বিল দেওয়ার জন্য চাপ দেন। আমি নিয়ম অনুযায়ী বিল প্রক্রিয়াকরণের কথা বললে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে চেয়ার ছুড়ে মারেন এবং যাওয়ার সময় হুমকিও দেন। ঘটনার পর আমি কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম। তিনি বলেন, “আমি শুধু ঠিকাদারের বিলের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। দ্রুত বিল দেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু প্রকৌশলী আমার পরিচয় জানতে চেয়ে অস্বাভাবিক আচরণ করেন। এতে বিব্রত হয়ে আমি কক্ষ থেকে বের হয়ে আসি। চেয়ার ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ শিক্ষকের পদোন্নতির আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশ উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষকদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অর্থ, পরিকল্পনা, জনসংযোগ ও ডিন অফিসসহ একাধিক প্রশাসনিক দপ্তরগুলো তালবদ্ধ করেছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এসময় দপ্তরগুলোতে উপস্থিত হয়ে শিক্ষকরা কর্মকর্তাদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ই মে) সকাল ৯টায় পদোন্নতির দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবন-০১ এর নিচতলায় অবস্থান নেন। একঘন্টা অবস্থান কর্মসূচির পর সকাল ১০টায় শিক্ষকদের একটি অংশ রেজিস্ট্রার কার্যালয়ে যান এবং রেজিস্ট্রারকে উপাচার্যকে অসহযোগিতা করার নির্দেশ দেন আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক। একপর্যায়ে চাপের মুখে রেজিস্ট্রার তার কার্যালয় ত্যাগ করেন। এরপর কর্মচারীরা একে একে বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন।

একইভাবে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের অফিসে গিয়ে তাকে চাপ দেয়া হয় এবং চাপের মুখে তিনি দপ্তর ছেড়ে বের হয়ে গেলে শিক্ষকদের নির্দেশে কর্মচারীরা দপ্তরে তালা ঝুলিয়ে দেয়।

রেজিস্ট্রার কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, “আমাদের নির্দেশনায় প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝোলানো হয়েছে।”

তালা ঝোলানোর সময় সংশ্লিষ্ট দপ্তরের কয়েকজন কর্মচারী বলেন, “শিক্ষকদের নির্দেশনাতেই আমরা তালা ঝুলিয়েছি।”

দপ্তরের তালা দেয়া ও শিক্ষকদের চাপের বিষয়ে মুখ খুলতে চাননি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা। নামপ্রকাশ না করার শর্তে একটি দপ্তরের প্রধান বলেন, এভাতে তারা এটা করতে পারেন না। আমাদের অফিসে অফিসে এসে জোরপূর্বক বের করে দিয়ে তালাবদ্ধ করে দিচ্ছেন। তাদের আন্দোলন সফলহোক সেটা আমরাও চাই কিন্তু এভাবে জোরপূর্বক কিছু আমরা চাই না।

আন্দোলনকারী শিক্ষক ভূতত্ত্ব ও খনিবিদ্যা  বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রয় বলেন, “আমরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাঁকে আমরা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা করবো না। বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী শিক্ষকরা পদত্যাগ করছেন। ইতোমধ্যে তিনজন পদত্যাগ করেছেন। পদোন্নতি বোর্ড বসানোর ছয় মাস পেরিয়ে গেলেও উপাচার্য বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। তাই আমরা আর তাঁকে প্রশাসনিক সহযোগিতা করবো না।”

শিক্ষকদের আন্দোলনের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়া এবং কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। শিক্ষার্থীদের ক্ষতি করে এ ধরনের আন্দোলন সমীচীন নয়। কেউ আন্দোলন করলে ব্যক্তিগতভাবে কর্মবিরতি পালন করতে পারে। তবে অন্যের কাজে বাধা দেওয়া এবং কাউকে কাজ থেকে বিরত রাখা সম্পূর্ণ আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আজকালের কণ্ঠ–এর প্রতিনিধি ও ববিসাসের সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— ববি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর–এর প্রতিনিধি মো. জাহিদ হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ–এর প্রতিনিধি মো. মাসুদ রানা, ববি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ–এর প্রতিনিধি আবু ওবায়দা, প্রেসক্লাবের সদস্য ও এনপিবি প্রতিনিধি আবদুল কাদের জীবন এবং চর্চা–র বরিশাল প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়।

মানববন্ধনে ববি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে কেউ আক্রান্ত হলে বা সমস্যায় পড়লে সাংবাদিকরা তা তুলে ধরেন। সেই সাংবাদিকরাই যদি হামলার শিকার হয়, তাহলে সমাজ-রাষ্ট্র যাবে কোথায়? সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানেই ফ্যাসিবাদ কায়েমের পথকে সুগম করা। তাই যারা ঢাবি সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, অনতিবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করুন। পাশাপাশি সরকারের নিকট সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানাই।”

এসময় গণমাধ্যমকর্মী মৃত্যুঞ্জয় রায় বলেন, “গণমাধ্যমগুলো যখন সত্য প্রচারের পরিবর্তে শক্তির প্রচার করে, তখন সেই সমাজ, সেই রাষ্ট্র ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে শাসকশ্রেণির পক্ষে অবস্থান নেয় এবং নির্যাতিতের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তখন সেই রাষ্ট্রটি চূড়ান্ত ফ্যাসিবাদের রূপ ধারণ করে।”

তিনি আরও বলেন, “যারা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এটি না হলে গণমাধ্যমের স্বাধীনতা স্বপ্ন হিসেবেই থাকবে এবং সরকার আবার ফ্যাসিবাদে রূপান্তরিত হবে।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা বলেন, “সাংবাদিকদের ওপর এই হামলা নতুন কিছু নয়। বারবার সত্য প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে। আমাদের হাতের ভোটের কালির দাগ শুকায়নি— এর মধ্যেই সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। তারেক রহমান বলেছিলেন, ‘I have a plan।’ আমরা মনে করেছিলাম এই রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক উপায়ে চলবে। কিন্তু তার রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কর্মকাণ্ডের ফলে তার বক্তব্যের সঙ্গে কোনো মিল নেই। বরং বিগত সময়ের মতো সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে। আমরা সুস্পষ্ট করে বলছি— যদি এই হামলার বিচার না হয়, তবে কলম বিপ্লবের মধ্য দিয়ে এই হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

মানববন্ধনের সমাপনী বক্তব্যে ববি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক দেশ রূপান্তর–এর প্রতিনিধি মো. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের পতনের পর আমরা একটি গণতান্ত্রিক দেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আনাচে-কানাচে সাংবাদিকদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরা এমনটা চাইনি। এটি দেশের সাংবাদিকদের ওপর একটি চরম আঘাত। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। কিন্তু দুঃখের বিষয় হলো, গতকাল ডুজার সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় গিয়ে ৪ ঘণ্টা বসে ছিলেন, কিন্তু ওসি আসেননি। তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আজকে আমাদের এখানে থাকার কথা নয়। রাষ্ট্র যদি সাংবাদিকদের অধিকার আদায় করতে না পারে, তাহলে রাষ্ট্র বিপদগামী হবে। তাই অতি দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনুন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ববি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, ববি প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ডিজিটাল ল্যাবের যাত্রা শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছে আধুনিক ডিজিটাল ল্যাব। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর চতুর্থ তলায় লাল ফিতা কেটে এই ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MRDI)-এর সহযোগিতায় বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে।

ল্যাব উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলোম বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা বা মুখস্থ নির্ভর পড়াশোনা শিক্ষার্থীদের মনে থাকে না। হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা অনেক বেশি ফলপ্রসূ। এই ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কাজ করার সুযোগ পাবে, যা তাদের পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MRDI-এর পরিচালক হাসিবুল রহমান। তিনি ল্যাবের গুরুত্ব তুলে ধরে বলেন, “নিউজরুমের সাথে ক্লাসরুমের যে দূরত্ব, এই ল্যাব সেই সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বর্তমানে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকতা বিভাগ তাদের কারিকুলামে এই বিষয়টি যুক্ত করেছে, যা প্রশংসনীয়। এই ল্যাব ভবিষ্যতে ফ্যাক্ট চেকিংয়ের কাজে বিশেষ ভূমিকা রাখবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইশরাত জাহান লিজা বলেন, “সাধারণত ধারণা করা হয় কেবল বিজ্ঞান বিভাগেরই ল্যাব প্রয়োজন। কিন্তু সাংবাদিকতা বিভাগের এই উদ্যোগ প্রমাণ করেছে অন্যান্য বিভাগেও ল্যাবের প্রয়োজনীয়তা কতটা। আশা করি এটি দেখে অন্য বিভাগগুলোও উৎসাহিত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ল্যাব চালুর ফলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা জানান, এখন থেকে ভিডিও এডিটিং, নিউজ প্রেজেন্টেশন এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কাজগুলো তারা ক্যাম্পাসেই হাতে-কলমে শিখতে পারবেন।

ল্যাব উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। যেখানে দেশের খ্যাতনামা সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট চরমে: করিডোর ও গাছের নিচেই চলছে পাঠদান‎
নামে বিশ্ববিদ্যালয় হলেও অবকাঠামোগত সুযোগ-সুবিধায় অনেক কলেজের চেয়েও পিছিয়ে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষাজীবন পার করছেন শিক্ষার্থীরা। রুম না পেয়ে মাঝেমধ্যেই শিক্ষার্থীদের করিডোর, ছয়দফা চত্বর কিংবা গাছের নিচে ক্লাস করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে।

বাস্তব চিত্র ও সাম্প্রতিক ঘটনা: গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের করিডোরে দাঁড়িয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানবিন ইসলামকে ক্লাস নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে অবকাঠামো সংকট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। এর আগেও কক্ষ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছয়দফা চত্বর ও গাছতলায় ক্লাস করার একাধিক ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান ও ভয়াবহতা: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫টি বিভাগের ১২৫টিরও বেশি ব্যাচের জন্য ক্লাসরুম রয়েছে মাত্র ৩৬টি। অনেক বিভাগের জন্য বরাদ্দ মাত্র একটি রুম। ফলে একই সময়ে একাধিক ব্যাচের ক্লাস থাকলে শুরু হয় বিপত্তি। রুম খালি হওয়ার অপেক্ষায় শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্বেগ: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অলিভ খান বলেন, “একটি বিভাগের জন্য মাত্র একটি ক্লাসরুম, অথচ চলছে একাধিক ব্যাচ। অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও প্রয়োজনীয় অবকাঠামো বাড়ানো হচ্ছে না। এভাবে অপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম হাওলাদার বলেন, “পর্যাপ্ত রুমের অভাবে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক সময় ক্লাস বাতিল করতে হয়, যা আমাদের মানসিক ও শিক্ষাগত ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

সহকারী অধ্যাপক মো. সানবিন ইসলাম নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “রুম সংকটের কারণে আমরা শিক্ষার্থীদের প্রপার ডেলিভারি দিতে পারছি না। একটি কোর্সে ৩০-৩৫টি লেকচার থাকার কথা থাকলেও সংকটের কারণে তা সম্ভব হয় না। এতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”

প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম সংকটের কথা স্বীকার করে বলেন, “এখানে সমস্যা প্রকট। বিগত সময়ে এই দিকে নজর দেওয়া উচিত ছিল। অভ্যন্তরীণ প্রশাসনিক ও রাজনৈতিক সমস্যার কারণে শিক্ষার্থীদের এই মৌলিক সমস্যার দিকে নজর দেওয়া কঠিন হয়ে পড়েছে। আমি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি এবং একটি ভবনের জন্য আবেদন পাঠিয়েছি। এখন অনুমোদনের অপেক্ষায় আছি।”

শ্রেণিকক্ষ সংকটের এই স্থায়ী সমাধান না হলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের শিক্ষা ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালী-৪ আসনে নবনির্বাচিত এমপি’কে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন
দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী-৪ আসনে প্রায় ৫৩ হাজার ভোটে বিজয়ী এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রীসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলাপাড়া নাগরিক সমাজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আবেদন করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন।

লিখিত বক্তব্যে বলেন, ‘কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী-৪ আসনে তিনটি থানা, দুইটি পৌরসভার প্রশাসনিক কাঠামো নিয়ে বাংলাদেশের অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনে রয়েছে শের-ই-বাংলা নৌঘাটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ প্লান্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম। এই জনপদকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি শতভাগ সফলকাম হবেন এবং এলাকার উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন হবে।’

সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘বিগত ৫ আগষ্টের পর কলাপাড়া ও রাঙ্গাবালী জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিতে এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে গোটা জনপদের মানুষের বাড়িসহ বিভিন্ন ধরনের অবকাঠামো রক্ষায় শতভাগ সফলকাম হয়েছেন। আগামীতে তিনি মন্ত্রী সভায় স্থান পেলে এ দুর্যোগ কবলিত সাগর উপকূলের এ জনপদ উন্নয়ন সিঁড়িতে উঠতে পারবে বলে আশা করেন।’

লিখিত বক্তব্যে আরও বলেন, ‘তৃণমূল থেকে ছাত্র রাজনীতির সফল নেতৃত্ব দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নেওয়ায় এবিএম মোশাররফ হোসেনের বিএনপিতে রয়েছে বিশেষ ভূমিকা। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ স্নেহভাজন থাকায় তাঁর কাছে এই জনপদের উন্নয়নের গোড়াপত্তন করার সুযোগকে তিনি কাজে লাগিয়েছেন। তাঁর যোগ্যতায় কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের গোড়াপত্তন হয়েছে। হলিডে হোমস নামের ভবন প্রতিষ্ঠা করেছেন। পর্যটন পল্লী গঙ্গামতি পর্যন্ত বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করেছেন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আস্থাভাজন হওয়ায় এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী সভায় স্থান করে দিবেন বলে আমরা শতভাগ বিশ্বাস করি। তাই এই গুরুত্বপূর্ণ জনপদকে আলোকিত জনপদে পরিণত করতে তাকে মন্ত্রিপরিষদের সদস্য করার জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে কলাপাড়া নাগরিক সমাজ’র সমন্বয়কারী ইয়াকুব খান, সদস্য আব্দুল জলিল,  তানজিল জামান জয়সহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নোওর পর্বে অংশ নেন- সাংবাদিক মো.এনামূল হক, চঞ্চল সাহা, দৈনিক খোলা কাগজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. সোলায়মান পিন্টু, মো. রফিকুল ইসলাম মিরাজ, গ্রিন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো.মাসুদ তালুকদার।

শেষে প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সংবাদ সন্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর
বরিশালে অধ্যয়নরত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (MUSA), বরিশাল এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জমকালো আয়োজনে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রজমোহন (বিএম) কলেজের গোলাম সাব্বির খান। সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন (সরকারি হাতেম আলী কলেজ), সহ-সভাপতি মাসুম বিল্লাহ (সরকারি হাতেম আলী কলেজ), সাধারণ সম্পাদক সাব্বির শিকদার (বরিশাল বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল হাসান নিলয় (বরিশাল বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল (বরিশাল পলিটেকনিক), দপ্তর সম্পাদক ইমরান হোসেন সৌরভ (বিএম কলেজ), প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আবির (আইডিয়াল পলিটেকনিক) এবং কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম (বরিশাল পলিটেকনিক) দায়িত্ব পেয়েছেন।

সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় সম্পাদক পদও পূরণ করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল নুহেন (অমৃত লাল দে কলেজ), ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম (আলেকান্দা সরকারি কলেজ), নারী বিষয়ক সম্পাদক সাদিয়া খান তমা (বিএম কলেজ), আইন বিষয়ক সম্পাদক তামিম ইকবাল (বরিশাল পলিটেকনিক) এবং সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল (বিএম কলেজ)।

সভাপতি গোলাম সাব্বির খান বলেন, “মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা এবং তাদের শিক্ষাগত ও সামাজিক অগ্রযাত্রায় সহযোগিতা করা। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মির্জাগঞ্জের শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

সাধারণ সম্পাদক সাব্বির শিকদার বলেন, “মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে চাই। স্বচ্ছতা, নিয়মতান্ত্রিকতা ও টিমওয়ার্কের মাধ্যমে সংগঠনকে একটি কার্যকর সামাজিক শক্তিতে রূপ দেওয়াই আমার লক্ষ্য। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা মির্জাগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আশাবাদী ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে বরিশালে অবস্থানরত মির্জাগঞ্জের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের কল্যাণে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব অটুট রাখতে তারা আগামী দিনেও আরও জোরালো ভূমিকা পালন করবেন। অনুষ্ঠান শেষে নতুন ও বিদায়ী কমিটির সদস্যরা সম্মিলিতভাবে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের লক্ষে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নেন।

এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন: এবিএম মোশাররফ হোসেন- বিএনপি (ধানের শীষ), অধ্যাপক মোস্তাফিজুর রহমান- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), ডা. জহির উদ্দিন আহমেদ- খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি – জামায়াত সমর্থিত জোট)।

নির্বাচন কমিশন (ইসি) অফিস সূত্র জানায়, পটুয়াখালী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে কলাপাড়া উপজেলা ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৮১ জন (পুরুষ: ১,০৮,৮৩৬ এবং নারী: ১,০৫,৬৪৫ জন)। রাঙ্গাবালী উপজেলা ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪ হাজার ৮৬৪ জন (পুরুষ: ৪৭,৬৬১ এবং নারী: ৪৭,২০৩ জন)।

নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো জেলায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী ২৬ প্লাটুন, বিজিবি ৭ প্লাটুন, র‍্যাব ৬টি বিশেষ টিম, দেড় হাজার পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য। মাঠে সক্রিয় রয়েছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকালের মধ্যেই দুর্গম চরাঞ্চলসহ প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পটুয়াখালী ৪ আসনের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হবে বলেও তিনি মনে করেন।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান। দুই নেতাকে সাধুবাদ জানাই এবং বিএনপির সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার অনুরোধ করছি। আমরা সবাই মিলেমিশে আমাদের প্রিয় জন্মভূমি সুন্দর করে গড়ে তুলব।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতার বিরুদ্ধে আবাসিক হোটেলের জমি দখলের অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে একটি আবাসিক হোটেলের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ভাগিনা কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী বাইতুলমাল সম্পাদক মো. শাহাবুদ্দিন ফরাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হোটেল মালিক ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ।

ভুক্তভোগী অভিযোগ করেন, এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনি মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মো. শাহাবুদ্দিন ফরাজির নেতৃত্বে ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে কুয়াকাটা গেস্ট হাউস সংলগ্ন জমির পেছন দিক দিয়ে প্রবেশ করে। এ সময় তারা সীমানা প্রাচীর ভেঙে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালায়। হোটেল কর্তৃপক্ষ বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হয়।

কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমএ মোতালেব শরীফ বলেন, “কুয়াকাটা গেস্ট হাউস সংলগ্ন ১২৬৪ ও ১২৬২ ডি নম্বর খতিয়ানের জমি আমার পিতার মৃত্যুর পর ৫৬/১৪ নম্বর বণ্টন মোকদ্দমার মাধ্যমে আদালত ভাই-বোনদের মধ্যে বণ্টন করে দেন। ২০১৮ সালে আদালতের রায়ের মাধ্যমে আমরা জমির দখল বুঝে পাই।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে আত্মীয় ফজলুর রহমানের নেতৃত্বে সাহেদা, জাহানারা ও শাহীনুর ৩৮৫/২৩ নম্বর ডিক্রি রদের মামলা করেন, যার আদেশ হয় ২০২৪ সালে। তবুও গত ৩ ফেব্রুয়ারি তারা আমার হোটেলের পেছনে ঘর নির্মাণের হুমকি দেয়। এর প্রেক্ষিতে আমি মহিপুর থানায় অভিযোগ করি।”

ভুক্তভোগীর দাবি, ৬ ফেব্রুয়ারি গভীর রাতে অভিযুক্ত জাহানারা, শাহীনুর ও সাহেদার সঙ্গে জামায়াতে ইসলামী নেতা শাহাবুদ্দিন ফরাজি, শামিমসহ আরও কয়েকজন মিলে বাউন্ডারি ওয়াল ভেঙে অবৈধভাবে জমি ও হোটেল দখলের চেষ্টা করে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, “আমার বাবার মৃত্যুর পর বোনদের জমির অংশ বাবদ টাকা পরিশোধ করা হলেও তারা এখনো দলিল বুঝিয়ে দেয়নি। দলিল না দিয়েই জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. শাহাবুদ্দিন ফরাজি বলেন, “আমি কোনো জমি দখল করতে যাইনি। এখানে আমার মা ও খালারা তাদের ন্যায্য অংশ পাবে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছি। আমরা কোনো অন্যায় করিনি।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ। এটি আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য। তারপরও আমরা সাময়িকভাবে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি।”