তাড়াশ – চলনবিল প্রবাহ

তাড়াশে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি’  এই স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন,সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন ভেজালযুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবি। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে খামারী ও সোসাইটি ম্যানেজার ভাইদের আরো বেশি সচেতন করার লক্ষ্যে  এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ডা. মোঃ বাদল মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও আঞ্চলিক ব্যবস্থাপক ডা.মো.আবু বকর সিদ্দিক, প্রোডিউসার সার্ভিসের ম্যানেজার ডা.মো: রিপন মিয়া, ভেটেরিনারি সার্জন, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট ডা.সুজন কুমার নায়েক রায়, এলাকা ব্যবস্থাপক বাবুল চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’  স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।

সোমবার (১১ মে) দুপুরে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে তাড়াশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম শামীম, মো. সোহেল রানা, মো. আরিফুল ইসলাম, ইমদাদুল হক, মো. আনিস ও মো. আব্দুল আলিমসহ অন্যান্য প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, চিকিৎসা প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্মানজনক পরিবেশ সৃষ্টি এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম শামীম বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছেন। আমরা দালাল নই, আমরাও মানুষ।

তিনি আরও বলেন বর্তমান সময়ে চিকিৎসা প্রতিনিধিরা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই এ পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

তাড়াশে জমি দখল নিয়ে সংঘর্ষে দুই ভাই গুরুতর আহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আপন দুই সহোদর ভাই মোঃ জহুরুল ইসলাম (৩৯) ও তার ছোট ভাই জাহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩ মে) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মৃত আফজাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম তার দাদার রেখে যাওয়া জমি দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি তার চাচাতো ভাই একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে লিটন (৪৫) ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের অবহিত করা হলে তারা উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেন। তবে সবকিছু উপেক্ষা করে অভিযুক্ত লিটন ওই জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করার চেষ্টা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী জহুরুল ইসলাম তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করতে গেলে জহুরুল ইসলাম ও তার ভাই বাধা দেন। এ সময় লিটন, আবু সাঈদ (৪০), গুলজার (৪২), গোল মাহমুদ (৩৮), বাঁধন (২০) ও রেজা (৪৫)সহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়।

হামলায় জহুরুল ইসলামের মাথা ফেটে গুরুতর জখম হয় এবং তার ছোট ভাই জাহিদুল ইসলামও মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত পরিবেশনা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী নানা আয়োজন। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা পুরো উপজেলাকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সবার সম্মিলিত অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন তাড়াশবাসীর মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। নতুন বছরকে ঘিরে সকলের প্রত্যাশা—শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাক

তাড়াশে জমি বিরোধে হামলা: আহত ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌবাড়িয়া গ্রামের  বাসিন্দা মাহাবুর রহমানের লিজ নেওয়া জমি চক মির্জাপুর মৌজা এলাকায় অবস্থিত। ওই জমির চাষাবাদকে কেন্দ্র করে প্রতিবেশী নুর আমিন ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ মার্চ দুপুরে নুর আমিন তার জমিতে বিষ প্রয়োগ করার সময় পূর্ব শত্রুতার জেরে মাহাবুর রহমানের জমির কিছু অংশেও বিষ ছিটিয়ে দেন। এতে প্রায় ১০ হাজার টাকার ফসল নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরদিন ৪ মার্চ বিকেলে মাহাবুর রহমান তার পুকুরে পোনা মাছ ছাড়তে গিয়ে জমির ক্ষতি দেখতে পান। এ সময় তিনি নুর আমিনকে বিষয়টি জিজ্ঞাসা করলে কথা কাটাকাটির একপর্যায়ে নুর আমিনের ছেলে রুবেল ও আহাদ আলী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় মাহাবুর রহমানকে মারধরের পাশাপাশি তার শার্টের পকেটে থাকা প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে মাহাবুর রহমানের ছেলে রিপন গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, রুবেল হাতে থাকা হাঁসুয়া দিয়ে রিপনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। সেখানে রিপনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ,তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন নিজেদের ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশে অবৈধ পুকুর খননবিরোধী অভিযানের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
‎‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

‎বুধবার (৪ মার্চ, ২০২৬) তাড়াশ উপজেলার গুল্টা গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, গুল্টা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু ব্যক্তি  এস্কেভেটর  (ভেকু) দিয়ে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।

‎ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য সংগ্রহ  শেষে বাড়ি  ফেরার পথে ধোপাগাড়ি বাজারে হামলার শিকার হন দুই সাংবাদিক। তারা হলেন জাতীয় দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ উপজেলা প্রতিনিধি রাশিদুল হাসান ও জাতীয়  দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার  উপজেলা প্রতিনিধি খালিদ হাসান। এ ব্যাপারে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলায় শিকার হওয়া দুই সাংবাদিক।

‎এ ব্যাপারে তাড়াশ থানায় অফিসার ইনচার্জ ওসি (মোঃ হাবিবুর রহমান) বলেন, সাংবাদিকের উপরে হামলার বিষয় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

‎প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পেঙ্গুয়ারি গ্রামের অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ (৫৫)-এর নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে তাদের উপরে   অতর্কিত হামলা চালায়। এতে করে সাংবাদিক রাশিদুল হাসান আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকারী অবৈধ মাটি ব্যবসায়ী রাজু আহমেদ সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেয়।

‎এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে এবং সত্য প্রকাশে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বসে চুল কাটানোর ঐতিহ্য
কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এক সময়কার চেনা দৃশ্য পিঁড়িতে বসে চুল কাটানো। এক সময় যেখানে খোলা আকাশের নিচে, গাছতলায় কিংবা গ্রামের মোড়ে বসেই নাপিতের দোকান বসত, সেখানে এখন আধুনিক সেলুন, চেয়ার-আয়না আর বৈদ্যুতিক মেশিনের দাপট।

তবুও এই পরিবর্তনের মাঝেও এখনো টিকে আছেন কিছু মানুষ, যারা আগের সেই ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছেন নিরবে-নিভৃতে। তেমনই একজন হলেন পরিতোষ শীল। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা। আজও তিনি পিরিতে বসিয়েই চুল কাটেন।

পরিতোষ শীল জানান, আধুনিক সেলুনের ভিড়ে তাঁর কাজ অনেকটাই কমে গেছে। তবুও বাপের ঐতিহ্য আকড়ে রেখেছি এবং কি গ্রামের কিছু বয়স্ক ও সাধারণ শ্রমজীবী মানুষ এখনো তাঁর কাছেই চুল কাটাতে আসেন। তিনি বলেন, আগে সারা দিনই কাজ থাকত। এখন তেমন নেই। তবুও দিনে গড়ে আয় ২০০ থেকে ৩৫০ টাকা রোজগার হয়। এই দিয়েই কোনো মতে সংসার চলে।

গ্রামবাসীদের মতে, পরিতোষের মতো মানুষেরাই গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আধুনিকতার স্রোতে যেখানে সবকিছু বদলে যাচ্ছে, সেখানে মাটিতে বসে চুল কাটানো শুধু একটি পেশা নয়—এটি এক সময়কার গ্রামীণ সংস্কৃতির জীবন্ত স্মৃতি।

আজকের প্রজন্মের কাছে হয়তো এই দৃশ্য অচেনা হয়ে যাচ্ছে, কিন্তু পরিতোষদের মতো মানুষরা প্রমাণ করে দিচ্ছেন—শিকড়কে আঁকড়ে ধরেই সময়ের সঙ্গে লড়াই করা যায়। এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আগে প্রয়োজন যথাযথ সম্মান ও সংরক্ষণের উদ্যোগ, যাতে গ্রাম বাংলার এই সহজ-সরল সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বেঁচে থাকে।

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মো. কামরুল ইসলাম (পিতা: মো. মানিক মিয়া, গ্রাম- আহম্মদপুর, উপজেল-সুজানগর, জেলা- পাবনা) কে দোষী সাব্যস্ত করা হয়। তিনি অবৈধভাবে পুকুর খননের কাজে এস্কেভেটর ব্যবহার করছিলেন— এমন প্রমাণ পাওয়া যায়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে আর কখনো অবৈধ পুকুর খননের কাজে নিজের এস্কেভেটর ব্যবহার করবেন না— মর্মে দণ্ডিত ব্যক্তির কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও পুকুর খননের ফলে কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধ দমনে তাড়াশ উপজেলায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাড়াশে অবৈধ পুকুর খনন: ১ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার ঝুরঝুরি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

তাড়াশ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী, অবৈধ খননকাজের সঙ্গে জড়িত থাকার দায়ে জুয়েল রানা (২৫) নামক এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা পাবনা জেলার বেড়া উপজেলার দয়রামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অভিযান চলাকালীন পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এস্কাভেটর) মেশিন জব্দ করে প্রশাসন। তবে পরবর্তীতে মালিকের জিম্মায় সেটি অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়। একই সাথে অভিযুক্তকে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে যে, ভবিষ্যতে পুনরায় এ ধরনের অবৈধ কাজের পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পরিমাণ দ্বিগুণসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। পরে মালিকের নিকট মেশিনটি অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িত হলে দ্বিগুণ জরিমানা আরোপ করা হবে— এ মর্মে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পাবনা জেলার বেড়া উপজেলার দয়রামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৫)।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।