গুরুদাসপুর – চলনবিল প্রবাহ

গুরুদাসপুরে পান্তা-ইলিশ ও গ্রামীণ ক্রীড়া উৎসবে বাংলা নববর্ষ বরণ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

দিনের শুরুতে জাতীয় সংগীত ও নববর্ষের গান পরিবেশনের পর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আঃ আজিজ। এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, এডিসি জুয়েল রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা আয়োজনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আঃ আজিজ বলেন, “বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সব ভেদাভেদ ভুলে নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া।”

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তার আয়োজন। মধ্যাহ্নভোজের পর উপজেলা চত্বরে শুরু হয় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা। হাঁড়িভাঙা, বালিশ খেলা, রশি টানাটানি ও পুকুরে হাঁস ধরার মতো ইভেন্টগুলো দর্শকদের দারুণভাবে বিমোহিত করে।

বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও কবিতার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা প্রশাসনের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

গুরুদাসপুরে দুই শিক্ষককে কাফনের কাপড়সহ হুমকির চিঠি, ক্যাম্পাসে চরম আতঙ্ক
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে, খামের ভেতর থেকে প্রত্যেকটিতে তিন টুকরো করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হতেই তাৎক্ষণিকভাবে কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে। চিঠিগুলো কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে এসেছে। খামের ওপর প্রেরকের কোনো ফোন নম্বর না থাকলেও ‘জনি শেখ’সহ আরও এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। ডাকঘর সূত্র নিশ্চিত করেছে যে, চিঠি দুটি গুরুদাসপুর ডাকঘর থেকে রেজিস্ট্রির মাধ্যমে পাঠানো হয় এবং ডাকঘরের একজন পিয়ন অফিশিয়াল রিসিভ নিয়ে সেগুলো কলেজে পৌঁছে দেন।

ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। আমরা বিষয়টি এরই মধ্যে গুরুদাসপুর থানাকে অবগত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, “ঘটনা জানার পরপরই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আমরা জরুরি বৈঠক করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, “ঘটনাটি পুলিশ বেশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এর পেছনে কারা জড়িত, তা দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্টদের ধারণা, কলেজটির ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে যে বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে, তার জের ধরেই এই ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন
নাটোরের গুরুদাসপুরে সহকারী শিক্ষক পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে বিদ্যালয়ের নামে জমি রেজিষ্ট্রি করে নিলেও জমিদাতার দুই মেয়েকে চাকরি দেওয়া হয়নি। উপজেলার নাজিরপুর দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির দুর্নীতি ও শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্ত করে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুন। এসময় ফেরদৌসীর পিতা কোবাদ আলী, সুমাইয়ার পিতা বদর আলীসসহ মুক্তার আহমেদ ও জয়নুল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় স্থানীয় কোবাদ আলী ও তার ছোটভাই বদর আলী নামের দুই ব্যাক্তির কাছ থেকে তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুনকে চাকরি দেয়ার কথা বলে ৩৭ শতক জমি রেজিষ্ট্রি  করে নেন কমিটির লোকজন। কমিটির সভাপতি ছিলেন মোবারক হোসেন। এরপর ওই দুই বোনকে ২০১২ সালের ৬ জানুয়ারী নিয়োগপত্র দিলে তারা নিয়ম মেনে শিক্ষকতা শুরু করেন।

এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি পরিবর্তন হলে ২০১২ সালের ৬ মার্চ  জোরপূর্বক দখলে থাকা বর্তমান প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও তার স্ত্রী রিতা খাতুনকে ১৩ মার্চ ২০১২ সালে নিয়োগ দেখানো হয়। এরপর ফেরদৌসী ও সুমাইয়াকে মারধর করে স্কুল থেকে বের করে দেন জিয়াউর ও রিতার আত্মীয় তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদরী খাতুন ও তার সহযোগিরা।

বিষয়টি নিয়ে শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও ফল পাননি দুইবোন। তদন্তপূূর্বক নিয়ম বহির্ভুতভাবে নিয়োগপ্রাপ্ত জিয়াউর রহমান ও তার স্ত্রী রিতা খাতুনকে বহিস্কার ও দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুনসহ তার পরিবার।

স্থানীয় মুক্তার আহম্মেদ ও জয়নুল আবেদীন বলেন, তৎকালীন আওয়ামী লীগ নেতা প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ষড়যন্ত্রের শিকার তারা। ২০১৮ সালে শিক্ষা অফিসার রফিকুল ইসলামের স্বাক্ষর জাল করে শিক্ষা অধিদপ্তরে দুইবোনকে বাদ দিয়ে জিয়া ও রিতার নামে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বেতন প্রদানের তালিকা পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে হাইকোর্ট ও জেলা কোর্টে রিট করে জিয়াউর ও রিতার বেতনের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনা হয়।

উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম শাহীন বলেন, ভুক্তভোগীদের দাবি আইনসম্মত হলে তাদের চাকরিতে পুুনর্বহাল করা হোক। অভিযোগ অস্বীকার করে জিয়াউর রহমান বলেন, তাদের কোনো অভিযোগই সত্য নয়। ২০২০ সালে ঢাকা থেকে তদন্ত টিম এসেছিল। তখন তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা মূলতঃ পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদের বিরোধীতা করে হেনস্তা করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী বলেন, কোনোপক্ষের নিয়োগের কাগজপত্র আমার অফিসে নেই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়া ও রিতাকে বেতন ভাতা দেয়ার চিঠি দিলেও কাগজপত্র না থাকায় আমি তা আমলে নেইনি।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের দৈনিক চলনবিল প্রবাহ অফিস পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত দৈনিক চলনবিল প্রবাহ পত্রিকার কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় তাকে আন্তরিকভাবে স্বাগত জানান দৈনিক চলনবিল প্রবাহ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হক খোকন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, দৈনিক চলনবিল প্রবাহ-এর ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন রিপন, বার্তা সম্পাদক হাবিবুর রহমান, চলনবিল মিডিয়া লিমিটেডের পরিচালক সিরাজুল ইসলাম নান্নু, এস এম শাহিন মাহমুদ, তোজাম্মেল হক বকুল, বেলাল হোসেন ও ফারুক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭১ টিভির জিএম কামরুজ্জামান, নৌবাহিনী সাবেক কর্মকর্তা আবু সালেক মোঃ মুসা, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফিরোজ,  সাংগঠনিক সম্পাদক রিমন মোল্লা এবং নির্মাতা মোস্তাফিজুর রহমান শাকিল।

পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল আজিজ চলনবিল প্রবাহ-এর প্রচার ও প্রসারসহ পত্রিকার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। দৈনিক হিসেবে ঘোষণাপত্র প্রাপ্তিতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, চলনবিল প্রবাহ চলনবিল অঞ্চলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ওই অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবচিত্র যথাযথভাবে উপস্থাপন করবে।

তিনি পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে বলেন, চলনবিল প্রবাহ-এর নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাঠক ও দর্শক ঘরে বসেই সহজে সংবাদ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।

আগামী দিনে পত্রিকার প্রচার ও প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে উপস্থিত সুধীজনদের সঙ্গে তিনি ইফতারে  অংশগ্রহণ করেন।

গুরুদাসপুরে সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ক্লাবঘর নির্মাণের অভিযোগ
নাটোরের গুরুদাসপুরের সরকারি জায়গা দখল করে পাকা ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মশিন্দার শিকারপাড়ার নুহুর মোড়ে স্থানীয় বেশ ক’জন ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ ঘর নির্মাণ করছেন। সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে।

শুক্রবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নুহুর মোড়ে সরকারী জায়গা দখল করে ‘জিয়া পরিষদ’ নামে একটি ক্লাব ঘর নির্মাণ করছেন আব্দুস সাত্তার,আব্দুল বারী ও মাসুদ রানা আক্কেলের নেতৃত্বে স্থানীয়রা। এর আগে গত বছরের ১৩ আগষ্ট ওই ক্লাব নির্মাণ শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন শেষে কাজ বন্ধ করে নোটিশ জারি করেন। সে আদেশ অমান্য করে তারা পুনঃকাজ শুরু করলে উপজেলা প্রশাসন আবার সে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় নুর সরদার (৭০) জানান, ক্লাবঘর নির্মাণের স্থানটি একসময় সর্বসাধারণের চলাচলের  কাঁচা  রাস্তা ছিলো। নিচু ও বর্ষা মৌসুমে জলাবদ্ধ থাকায় তাঁর ব্যক্তিগত জমি দিয়ে জনগন চলাচল করতো। পরবর্তীতে তাঁর জায়গার ওপর পাকা রাস্তা নির্মাণ হলে পুর্বের রাস্তা পরিত্যাক্ত রয়ে যায়। তিনি ক্রয়কৃত জমির পরিবর্তে সরকারী ওই সম্পত্তি বুঝে দিতে এবং ক্লাবঘর নির্মাণ  বন্ধের  আবেদন করেছেন।

ক্লাব নির্মাণ কাজে জড়িত মাসুদ রানা আক্কেল জানান,অভিযুক্ত ওই স্থানে ১৯৯৮ সাল থেকে একটি ক্লাব ঘর ছিলো। গত বছর জরাজীর্ণ ওই ক্লাব ‘জিয়া পরিষদ’ নাম দিয়ে নতুনভাবে পাকা ঘর নির্মাণের উদ্যোগ দিলে নুর সরদারের আবেদনে উপজেলা প্রশাসন কাজ বন্ধ ও অপসারণের নিদের্শ দেন। ওই কাজই আবার তারা শুরু করেছেন। তবে জায়গাটি সরকারী।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন,জায়গাটি সরকারি বিধায় গতবছর কাজ বন্ধ ও অপসারণের নিদের্শ দেয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে পুনরায় কাজ শুরু করলে সেটিও বন্ধ করে দেয়া হয়েছে।

নাটোর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ১৬ দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন এবং ফিস প্রসেসিং সেন্টার নির্মাণসহ মোট ১৬টি ধারায় ৫৩টি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আব্দুল হাকিম বলেন, “আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই। এলাকার মানুষের ন্যায্য অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন, শ্রমিক এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, চলনবিলে ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, পাঙ্গিয়ার দিঘী, বিলসা ও পদ্মবিলের পর্যটন ব্যবস্থা আধুনিকায়ন এবং চলনবিলে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা।

এছাড়া, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ, গ্যাস নির্ভর কারখানা স্থাপন, বেকার যুবকদের প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশগামী যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও ফ্রি পাসপোর্ট সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও রয়েছে— কৃষিপণ্য ও মাছ সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধি, বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সরকারি ভবন নির্মাণ, চাঁদাবাজিমুক্ত নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উৎকোচ ও পক্ষপাতিত্ববিহীন নিয়োগ ব্যবস্থা চালু করার অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত চিফ সায়েন্টিফিক অফিসার মো. ফজলুল হক, দিগন্ত টিভির সাবেক প্রযোজক আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন।

এ সময় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সাঁতার জানলে জীবন রক্ষা সহজ হয়, শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে গড়ে তুলতে হবে
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় নাটোরের গুরুদাসপুরে সাঁতার প্রতিযোগিতা ও অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পুকুরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। শিশু-কিশোর বয়সেই সাঁতারে দক্ষতা অর্জন করলে পানিতে ডুবে যাওয়ার মতো অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান এবং সোনালী ব্যাংক পিএলসি, গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার, নাটোর রাকিবুল হাসান এছামী। তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ চালু করা গেলে একদিকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে, অন্যদিকে পানিতে ডুবে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান পিন্টু, মোঃ শিপন প্রামাণিক, মোঃ মনিরুজ্জামান রিকো, মোঃ মিল্টন হোসেন ও মোঃ রফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ হোসেন।

অনুষ্ঠানটির আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, নাটোর এবং সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, গুরুদাসপুর, নাটোর।

জেন্ডার সমতা ও নাগরিক ক্ষমতায়নে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ও নিডা সোসাইটির বাস্তবায়নে গুরুদাসপুরে নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পের আওতায় উপজেলা জেন্ডার সমতা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

উপজেলা কমিটির সভাপতি রোকসানা আক্তার লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।

সভায় আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, সমাজে জেন্ডার সমতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটির উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন নাটোর হিউম্যান রাইটস মনিটরিং অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা ফ্যাসিলিটেটর মোছা. আলেয়া পারভীনসহ উপজেলা কমিটির সদস্য নদী আক্তার, শাহরিয়ার নাজনিন, নাজমা খাতুন ও রেখা খাতুন।

বক্তারা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মধু সংগ্রহে চলনবিলে বাড়ছে সরিষা চাষ, কৃষকের মুখে হাসি
দেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক জলাভূমি চলনবিলে মধু সংগ্রহকে কেন্দ্র করে বাড়ছে সরিষা চাষ। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত এই চলনবিলে চলতি মৌসুমে ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। হলুদ ফুলে ছেয়ে যাওয়া মাঠে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা, আর সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষী ও কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর চলনবিলে প্রায় ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষা ক্ষেতকে কেন্দ্র করে প্রাকৃতিকভাবে মধু উৎপাদন হওয়ায় কৃষকরা ফসলের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। এতে একদিকে যেমন সরিষার আবাদ বাড়ছে, অন্যদিকে তেমনি জনপ্রিয় হয়ে উঠছে মধুচাষ।

সরেজমিনে দেখা যায়, চলনবিলের তাড়াশ, চাটমোহর, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার ডাহিয়া, চামারী, হাতিয়ান্দহ, লালোর, শেরকোল, চৌগ্রাম ও পৌর এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদ ফুলের সমারোহ। এসব সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স স্থাপন করে মৌয়ালরা সংগ্রহ করছেন বিশুদ্ধ প্রাকৃতিক মধু।

গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, এ বছর উপজেলায় ১ হাজার ১১৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা ক্ষেত সংলগ্ন প্রায় ৩৫০ হেক্টর এলাকায় ৬৮০টি মৌবাক্স বসানো হয়েছে। মৌসুম শেষে এসব বাক্স থেকে প্রায় ৬ হাজার ৩৭৫ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৮০৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদ হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, সরিষা ক্ষেতের পাশে মৌচাষ করলে পরাগায়নের কারণে সরিষার ফলন প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

চলনবিলের অভিজ্ঞ মৌচাষী আব্দুল মজিদ বলেন, “আমি সাতক্ষীরা থেকে এখানে মধু সংগ্রহ করতে আসি। গত দশ বছর ধরে চলনবিলে মধু সংগ্রহ করছি। আমার ১৩০টি বাক্স আছে, দুই সপ্তাহে ৭ থেকে ৮ মণ মধু পাওয়া যায়। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করছি।”

সিংড়া উপজেলার মৌচাষী নাসির আলী জানান, কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে তিনি মধুচাষ শুরু করেছেন। তার ১৮০টি মৌবাক্স থেকে সপ্তাহে প্রায় ২০০ কেজি মধু সংগ্রহ করা যায়। একই উপজেলার মৌচাষী দুই সহোদর সাগর ও আলমগীর জানান, মধুচাষ খুবই লাভজনক হওয়ায় তারা এ বছর ২ থেকে ৩ লাখ টাকার মধু বিক্রির আশা করছেন।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা  বলেন, “সরিষা থেকে মধু উৎপাদনের সুযোগ থাকায় চলনবিলে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আমরা মৌচাষীদের প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রণোদনা হিসেবে মৌবাক্স সরবরাহ করছি। ভবিষ্যতে সরিষা চাষের পাশাপাশি মধুচাষির সংখ্যাও আরও বাড়বে বলে আশা করছি।”

মোটকথা, সরিষা ও মধুচাষের সমন্বয়ে চলনবিলে গড়ে উঠছে লাভজনক কৃষি উদ্যোগ। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাও শক্তিশালী হচ্ছে।

চলনবিলের বুকে হুলহুলিয়া-বাংলাদেশের এক অনন্য মডেল গ্রাম
চলনবিলবেষ্টিত নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত হুলহুলিয়া গ্রাম যেন বাস্তবের এক রূপকথা। নিজস্ব গঠনতন্ত্রে পরিচালিত এই গ্রামে নেই বাল্যবিবাহ, নেই মামলা-মোকদ্দমা, এমনকি শত বছরের ইতিহাসে একবারও পুলিশ ঢুকতে হয়নি গ্রামে। গ্রামবাসীরাই নিজেদের সমস্যা নিজেরা সমাধান করেন।

জেলা সদর নাটোর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে আটটি পাড়া নিয়ে গড়ে ওঠা হুলহুলিয়া গ্রামের আয়তন প্রায় ২ দশমিক ১৫ বর্গকিলোমিটার। প্রায় ছয় হাজার মানুষের বসবাস এই গ্রামে। এর মধ্যে চার হাজারের বেশি মানুষ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োজিত রয়েছেন।

সংকট থেকেই আদর্শের পথে যাত্রা

একসময় চলনবিল ছিল অথৈ পানির এক বিশাল জলাভূমি। বর্ষায় বিলভর্তি পানি, ঢেউ আর বন্যার সঙ্গে লড়াই করেই জীবন কাটত এখানকার মানুষের। তখন বছরে একবার আমন ধানই ছিল প্রধান ফসল। ১৯১৪-১৫ সালের ভয়াবহ বন্যায় হুলহুলিয়া গ্রামের ফসল নষ্ট হয়ে গেলে চরম অভাবে পড়ে গ্রামবাসী।

সেই সংকটই বদলে দেয় গ্রামের ভবিষ্যৎ। গ্রামের মাতবর মছির উদ্দিন মৃধার উদ্যোগে এক সভায় সিদ্ধান্ত হয়—যাদের ঘরে অতিরিক্ত ধান-বীজ আছে, তারা বিনাশর্তে অন্যদের ধার দেবেন। এই ঐক্যের ফলেই আবার সব জমিতে ফসল ফিরে আসে।

এরই ধারাবাহিকতায় ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় ‘হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ’। ওই বছরই গ্রাম পরিচালনার জন্য প্রণয়ন করা হয় লিখিত সংবিধান, যা আজও কার্যকর।

নিজস্ব বিচারব্যবস্থা, নেই আদালত-পুলিশের প্রয়োজন

হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল তৌফিক পরশ জানান, গ্রামের কোনো সমস্যার সমাধান ধাপে ধাপে করা হয়—প্রথমে পরিবার, পরে পাড়া কমিটি এবং সর্বশেষ সামাজিক উন্নয়ন পরিষদ। পরিষদের সিদ্ধান্ত সবাই মেনে নেন। ফলে আদালত কিংবা পুলিশের প্রয়োজন পড়ে না। এটি গত শত বছরের প্রথা।

গ্রামের আটটি পাড়ায় রয়েছে আলাদা ‘নিম্ন আদালত’ কমিটি। সামাজিক উন্নয়ন পরিষদে রয়েছেন একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যানসহ ২১ সদস্য। দুই বছর পর পর গ্রামবাসীর ভোটে এই কমিটি নির্বাচিত হয়।

শিক্ষা ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত

হুলহুলিয়া গ্রামে শতভাগ মানুষ শিক্ষিত। এখানে সব ছেলেমেয়ের জন্য এসএসসি পাস বাধ্যতামূলক। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেয় দরিদ্র তহবিল কমিটি। চাকরি পাওয়ার পর সহায়তার অর্থ পরিশোধের নিয়ম রয়েছে।

গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মসজিদ। গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী একটি গ্রামে একটি মসজিদ ও একটি কবরস্থানই থাকবে—যাতে বিভক্তি তৈরি না হয়।

এই গ্রাম থেকে বের হয়েছেন দুই শতাধিক প্রকৌশলী, শতাধিক এমবিবিএস ডাক্তার, ১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক, ১১ জন বিচারকসহ অসংখ্য গুণীজন।

সামাজিক সংগঠন ও ডিজিটাল হাব

গ্রামের উন্নয়নে কাজ করছে ‘শেকড়’ ও ‘বটবৃক্ষ’ নামের দুটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এসব সংগঠনের অনুদানে শিক্ষাবৃত্তি, কর্মসংস্থান ও অসহায়দের সহায়তা দেওয়া হয়।

২০১৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয় হুলহুলিয়া ডিজিটাল হাব। এখানে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, ইসিজি সেবা ও একটি নিজস্ব ওয়েবসাইট।

প্রশাসনের স্বীকৃতি

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন, “হুলহুলিয়া গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। তারা নিজেরাই সবকিছু সামলে নেয়।”

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “হুলহুলিয়া গ্রাম আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। মামলা-মোকদ্দমা ছাড়াই নিজেদের সমস্যা সমাধান করা সত্যিই প্রশংসনীয়।”

গ্রামবাংলার বুকেই গড়ে ওঠা হুলহুলিয়া আজ প্রমাণ করে—ঐক্য, শিক্ষা ও শৃঙ্খলা থাকলে একটি গ্রামই হয়ে উঠতে পারে জাতির জন্য আদর্শ মডেল।