দক্ষিণ আমেরিকা – চলনবিল প্রবাহ

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের জলসীমা এড়িয়ে চলতে বলা হয়েছে। (খবর- আল জাজিরা)

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এ সতর্কতা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি ইরানি বাহিনী কোনো মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে, তবে ক্রুরা যেন জোর করে বাধা না দেন। তবে বাধা না দেওয়ার অর্থ এই নয় যে জাহাজে ওঠার সম্মতি দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু সম্ভব ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পূর্ব দিকে যাওয়ার সময় ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচল করতে বলা হয়।

গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩১
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনই শিশু।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের দেহ নেওয়া হয়েছে। রেমালে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, হামলায় আরও ৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা
ইসরায়েল পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) সদর দপ্তর ধ্বংস করেছে। এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এবং আরও ১১ দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

তারা বলেছে, এটি সংস্থার কার্যক্রম দুর্বল করার ইসরায়েলের আরও একটি অগ্রহণযোগ্য পদক্ষেপ।

বুধবার (২৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই হামলাকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে ধ্বংসকাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিয়ে আসা ইউএনআরডব্লিউএকে ইসরায়েল হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লক্ষ্য করেছে, যদিও জাতিসংঘ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মানবিক সংস্থাগুলোর মতে, গাজায় ত্রাণ বিতরণে এটি সবচেয়ে কার্যকর সংস্থা।

২০২৪ সালের শেষের দিকে ইসরায়েলের পার্লামেন্ট একটি আইন পাস করে, যা নিয়ন্ত্রিত এলাকায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে। ইসরায়েলি আইনপ্রণেতাদের উপস্থিতিতে গত সপ্তাহে সংস্থার সদর দপ্তরে অভিযান চালিয়ে ভবন ধ্বংস করা হয়।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, “এটি একটি জাতিসংঘ সংস্থা ও তার স্থাপনার বিরুদ্ধে অভূতপূর্ব হামলা। ইসরায়েলেরও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংস্থার অখণ্ডতা রক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে।

লাজারিনি জানান, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৫ সালের অক্টোবরে দেওয়া রায়ের সরাসরি লঙ্ঘন। ওই রায়ে আদালত বলেছিল, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দায়িত্ব হলো ইউএনআরডব্লিউএর ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়া এবং সংস্থাটির কার্যক্রম সহজতর করা।

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়েল
তেল আবিবে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে ইরানে অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী হামলা চালানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার গতকাল রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বিশেষ বৈঠক করেন।

বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করে চ্যানেল ১৪ জানিয়েছে, উভয় পক্ষই বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের মোকাবিলায় অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন হলেও সুনির্দিষ্ট এবং অতর্কিত হামলার জন্য ওয়াশিংটন সবসময় প্রস্তুত রয়েছে।

সেন্টকম কমান্ডার উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে দ্রুত, আকস্মিক এবং সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা। মার্কিন কর্মকর্তারা এখন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। যদি কোনো হামলা চালানো হয়, তবে তার মূল লক্ষ্য হবে সাধারণ নাগরিক ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ীদের ওপর আঘাত হানা।

এছাড়া, মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ মিত্রদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র
আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইউএস অ্যাম্বেসি ঢাকা জানিয়েছে, ২১ জানুয়ারির পর যারা বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। একইসঙ্গে, তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মাধ্যম ব্যবহার করে অর্থ পরিশোধকে প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে তা আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর এই প্রক্রিয়া শুরু হলো। ইতোমধ্যে ৫০ কোটি ডলার সমমূল্যের জ্বালানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গত ৪ জানুয়ারি কারাকাসে এক ঝটিকা সেনা অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি করে রাখা হয়েছে, যেখানে তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে বিচারের প্রস্তুতি চলছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জানুয়ারি ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, প্রথম চালান হিসেবে দেশটি থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল আনা হচ্ছে। সেই চালানের একটি বড় অংশ বিক্রি করেই এই ৫০ কোটি ডলার আয় হয়েছে।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতকে মার্কিন নিয়ন্ত্রণে রেখে বিশ্ববাজারে জ্বালানির যোগান নিশ্চিত করতে চাইছে। তবে এই বিশাল তেল ভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে আইনি ও বাণিজ্যিক জটিলতাগুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন শীর্ষ তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন। তবে মার্কিন কোম্পানিগুলো এখনই এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতধারী দেশ হিসেবে পরিচিত। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্যমতে, দেশটির খনিগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে, যা বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন ক্ষমতা দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেলে নেমে এসেছে।

ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন হওয়ায় এটি উত্তোলনের জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উন্নত মানের ডিজেল, অ্যাসফল্ট ও কলকারখানার জ্বালানি তৈরি করা সম্ভব, যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

সূত্র: সিএনএন

সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান!
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির পরই এ হুঁশিয়ারি দিয়েছে তারা।

বুধবার (১৪ জানুয়ারি) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানে চলমান অস্থিরতায় নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ জনে পৌঁছেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, ‘তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে।’

তিনি আরও জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা ঠেকাতে চেষ্টা করার অনুরোধও জানিয়েছে।

এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। জানা গেছে, এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এরফান সোলতানি ইরানে বুধবার মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন। গত বৃহস্পতিবার গ্রেফতারের পর তার বিচার, দোষী সাব্যস্তকরণ ও সাজা ঘোষণা করা হয়।

প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সি সোলতানিকে তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে গ্রেফতার করা হয়। এরফানের মামলাটি তুলে ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে যে, ইরানি কর্তৃপক্ষ ‘ভিন্নমত দমন’ ও ‘ভয় দেখাতে’ আবারও দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে।

অ্যামনেস্টির সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কর্মকর্তারা এরফান সোলতানির পরিবারকে বলেছেন যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সংগঠনটি জানায়, ব্যাপক বিক্ষোভ ও সরকারের ইন্টারনেট বন্ধের মধ্যে ৮ জানুয়ারি থেকে সোলতানির সঙ্গে তার স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি।

এর আগে, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী।

বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। মাদুরোকে অপহরণের এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

ভেনেজুয়েলা জ্বালানি তেলে সমৃদ্ধ দেশ। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন— ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে।

কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে। তারপর ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও ডেলসি-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

তথ্যসূত্র: এনডিটিভি

মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি
ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র।

বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২,৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যেকোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে “বৈধ লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, “কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না।”

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার
ভারতে কারাবন্দি সমাজকর্মী উমর খালিদকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি খালিদকে একটি চিঠিও লিখেছেন।

সম্প্রতি এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি জনপ্রতিনিধিদের অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারি পদে থেকে ব্যক্তিগত সংস্কার বা পক্ষপাতমূলক আচরণ প্রকাশ করা কাম্য নয়। তিনি আরও পরামর্শ দেন, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে মমদানির উচিত নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে মনোনিবেশ করা।

গত মাসে উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের কাছে একটি হাতে লেখা চিঠি তুলে দেন মামদানি। সেই চিঠিতে তিনি উমর খালিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং কারাবন্দি অবস্থায় তিক্ততাকে প্রশ্রয় না দেওয়ার বিষয়ে উমরের পুরনো বক্তব্যের প্রশংসা করেন।

এই ঘটনার পর উমর খালিদের বাবা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস গণমাধ্যমকে জানান, নিউইয়র্ক সিটির মেয়রের সঙ্গে তার গত ৯ ডিসেম্বর প্রায় ২৫ মিনিট কথা হয়েছে। মূলত ২০২৩ সালে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরের সময় উমর খালিদের কারাজীবনের ডায়েরি পাঠ করার জন্য মামদানিকে ধন্যবাদ জানাতেই এই সাক্ষাৎ করেছিলেন তিনি। সেখানে মামদানি উমরের জামিন হওয়া প্রয়োজন বলে নিজের মত প্রকাশ করেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার ঘটনায় উমর খালিদ গত পাঁচ বছর ধরে জেলবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের মামলাটি বর্তমানে বিচারবিভাগীয় প্রক্রিয়ার অধীনে আছে।

এর আগে, ২০২৩ সালেও মামদানি উমর খালিদকে একজন নিরপরাধ ছাত্রনেতা ও বুদ্ধিজীবী হিসেবে বর্ণনা করে তার গ্রেফতারের বিরোধিতা করেছিলেন। ভারতের পক্ষ থেকে মামদানির এই সাম্প্রতিক পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক পক্ষপাত হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি