দেশপ্রবাহ – চলনবিল প্রবাহ

পাবনার ফরিদপুরে সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় সাব-রেজিস্ট্রী অফিসে নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবা গ্রহীতাগণদের ভোগান্তির শেষ নেই। জমির দলিল করতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কাঙিক্ষত সেবা মিলছে না। এতে করে একদিকে যেমন সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে জমিজমা, ঘরবাড়ি ও অন্যান্য সম্পত্তি বেচাকেনা বন্ধের উপক্রম হয়েছে। জমি ক্রেতা বিক্রেতাদের সঠিক সেবা দিতে না পারায় সাব-রেজিস্ট্রী অফিসকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে থাকেন সেই দলিল লেখকগণ, ভেন্ডার ও তাদের সহযোগীদের সহস্রাধিক পরিবার বেকার হয়ে পড়ছেন। যা সামগ্রিক অর্থনীতিকে বাজে প্রভাব ফেলছে। সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি অফিস সাব-রেজিস্ট্রী কার্যালয়।

এলাকার সব জমিজমা ও স্থাপনার দলিল সম্পাদন এখানে হয়ে থাকে এখানে। এলাকায় জমিজমা হস্তান্তর হয়ে থাকে। যার ফলে সরকারি কোষাগারে বড় অংকের রাজস্ব যোগ হয়। সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে পাঁচদিন উপজেলা সাব-রেজিস্ট্রী অফিস চালু থেকেও সেবা গ্রহীতাগণদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। জানা গেছে যে, পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেনকে এ অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি সপ্তাহে মাত্র একদিন অফিস করেন, বাকি চাটমোহর উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসে বসেন।

নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণরা বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। অনেকে ভোগান্তির কারণে দলিল সম্পাদন করতে আগ্রহ দেখাচ্ছেন না। এসব দুর্ভোগের কারণে জমির মালিকগণরা জমি বেচাকেনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দলিল লেখকগণরাও বেকার হয়ে পড়ছেন। ফরিদপুর উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখকগণরা প্রায় একই রকম তথ্য দিয়ে জানিয়েছেন, সপ্তাহে একদিন জমি রেজিস্ট্রী করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়। ব্যাংক ড্রাফট, জমির কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করতেই বেলা শেষ হয়ে যায়। ওইদিন কোনো কারণে জমির দলিল না হলে পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হয়। আবার কাগজে কোনো গ্যাপ থাকলে পরের সপ্তাহেও দলিল হয় না। ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জমি বেচাকেনা করতে আসা ব্যাক্তিদের সঙ্গে সরেজমিনে আলাপকালে জমি রেজিস্ট্রী করতে এসে তাদের দুর্ভোগের কথা জানা যায়।

ফরিদপুর দলিল লেখক সমিতির সভাপতি বলেন, সপ্তাহে মাত্র একদিন দলিল হওয়ায় সেবা গ্রহীতাগণদের ভোগান্তির কোনো শেষ নেই। আরও বলেন, নিয়িমিত সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল একেবারেই কমে গেছে। ফরিদপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন বলেন, আমি খণ্ডকালীন এ কার্যালয়ে দায়িত্ব পালন করছি। ফরিদপুর উপজেলায় সাব-রেজিস্ট্রার না থাকার কারণে দলিল রেজিস্ট্রীতে গ্রাহকগণদের চরম ভোগান্তি পোহাতে হয়। যার মধ্যে রয়েছে দীর্ঘ সূত্রতা, দলিলে স্বাক্ষর না হওয়া, দাতাগণ-গ্রহীতাগণের বারবার আসা-যাওয়া এবং অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

উপজেলা সাব-রেজিস্ট্রার না থাকলে নানা ধরণের ভোগান্তি হয়। দীর্ঘ সূত্রতা ও দলিল স্বাক্ষর না হওয়া বদলি বা অনুপস্থিতির কারণে শতশত দলিলে স্বাক্ষর আটকে থাকে, ফলে জমির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। আর্থিক ও শারীরিক ভোগান্তি দাতাগণ ও গ্রহীতাগনদের দিনের পর দিন সাব-রেজিস্ট্রী অফিসে এসে হয়রানির শিকার হতে হয়। দালাল ও দুর্নীতির সুযোগ নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকলে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে এবং দলিল দ্রুত করতে অতিরিক্ত অর্থের দাবি করে। আইনি ও ভবিষ্যৎ জটিলতা দলিল ঠিক সময়ে রেজিস্ট্রী না হলে নামজারি বা ভূমি রেকর্ড সংশোধনে জটিলতা দেখা দেয়। সময় মতো দলিলে স্বাক্ষর না হওয়া দলিল দাতাগণ দলিলে স্বাক্ষর করে গেলেও সাব-রেজিস্ট্রার না থাকায় তা যাচাই ও রেজিস্ট্রী করা যায় না।

দেশে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব তেল জব্দ করা হয়।

বিভাগটির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণই সর্বাধিক—২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, অবৈধ মজুত, পাচার এবং সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।

তারা আরও জানায়, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

৬ ঘণ্টা ২০ মিনিটে ‘আইরনম্যান ৭০.৩’ খেতাব জিতলেন নাটোরের কৃতি সন্তান আল ফারাবি জিয়া
নাটোরের বড়াইগ্রামের কৃতি সন্তান এবং গ্রামীণফোনের হেড অব এমপ্লয়ি এক্সপেরিয়েন্সেস এ. এন. এম. আল-ফারাবি জিয়া অসামান্য এক ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন। সম্প্রতি  শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘আইরনম্যান ৭০.৩’ (Ironman 70.3) প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করে তিনি দেশের ও নিজ জেলার মুখ উজ্জ্বল করেছেন।

অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় মাত্র ৬ ঘণ্টা ২০ মিনিট সময়ে ফিনিশ লাইন অতিক্রম করে কাঙ্ক্ষিত ‘আইরনম্যান ৭০.৩’ খেতাব অর্জন করেন তিনি। আইরনম্যান ৭০.৩ কেবল সাধারণ কোনো ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি মূলত একজন অ্যাথলেটের চরম শারীরিক সহনশীলতা, কঠোর শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং নিজের সামর্থ্যের সীমা অতিক্রম করার এক চূড়ান্ত পরীক্ষা।

গ্রামীণফোনের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন একটি কঠিন প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করা মোটেও সহজ কাজ নয়। তবে নিয়মিত কঠোর অনুশীলন, অদম্য ইচ্ছাশক্তি ও ধারাবাহিকতার মাধ্যমে তিনি এই অসাধ্য সাধন করেছেন, যা তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

তার এই গৌরবময় অর্জনে গ্রামীণফোন কর্তৃপক্ষ উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত স্বপ্ন পূরণে ফারাবির এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।

এদিকে, ফারাবির এই অসামান্য সাফল্যে আনন্দে ভাসছে তার নিজ এলাকা নাটোরের বড়াইগ্রামের মানুষ। বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন এবং ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে এই কৃতি সন্তানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নাটোরের মাটিতে কোন অন্যায় সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দিব না -হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ থেকে নাটোরের মাটিতে কোন অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দিব না। আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই ভাতিজা বাবা হলেও কোন ছাড় নয়, বলে তিনি মন্তব্য করেন।

সোমবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলার পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হুইপ আরো বলেন, আমি পরিস্কার ভাষায় বলছি, আজ থেকে ৫ বছর নাটোরে মাদক, জুয়া , চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি যে যতবড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে। কোন মুখ দেখা দেখি না চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সকলের বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওবায়দুল্লাহ মীম। এ সময় জেলা পর্যায়ের সকল কমকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ এর হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর হওয়ায় এসময় তাকে নাটোর জেলা বিএনপি, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বড়াইগ্রামের মির্জা মাহমুদ খাল খনন কাজ উদ্বোধন করেন এবং বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন।

স্মৃতিচারণ ও মেলবন্ধনে ঢাকাস্থ রাবিয়ান নাটোর ক্লাবের ইফতার মাহফিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ রাবিয়ান নাটোর ক্লাব’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত ‘দি কিচেন’ রেস্টুরেন্টে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

রমজানের পবিত্র আবহে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত প্রাক্তন শিক্ষার্থীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে নিজেদের মধ্যে পরিচিতি পর্ব, ফেলে আসা মতিহার ক্যাম্পাসের স্মৃতিচারণ, আড্ডা ও গল্পে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীরা। সবার চোখেমুখেই ছিল উচ্ছ্বাস আর বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনগুলোর অমলিন স্মৃতি।

ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের প্রয়াত সদস্যদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রাক্তনীদের স্বতঃস্ফূর্ত আলোচনায় নিজেদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

উক্ত ইফতার ও মিলনমেলায় রোকসানা রিক্তা, ওয়াহিদ মঞ্জু, মোফাখখারুল ইসলাম, আব্দুস সালাম, নেওয়াজ ইকবাল, কামরুজ্জামান, সফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, রেজাউল করিম, ফাত্তাহ তানভীর রানা ও মিঠুসহ প্রায় ত্রিশজন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন
নাটোরের গুরুদাসপুরে সহকারী শিক্ষক পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে বিদ্যালয়ের নামে জমি রেজিষ্ট্রি করে নিলেও জমিদাতার দুই মেয়েকে চাকরি দেওয়া হয়নি। উপজেলার নাজিরপুর দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির দুর্নীতি ও শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্ত করে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুন। এসময় ফেরদৌসীর পিতা কোবাদ আলী, সুমাইয়ার পিতা বদর আলীসসহ মুক্তার আহমেদ ও জয়নুল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় স্থানীয় কোবাদ আলী ও তার ছোটভাই বদর আলী নামের দুই ব্যাক্তির কাছ থেকে তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুনকে চাকরি দেয়ার কথা বলে ৩৭ শতক জমি রেজিষ্ট্রি  করে নেন কমিটির লোকজন। কমিটির সভাপতি ছিলেন মোবারক হোসেন। এরপর ওই দুই বোনকে ২০১২ সালের ৬ জানুয়ারী নিয়োগপত্র দিলে তারা নিয়ম মেনে শিক্ষকতা শুরু করেন।

এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি পরিবর্তন হলে ২০১২ সালের ৬ মার্চ  জোরপূর্বক দখলে থাকা বর্তমান প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও তার স্ত্রী রিতা খাতুনকে ১৩ মার্চ ২০১২ সালে নিয়োগ দেখানো হয়। এরপর ফেরদৌসী ও সুমাইয়াকে মারধর করে স্কুল থেকে বের করে দেন জিয়াউর ও রিতার আত্মীয় তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদরী খাতুন ও তার সহযোগিরা।

বিষয়টি নিয়ে শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও ফল পাননি দুইবোন। তদন্তপূূর্বক নিয়ম বহির্ভুতভাবে নিয়োগপ্রাপ্ত জিয়াউর রহমান ও তার স্ত্রী রিতা খাতুনকে বহিস্কার ও দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুনসহ তার পরিবার।

স্থানীয় মুক্তার আহম্মেদ ও জয়নুল আবেদীন বলেন, তৎকালীন আওয়ামী লীগ নেতা প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ষড়যন্ত্রের শিকার তারা। ২০১৮ সালে শিক্ষা অফিসার রফিকুল ইসলামের স্বাক্ষর জাল করে শিক্ষা অধিদপ্তরে দুইবোনকে বাদ দিয়ে জিয়া ও রিতার নামে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বেতন প্রদানের তালিকা পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে হাইকোর্ট ও জেলা কোর্টে রিট করে জিয়াউর ও রিতার বেতনের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনা হয়।

উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম শাহীন বলেন, ভুক্তভোগীদের দাবি আইনসম্মত হলে তাদের চাকরিতে পুুনর্বহাল করা হোক। অভিযোগ অস্বীকার করে জিয়াউর রহমান বলেন, তাদের কোনো অভিযোগই সত্য নয়। ২০২০ সালে ঢাকা থেকে তদন্ত টিম এসেছিল। তখন তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা মূলতঃ পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদের বিরোধীতা করে হেনস্তা করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী বলেন, কোনোপক্ষের নিয়োগের কাগজপত্র আমার অফিসে নেই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়া ও রিতাকে বেতন ভাতা দেয়ার চিঠি দিলেও কাগজপত্র না থাকায় আমি তা আমলে নেইনি।

নাটোরে সিংড়া কল্যাণ সমিতির ইফতার মাহফিল
নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ) দিঘাপতিয়া বালিকা শিশু সদনে অসহায় মেয়েদের সাথে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সিংড়া কল্যাণ  সমিতির আহবায়ক ও দত্তপাড়া ডিগ্রী মডেল কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ এর সভাপতিত্বে এবং সমিতির সদস্য সচিব মোঃ আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর এনএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর  আব্দুল বারি মির্জা ।

উপস্থিত ছিলেন নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ এমএ মোমিন, জনসেবা হাসপাতালের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সিংড়া আসনের সংসদ সদস্যের প্রতিনিধি বিএনপির নেতা শরিফুল ইসলাম বুলবুল, সাবেক বিএনপি নেতা দাউদার মাহমুদ, সিংড়া সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ ফজলুল করিম।

এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠান শেষে সিংড়া কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডাঃ এ এইচ এম, আমিরুল ইসলামসহ প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নাটোরে শিশু পরিবার নিবাসী ও সুবিধাবঞ্চিতদের সাথে ডুয়ানের সম্প্রীতির ইফতার
পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে নাটোরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এক অন্যরকম সম্প্রীতি ও ভালোবাসার ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নাটোর (ডুয়ান)।

শুক্রবার (১৩ মার্চ) নাটোর উপশহরে অবস্থিত প্রত্যয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই মানবিক ও ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেয় নাটোর সরকারি শিশু পরিবার নিবাসী এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতারে শরিক হয়ে এক স্নিগ্ধ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। এ সময় পরম মমতায় শিশুদের খোঁজখবর নেন ডুয়ানের সদস্যরা।

অনুষ্ঠানে ডুয়ানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আমির হোসেন, মো. জাকির হোসেন, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হাকিম, মো. আল-আমিন ইসলাম এবং মো. মহিউদ্দিন।

ইফতার শেষে উপস্থিত শিশুদের সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে ডুয়ানের সদস্যরা সংগঠনের আগামী দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন।

খুলনা-মোংলা মহাসড়কে শোকের স্তব্ধতা: ছড়িয়ে-ছিটিয়ে আছে জুতা, শিশুর ফিডার
খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকার দুর্ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে জুতা, ভাঙা কাচের অসংখ্য টুকরো আর একটি শিশুর ফিডার। গন্তব্যে পৌঁছানোর মাত্র ১৫ কিলোমিটার আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিভে গেছে ১৪টি তাজা প্রাণ। শুক্রবার (১৩ মার্চ) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এমন হৃদয়বিদারক দৃশ্য।

বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত ১৪ জনের মধ্যে চারজনই অবুঝ শিশু, যাদের দুজনের বয়স দুই বছরেরও কম। দুর্ঘটনায় ওই শিশুদের মায়েরাও প্রাণ হারিয়েছেন।

ঘটনাস্থলের পাশেই রফিকুল ইসলামের বাড়ি। ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেন, “জীবনে এত বড় দুর্ঘটনা দেখিনি। মাঠে গরু রেখে মাত্রই ঘরে ফিরেছি, এমন সময় হঠাৎ বিকট শব্দ। ছুটে গিয়ে দেখি দুই গাড়ির সংঘর্ষ। চারদিকে শুধু রক্ত আর মৃত মানুষ।” রফিকুলের মতো আরও অনেক স্থানীয় মানুষই ঘটনাস্থলে ছুটে এসে গভীর সমবেদনা প্রকাশ করছেন।

সকালে নিজের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে আসেন শান্তি রানী বিশ্বাস। তিনি বলেন, “রাতে খবরে দেখেছি কত ভয়াবহ দুর্ঘটনা। তাই সকালে দেখতে এলাম।” কেবল স্থানীয় মানুষই নন, ওই সড়কে চলাচলকারী অনেক যানবাহনের চালককেও গাড়ি থামিয়ে ঘটনাস্থলের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তবে বৃহস্পতিবার রাতেই দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের মরদেহ মোংলায় এবং ৪ জনের মরদেহ কয়রায় নেওয়া হয়েছে। আর মাইক্রোবাস চালকের মরদেহ নেওয়া হয়েছে রামপালে। প্রিয়জনদের হারিয়ে এখন কেবলই শেষ বিদায়ের অপেক্ষায় কাঁদছেন স্বজনরা।

জঙ্গল সলিমপুরে শ্বাসরুদ্ধকর অভিযান: আস্তানা ঘিরে ফেলেছে যৌথবাহিনী
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে সমস্ত আস্তানা।

সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে ঢুকতে শুরু করে যৌথ বাহিনী। অভিযানে ৫৫০ সেনাবাহিনী, ১৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।

গত ২ দুই যুগ ধরে জঙ্গল সেলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে রয়েছে। ২০১৭ এবং ২০২২ সালেও প্রশাসন অভিযান পরিচালনা করতে চেষ্টা করেও বিভিন্ন অজুহাত এবং স্থানীয় সন্ত্রাসীদের কাছে হার মেনে ব্যর্থ হয়েছে। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স এবং কঠোর বার্তা প্রদানে গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সমন্বিত অভিযান চলছে।

সম্প্রতি এ এলাকায় অভিযান চালাতে গিয়ে র‍্যাব এক কর্মকর্তা নিহত হয় এবং তিনজন আহত হয়। বন্ধন নগরী চট্টগ্রামের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির রহস্য উদ্‌ঘাটনে জঙ্গল সেলিমপুরে সন্ত্রাসীদের গোপন আস্তানা তথ্য উঠে আসে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে বারবার আতঙ্কের কথা বলে এবং বিভিন্ন অজুহাতে অভিযান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দূরে রাখতে চাইলেও আজ ভোর থেকে সেনাবাহিনীসহ প্রায় তিন সংস্থা দিক নিরাপত্তা বাহিনী এপিসি এবং ডগ স্কোয়াড অভিযান চালাচ্ছে।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের তথ্য পরিকল্পনা এবং প্রত্যক্ষ সহায়তাসহ ইউএভিয়ের মাধ্যমে প্রাপ্ত ফুটেজ ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সমন্বয়ে চট্টগ্রামে সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।