নাটোর – চলনবিল প্রবাহ

গুরুদাসপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৩৪ হাজার ৮১০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ. এস. এম. আলমাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্সিং কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং টিকাদান কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গুরুদাসপুর উপজেলার মোট ১৭০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩৪ হাজার ৮১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৫০৮ জন শিশুকে এক লক্ষ আন্তর্জাতিক ইউনিট সমৃদ্ধ নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৩০২ জন শিশুকে দুই লক্ষ আন্তর্জাতিক ইউনিট সমৃদ্ধ লাল রঙের একটি ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। উপজেলার কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। একই সঙ্গে অভিভাবকদেরও নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করছি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এস. এম. আলমাস বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উপজেলার প্রতিটি কেন্দ্রে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। সকল অভিভাবকের প্রতি আহ্বান, নির্ধারিত বয়সের শিশুদের অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।”

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী বুরকিনা ফাসো: প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ও রাষ্ট্রপ্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখনও বিকাশমান পর্যায়ে থাকলেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তার সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৬ জুন) রাজধানী উয়াগাদুগুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বুরকিনা ফাসোতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ প্রেসিডেন্ট ত্রাওরের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত হাবিব উল্লাহ প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট তাকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত হাবিব উল্লাহ বাংলাদেশের পক্ষ থেকে বুরকিনা ফাসোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। তিনি নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে তুলা, ওষুধ, তৈরি পোশাক এবং চামড়াজাত পণ্যের বাণিজ্য সম্প্রসারণে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

এ ছাড়া কৃষি খাতে কারিগরি সহায়তা, গবেষণা, আধুনিক সেচব্যবস্থা, ফসল-পরবর্তী ব্যবস্থাপনা এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য চলনবিলের কৃতি সন্তান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ’র গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল। তার পিতা প্রয়াত মোঃ আব্দুল বারী একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে ‘সংশপ্তক জোহা-২০০১’-এর সৌজন্য চা আড্ডা ও মতবিনিময়
নাটোরের গুরুদাসপুরে ”বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে’র ২০০১ সালের এইচএসসি ব্যাচের (‘সংশপ্তক জোহা-২০০১’) শিক্ষার্থীদের সাথে কলেজ শিক্ষকদের এক সৌজন্য চায়ের আড্ডা ও মতবিনিমিয় অনুষ্ঠিত হয়েছে। অনানুষ্ঠানিক মতবিনিময়ে উপস্থিত ছিলেন অধ্যাপক একে আজাদ, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক আল মামুন প্রমুখ। এছাড়াও রোজী মোজাম্মেল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল হক খোকন, শহীদ শামসুজ্জোহা কলেজ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তীবরিজ খান, মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের উপস্থিত ছিলেন সজল মাহমুদ,  ফজলুল হক,  ইস্রাফিল শেখ,  নাজমুল হাসান রাসেল, ফাত্তাহ তানভীর রানা প্রমুখ। চায়ের আড্ডায় উঠে আসে পুরোনো স্মৃতি ও বিভিন্ন কথকতা। এ সময়ে ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের পক্ষ থেকে শহীদ শামসুজ্জোহা কলেজ এলামনাই এসোসিয়েশন গঠনের বিষয়ে দাবি উত্থাপন করা হয়। শহীদ শামসুজ্জোহা কলেজ মসজিদে ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের পক্ষ থেকে দুই টনের একটি হায়ার এসি হস্তান্তর করা হয়। কলেজের পক্ষে এসি গ্রহণ করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক একে আজাদ।

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন। তাঁর স্মৃতির স্মরণে তৎকালীন নাটোরের গুরুদাসপুর থানা সদরে অবস্থিত কলেজটির নামকরণ করা হয়। কলেজের ২০০১ সালের এইচএসসি ব্যাচ ‘সংশপ্তক জোহা-২০০১’ নামে পরিচিতি লাভ করেছে। এ ব্যাচের বেশ কয়েকজন প্রকৌশলী, চিকিৎসক, বিসিএস ক্যাডার, ব্যাংকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে সফলতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। ‘সংশপ্তক জোহা-২০০১’ আয়োজিত অনুষ্ঠানে ২০২২ সালে বিলচলন শহীদ  শামসুজ্জোহা সরকারি কলেজে ছাত্র-শিক্ষক সম্মিলন হয় ও অবসরে যাওয়া শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার প্রাক্তন ছাত্রদের অন্যতম বড় গ্রুপ ১৯৯৯ সালের এসএসসি ও ২০০১ সালের এইচএসসি ব্যাচ। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা, বৃক্ষরোপণ ও নদীদূষণ রোধেও ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের ভূমিকা লক্ষ্য করা গেছে।

ইউরোপ ভ্রমণ: দ্বিতীয় দেশ ইতালি, ইতিহাসের শহর রোমে দুই দিন
আমাদের ইউরোপ ট্যুরের দ্বিতীয় গন্তব্য ছিল ইতালি। গ্রীস থেকে আকাশপথে রোমে পৌঁছালাম আমরা। তবে রোম ভ্রমণের শুরুতেই ঘটে গেল একটি ছোট্ট কিন্তু ভীষণ আতঙ্কের ঘটনা।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম, আমাদের মেয়ে আনাবিয়া কোথাও নেই। বের হওয়ার পথে একটি বড় পিলার ছিল, যার এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। আমি ভেবেছিলাম আনাবিয়া তার বাবার সঙ্গে আছে, আর তিনি ভেবেছিলেন মেয়েটি আমার সঙ্গেই আছে। জীবনের সবচেয়ে ভয়ংকর কয়েকটি মুহূর্তের একটি ছিল সেটি। আতঙ্কিত হয়ে আবার ভেতরের দিকে ফিরে যেতেই দেখি আনাবিয়া কান্না করছে এবং একজন বিমানবন্দর কর্মকর্তার সঙ্গে কথা বলছে। সে নিজের নাম, আমাদের নাম এবং যে সে হারিয়ে গেছে—সেটুকু বুঝিয়ে বলতে পেরেছিল। আলহামদুলিল্লাহ, মেয়েকে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম।

বিমানবন্দর থেকে আমরা রেন্ট-এ-কার নিয়ে রওনা দিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় আপু আয়েশা আপুর বাসার উদ্দেশে। তিনি, তার স্বামী এবং ছেলেকে নিয়ে বেশ কিছুদিন ধরে রোমে অবস্থান করছেন।

বিদেশ-বিভুঁইয়ে এমন আন্তরিক আতিথেয়তা সত্যিই ভোলার নয়। তাদের বাসার অবস্থানও ছিল অত্যন্ত সুন্দর। বাসার সামনে ও পেছনে বিশাল খোলা মাঠ, চারপাশে শান্ত পরিবেশ, আর পাশে প্রয়োজনীয় কিছু দোকানপাট। বিদেশের মাটিতে এমন আপনজনের সান্নিধ্য ভ্রমণকে আরও আনন্দময় করে তুলেছিল।

কলোসিয়াম

প্রথম দিন বিকেলেই বেরিয়ে পড়লাম রোম দেখার উদ্দেশে। ভাইয়া আমাদের মেট্রোরেল ব্যবহারের নিয়ম দেখানোর জন্য নিজেই গাড়ি চালিয়ে স্টেশনে নিয়ে গেলেন। যাওয়ার পথে তিনি আমাদের খাওয়ালেন ইতালির বিখ্যাত জেলাতো (Gelato) আইসক্রিম।

এরপর মেট্রোতে উঠে রোম সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। রোমান পৌরাণিক কাহিনি অনুযায়ী ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরীর প্রতিষ্ঠা হয়। প্রায় তিন হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে এই শহরে। রোমকে বলা হয় Eternal City বা ‘চিরন্তন শহর’। প্রাচীন রোমানদের বিশ্বাস ছিল, পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, রোম চিরকাল টিকে থাকবে। এ কারণেই শহরটি ‘ক্যাপুট মুন্ডি’ বা ‘বিশ্বের রাজধানী’ নামেও পরিচিত।

রেনেসাঁ যুগে একের পর এক পোপ রোমকে বিশ্বের শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচি গ্রহণ করেন। ফলে রোম হয়ে ওঠে রেনেসাঁ, বারোক ও নিওক্ল্যাসিসিজম শিল্পধারার অন্যতম কেন্দ্র। বিশ্বের বহু খ্যাতিমান শিল্পী, ভাস্কর, চিত্রশিল্পী ও স্থপতি এই শহরকে তাদের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন।

মেট্রো থেকে নামলাম কলোসিয়াম স্টেশনে। উপরে উঠতেই চোখে পড়ল ইতিহাসের সেই বিস্ময়—কলোসিয়াম। বহুবার সিনেমায় দেখা এই স্থাপনাটি সামনে থেকে দেখার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। বিকেলের সোনালি আলোয় উজ্জ্বল কলোসিয়াম যেন অতীতের গৌরবগাথা শুনিয়ে যাচ্ছিল। আশপাশের ধ্বংসাবশেষ ঘুরে দেখলাম। সন্ধ্যা নেমে এলে আলোকসজ্জায় কলোসিয়ামের আরেকটি মোহনীয় রূপ দেখা গেল। এরপর সেখান থেকেই ফিরে এলাম বাসায়।

রাতে ডিনার করলাম একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক বড় ভাই, জসিম ভাইয়ের সৌজন্যে সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার সুবাদে আগে তার সঙ্গে পরিচয় হয়েছিল। অনেকদিন পর বিদেশের মাটিতে বাংলাদেশি মিষ্টির স্বাদ পেলাম। রেস্টুরেন্টটির নাম এখন আর মনে নেই, তবে সেই আপ্যায়নের স্মৃতি আজও অমলিন।

দ্বিতীয় দিন: ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের সন্ধানে

রোমান ফোরাম, রোম,ইতালি

পরদিন সকালে সারাদিনের খাবার-দাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম ইতিহাস ও ঐতিহ্যের শহর রোম ঘুরে দেখার জন্য।

সিটি সেন্টারে নেমে হাঁটতে হাঁটতে প্রথমেই পৌঁছে গেলাম রোমান ফোরাম-এ। একসময় এটি ছিল প্রাচীন রোমান সভ্যতার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইতিহাসের প্রতি আমার আগ্রহ বরাবরই বেশি, তাই স্থানটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। প্রচুর হাঁটাহাঁটি করেছি, কিন্তু ক্লান্তি যেন ছুঁতেও পারেনি।

এরপর হেঁটে গেলাম ক্যাপিটোলাইন মিউজিয়াম-এর দিকে। সময়ের অভাবে ভেতরে প্রবেশ করা হয়নি, তবে এর চত্বরে বেশ কিছুক্ষণ বসেছিলাম। চারপাশের সৌন্দর্য আর শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করেছিল। আনাবিয়া তখন সিঁড়ির ওপর-নিচে দৌড়াদৌড়ি করে আনন্দে মেতে ছিল।

সেখান থেকে দেখতে দেখতে এগোলাম পিয়াজ্জা ভেনেজিয়া এবং টাইবার নদী ও তার ঐতিহাসিক সেতুগুলোর দিকে। টাইবার নদী প্রাচীন রোমের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার প্রাণ ছিল। নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে যেন ইতিহাসের স্পন্দন অনুভব করা যাচ্ছিল।

রোমে বাংলাদেশিদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। ফলে প্রয়োজনীয় তথ্য জানতে বা সাহায্য চাইতে ভাষাগত কোনো সমস্যায় পড়তে হয়নি।

ইতালি গিয়ে জেলাতো আইসক্রিম, ইতালিয়ান পিৎজা এবং এসপ্রেসো কফির স্বাদ নেওয়ার ইচ্ছা ছিল। জেলাতো ও এসপ্রেসো খাওয়া হলেও কিছু টেকনিক্যাল কারণে বিখ্যাত ইতালিয়ান পিৎজার স্বাদ আর নেওয়া হয়ে ওঠেনি।

ভ্যাটিকান সিটি: বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রে

দুপুরের খাবার শেষে রওনা দিলাম বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি-র উদ্দেশে।

গুগলে খোঁজ নিয়ে জানতে পারলাম, ইতালির রোম শহর দ্বারা বেষ্টিত এই শহর-রাষ্ট্রটি রোমান ক্যাথলিক চার্চের সদর দপ্তর এবং পোপের আবাসস্থল। এখানেই রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন-সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সিস্টিন চ্যাপেল এবং ভ্যাটিকান মিউজিয়াম।

ভ্যাটিকানের অর্থনীতি মূলত বিশ্বজুড়ে ক্যাথলিকদের অনুদান, ডাকটিকিট ও স্মারকসামগ্রী বিক্রি, জাদুঘরের প্রবেশমূল্য এবং প্রকাশনা থেকে অর্জিত আয়ের ওপর নির্ভরশীল। এখানে কোনো ধরনের আয়কর নেই এবং অনেক পণ্য শুল্কমুক্ত।

মাইকেল এঞ্জেলোর আঁকা দেয়াল চিত্রের একাংশ:           ভ্যাটিকান মিউজিয়াম, ভ্যাটিকান সিটি, ইতালি

সিস্টিন চ্যাপেলের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বিশেষ করে মহান শিল্পী মাইকেলএঞ্জেলোর আঁকা ছাদচিত্র সত্যিই বিস্ময়কর। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্মগুলোর কিছু এখানে সংরক্ষিত রয়েছে।

ভ্যাটিকান সম্পর্কে একটি মজার তথ্য হলো—এখানে কেউ জন্মগ্রহণ করে না, তবুও দেশটির নাগরিক রয়েছে। কারণ নাগরিকত্ব মূলত দেওয়া হয় যাঁরা অফিসিয়াল দায়িত্ব বা চাকরির কারণে ভ্যাটিকানে বসবাস করেন তাঁদের।

ভ্যাটিকানের বিশাল চত্বরে প্রবেশ করতেই এর গাম্ভীর্য ও সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আনাবিয়া তখন স্ট্রলারে ঘুমিয়ে পড়েছিল, ফলে আমরা আরও স্বস্তিতে জায়গাগুলো ঘুরে দেখতে পেরেছি। ভ্যাটিকান মিউজিয়াম ঘুরে না এলে রোম ভ্রমণ সত্যিই অপূর্ণ থেকে যেত। সেখানে দীর্ঘ সময় কাটালাম এবং ইতিহাস, শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সমন্বয় কাছ থেকে দেখার সুযোগ পেলাম।

সন্ধ্যা ঘনিয়ে এলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে করতে ফিরে এলাম আপুর বাসায়। রোমের দুই দিনের অসাধারণ অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করে পরদিন রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য-ফ্লোরেন্সের উদ্দেশে।

লেখকঃ এলামনাই, ডেভেলপমেন্ট স্টাডিজ

সাসেক্স ইউনিভার্সিটি, ইউকে

ই-মেইলঃ merinabiam25@gmail.com

পুসানের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আঁচল, সাধারণ সম্পাদক আজিজুল
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)-এর ২০২৬-২৭ মেয়াদের আংশিক নতুন কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশীন আশরাফি আঁচল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত আলী।

পুসানের সমন্বয়কারী পুসান বন্ধু শেখ আব্দুস সোবহান, ড. মো. আমিরুল ইসলাম কনক, অ্যাডভোকেট এস. এম. শহিদুল ইসলাম সোহেল, মোখলেছুর রহমান সপু ও ফরাজী আহম্মদ রফিক বাবন এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জিহাদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে  ২০১৭ সালে গঠিত হয়  অরাজনৈতিক সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা সফর, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের আয়োজন করে আসছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড.এ.বি.এম. সাইফুল ইসলাম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি অনুষদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে প্রয়োজনবোধে এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

এদিকে ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলামের নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি একাডেমিক উৎকর্ষতা অর্জন এবং গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচনে অনুষদটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলনবিলের ভাসমান বিদ্যালয়ের বিশ্বজয়, ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই স্বনির্ভর সংস্থা
চলনবিল অঞ্চলের দুর্গম ও জলাবদ্ধ এলাকার শিশু-কিশোরদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সিধুলাই স্বনির্ভর সংস্থা ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫ অর্জন করেছে। উদ্ভাবনী সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয় প্রকল্পের জন্য সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছে।

ইউনেস্কো ঢাকার কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট অফিসার রাকিবুর রহমান তামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১০ জুন) রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন ব্যুরো অব নন-ফরমাল এডুকেশনের (বিএনএফই) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভাইজ। সূচনা পর্বে ইউনেস্কো ঢাকার শিক্ষা বিভাগের প্রধান নোরিহিদে ফুরুকাওয়া ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার-২০২৫ এবং এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সাক্ষরতার প্রসার’ বিষয়ে উপস্থাপনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার্থীদের কাছে শিক্ষা পৌঁছে দিতে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব অপরিসীম। জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগগুলো বিশেষভাবে কার্যকর। এসব উদ্যোগ শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করে।

২০২৫ সালে সিধুলাই স্বনির্ভর সংস্থার পাশাপাশি আয়ারল্যান্ডের ন্যাশনাল অ্যাডাল্ট লিটারেসি এজেন্সি (নালা) এবং মরক্কোর শিক্ষা মন্ত্রণালয়ও ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারে ভূষিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠী ও বিদ্যালয়ের বাইরে থাকা তরুণদের জন্য উদ্ভাবনী সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

ড. সুসান ভাইজ বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার বিষয় নয়; এটি মানুষকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জীবনের সুযোগ কাজে লাগানো এবং সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সক্ষমতা দেয়। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উদ্ভাবনী উদ্যোগগুলোর গুরুত্ব ক্রমেই বাড়ছে।

সিধুলাই স্বনির্ভর সংস্থার ভাসমান বিদ্যালয় প্রকল্প বাংলাদেশের বৃহত্তম জলাভূমি অঞ্চল চলনবিলে শিক্ষা বিস্তারের এক অনন্য উদ্যোগ। দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে অনেক শিশুর পক্ষে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না। এ বাস্তবতায় শ্রেণিকক্ষের সকল সুবিধাসম্পন্ন নৌকাভিত্তিক ভাসমান বিদ্যালয়গুলো শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

স্থানীয় নৌকা নির্মাণ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নির্মিত এসব নৌকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থাও সংযোজন করা হয়েছে। বর্তমানে সিধুলাই ৫৬টি নৌকা পরিচালনা করছে। এর মধ্যে ২৬টি ভাসমান শ্রেণিকক্ষ, ১০টি ভাসমান গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব এবং ৮টি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া অন্যান্য নৌকা স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও পরিবহন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

সিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজোয়ান বলেন, স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতেই টেকসই সমাধান গড়ে ওঠে। এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরলসভাবে কাজ করা অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছানোর অনুপ্রেরণা।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সাক্ষরতা ক্ষেত্রে উৎকর্ষতা ও উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার প্রদান করে আসছে। চীন সরকারের অর্থায়নে প্রদত্ত ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি বছর কার্যকর সাক্ষরতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং গ্রামীণ অঞ্চলের প্রাপ্তবয়স্ক ও বিদ্যালয়ের বাইরে থাকা তরুণদের শিক্ষায় অবদানের জন্য বিশ্বের তিনটি প্রতিষ্ঠান বা উদ্যোগকে এ পুরস্কার প্রদান করা হয়।

এর আগে বাংলাদেশ থেকে ফ্রেন্ডশিপ ২০২৩ সালে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৩ সালে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিল।

সিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজোয়ান চলনবিলের একজন কৃতি সন্তান। তার বাবা প্রয়াত  মোজাম্মেল হক নাটোর-৪ ( গুরুদাসপুর-বড়াইগ্রাম ) আসনের  সাবেক সংসদ সদস্য ছিলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫: রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন, মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটিতে স্বাক্ষর করেন বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্যসচিব ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মীরা আসমা শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ অর্জনকে তিনি নাটোরবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, প্রশাসন, জনসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জেলার প্রাথমিক শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করলেন।

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান
বাংলাদেশ পুলিশের পাঁচজন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চলনবিলের কৃতি সন্তান মুশফেকুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন— জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

মুশফেকুর রহমানের এ পদোন্নতিতে চলনবিল অঞ্চলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দরি হাসমারী গ্রামের সন্তান। তাঁর দাদা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও কাছিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কোরান উদ্দীন মোল্লা। তাঁর বাবা মরহুম লুৎফর রহমান সাধারণ বীমা করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ছিলেন।

সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে মুশফেকুর রহমান বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই পদোন্নতিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং স্বজনরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ ও বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে জনপ্রতিনিধিদের কাছে খোলা চিঠি
আসসালামু আলাইকুম।

আমি এই অঞ্চলের একজন সচেতন নাগরিক হিসেবে বৃহত্তর বড়াইগ্রাম ও বনপাড়া এলাকার লাখো মানুষের দীর্ঘদিনের একটি ন্যায্য ও যৌক্তিক দাবি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই।

নাটোর জেলার অন্যতম বৃহৎ উপজেলা বড়াইগ্রাম।  আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রশাসনিক কাঠামোর অসামঞ্জস্যতার কারণে এখানকার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্তমানে বড়াইগ্রাম থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে বড়াইগ্রাম সদরে, অন্যদিকে উপজেলা পরিষদসহ অধিকাংশ প্রশাসনিক দপ্তর অবস্থিত বনপাড়ায়। ফলে নাগরিকদের একটি কাজের জন্য বনপাড়ায় এবং অন্য কাজের জন্য বড়াইগ্রাম সদরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি সেবাপ্রাপ্তি জটিল ও দুরূহ হয়ে উঠেছে।

আমাদের দাবির পক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি—

১. জনসেবার সহজলভ্যতা নিশ্চিত করা:

একই উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ভিন্ন স্থানে হওয়ায় সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়। পৃথক উপজেলা গঠিত হলে নাগরিক সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।

২. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি:

বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকার কারণে বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর তদারকি ও সুষম উন্নয়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দুটি পৃথক উপজেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।

৩. সমতাভিত্তিক উন্নয়নের সুযোগ সৃষ্টি:

বনপাড়া ইতোমধ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে বড়াইগ্রামের রয়েছে নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও প্রশাসনিক গুরুত্ব। পৃথক উপজেলা হলে উভয় অঞ্চলই তাদের নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

৪. দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন:

বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ উপজেলা এবং বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার দাবি নতুন নয়। এটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের প্রাণের দাবি হিসেবে উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠন এ দাবিতে আন্দোলন ও মতপ্রকাশ করেছে।

মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ,

আপনারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং এই অঞ্চলের উন্নয়নের অগ্রসৈনিক। আমরা বিশ্বাস করি, জনস্বার্থে আপনারা এই ন্যায্য দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং জাতীয় সংসদ ও সরকারের নীতিনির্ধারণী মহলে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবেন।

আমাদের প্রত্যাশা, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে বড়াইগ্রামকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে পুনর্গঠন এবং বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নতুন গতি পাবে।

জনগণের প্রাণের দাবি—

“বড়াইগ্রাম পূর্ণাঙ্গ উপজেলা চাই, বনপাড়া পৃথক উপজেলা চাই।”

লেখকঃ সংগঠক, পরিবেশবাদী ও সমাজকর্মী

সদস্য, বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন আন্দোলন