খেলাধুলা – চলনবিল প্রবাহ

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে নোরা, ইউটিউব ভিউয়ে নতুন ইতিহাস
ফুটবল বিশ্বকাপের জমকালো আয়োজন এবার কানাডার মাটিতেও ছড়িয়ে পড়ছে। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাতে প্রস্তুত বলিউড তারকা নোরা ফাতেহি। শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানের পর্দা উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নোরা। ফিফার অফিসিয়াল থিম সং ‘সির সির’ মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ২ কোটির বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে।

এর মাধ্যমে গানটি ফিফার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা অফিসিয়াল থিম সংয়ের স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে এটি ভেঙে দিয়েছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরার সাম্প্রতিক বিশ্বকাপ গান ‘ডাই ডাই’-এর রেকর্ড, যা প্রথম ২৪ ঘণ্টায় ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছিল।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এই প্রজেক্টের মাধ্যমে আমি আমার মরক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত এবং দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে একত্রিত করতে পেরেছি। সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে পারফর্ম করবেন ফরাসি গায়ক ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয়। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যও বিশেষভাবে তুলে ধরা হবে।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নোরার উপস্থিতি এবং ‘সির সির’ গানের রেকর্ড ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল
সাফ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত লড়াই করে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন ঋতুপর্ণা চাকমা, সাগরিকারা।

বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও উজ্জ্বল করেছে।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় নেপাল। গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কর্নার কিক থেকে সরাসরি অসাধারণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। তার চমৎকার গোলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের খোঁজে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৮ মিনিটে বাংলাদেশের হয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সাগরিকা। তবে নেপালের অধিনায়ক ও গোলরক্ষক সুব্বার দুর্দান্ত সেভে সে সুযোগ হাতছাড়া হয়।

তবে ম্যাচের যোগ করা সময়ে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে তৈরি হওয়া চাপে নেপালের রক্ষণভাগ ভুল করে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলে। আত্মঘাতী সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের ফুটবলাররা। আগামী ৬ জুন অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান যে, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাদের অন্বেষণ করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এক বিশেষ ভূমিকা পালন করবে এবং এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে প্রতিটি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মান এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে।

ক্রীড়াঙ্গনের এই মহা আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের এই অগ্রযাত্রাকে টেকসই করতে সরকার বদ্ধপরিকর।

ক্রীড়া কূটনীতি বা ‘স্পোর্টস ডিপ্লোমেসি’র ওপর বিশেষ গুরুত্বারোপ করে আমিনুল হক উল্লেখ করেন যে, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হয়েছে। ফুটবল উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, বাফুফে তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় তা সমাধানে পাশে থাকবে।

এছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ বা কমপ্লেক্স তৈরির জন্য জমি বরাদ্দের বিষয়টি নিয়ে ইতিমধ্যে দাপ্তরিক আলোচনা শুরু হয়েছে এবং দ্রুতই এর সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। দেশের ক্রীড়া সাংবাদিকতাকে পেশাদারিত্বের সাথে এগিয়ে নেওয়ার জন্য বিএসজেএ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল্পনা
বাংলাদেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণসঞ্চার করতে এবং কিশোর-কিশোরীদের মাঠমুখী করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। দায়িত্ব গ্রহণের মাত্র আড়াই মাসের মাথায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়ন করতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই আয়োজনের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতা নয়, বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে মেধা যাচাই করে তৃণমূলের প্রতিভাদের বিশ্বমানের অ্যাথলেট হিসেবে গড়ে তোলা।

১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য সাজানো এই মেগা ইভেন্টে স্থান পেয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টের মতো আটটি জনপ্রিয় ডিসিপ্লিন। তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনতে প্রতিযোগিতাটি পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর পেরিয়ে ঢাকার চূড়ান্ত পর্বের মাধ্যমে সমাপ্ত হবে।

সরকারের এই উদ্যোগে দেশজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে, যার মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। রেজিস্ট্রেশনের দৌড়ে ১৫ হাজার ৩২৪ জন প্রতিযোগী নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিলেট জেলা।

আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়ালি সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত হাজারো প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভসূচনা করবেন। আয়োজনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিভাদের ভবিষ্যৎ সুরক্ষায় তিনটি বিশেষ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। তিনি জানান, চূড়ান্ত পর্বে নির্বাচিতদের বিকেএসপিতে ভর্তি এবং বিশেষ ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে চট্টগ্রামসহ অন্যান্য আঞ্চলিক বিকেএসপিগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।

বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্বজনপ্রীতি রুখতে মন্ত্রী নিজে একজন সাবেক খেলোয়াড় হিসেবে মাঠ পর্যায়ে তদারকি করবেন বলে আশ্বস্ত করেন। একইসঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মেডিক্যাল টিম নিয়োজিত থাকবে।

অতীতের পরিকল্পনাহীন অর্থ ব্যয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এখন হাতে হাত মিলিয়ে কাজ করছে।” ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ভুল-ত্রুটি শুধরে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি মন্ত্রী হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে এই প্রতিভা বাছাই তদারকি করব।”

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির সংস্কারের এক সাহসী প্রচেষ্টা। যদি সঠিকভাবে এই প্রতিভাদের পরিচর্যা করা সম্ভব হয়, তবে ভবিষ্যতে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আরও উজ্জ্বল হয়ে উঠবে।

৬ ঘণ্টা ২০ মিনিটে ‘আইরনম্যান ৭০.৩’ খেতাব জিতলেন নাটোরের কৃতি সন্তান আল ফারাবি জিয়া
নাটোরের বড়াইগ্রামের কৃতি সন্তান এবং গ্রামীণফোনের হেড অব এমপ্লয়ি এক্সপেরিয়েন্সেস এ. এন. এম. আল-ফারাবি জিয়া অসামান্য এক ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন। সম্প্রতি  শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘আইরনম্যান ৭০.৩’ (Ironman 70.3) প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করে তিনি দেশের ও নিজ জেলার মুখ উজ্জ্বল করেছেন।

অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় মাত্র ৬ ঘণ্টা ২০ মিনিট সময়ে ফিনিশ লাইন অতিক্রম করে কাঙ্ক্ষিত ‘আইরনম্যান ৭০.৩’ খেতাব অর্জন করেন তিনি। আইরনম্যান ৭০.৩ কেবল সাধারণ কোনো ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি মূলত একজন অ্যাথলেটের চরম শারীরিক সহনশীলতা, কঠোর শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং নিজের সামর্থ্যের সীমা অতিক্রম করার এক চূড়ান্ত পরীক্ষা।

গ্রামীণফোনের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন একটি কঠিন প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করা মোটেও সহজ কাজ নয়। তবে নিয়মিত কঠোর অনুশীলন, অদম্য ইচ্ছাশক্তি ও ধারাবাহিকতার মাধ্যমে তিনি এই অসাধ্য সাধন করেছেন, যা তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

তার এই গৌরবময় অর্জনে গ্রামীণফোন কর্তৃপক্ষ উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত স্বপ্ন পূরণে ফারাবির এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।

এদিকে, ফারাবির এই অসামান্য সাফল্যে আনন্দে ভাসছে তার নিজ এলাকা নাটোরের বড়াইগ্রামের মানুষ। বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন এবং ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে এই কৃতি সন্তানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এশিয়ান আরচ্যারিকে কাতার অলিম্পিকের আড়াই কোটি টাকার অনুদান
অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন আরচ্যারি। বাংলাদেশ টানা দুইবার অলিম্পিকে সরাসরি আরচ্যারিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আরচ্যারিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বর্তমানে এশিয়ান আরচ্যারি ফেডারেশন-এর সভাপতি। তার নেতৃত্বাধীন সংস্থাটিকে আড়াই কোটি টাকার (২ লাখ ৭ হাজার ডলার) আর্থিক অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি।

কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানি-র কাছ থেকে এই অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান আরচ্যারির সভাপতি চপল। কাতার সফর শেষে তিনি বলেন, ‘উজবেকিস্তানে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কংগ্রেসে নবনির্বাচিত সভাপতি এশিয়ান আরচ্যারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপরই আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানানো হয়। সেই সফরেই এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দেওয়া হয়েছে, যা প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’

বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার নিয়মিতভাবেই বিভিন্ন দেশের ক্রীড়া উন্নয়নে সহযোগিতা করে থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আগেও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় দলের অনুশীলনের সুযোগ পেয়েছে। অন্য ফেডারেশনগুলোর ক্ষেত্রেও কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকলেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি।

দীর্ঘদিন ধরে এশিয়ান আরচ্যারির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন কোরিয়ানদের অধীনে এবং সংস্থাটির কার্যালয় ছিল কোরিয়ায়। কোরিয়ান প্রার্থীকে হারিয়ে বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল সভাপতি নির্বাচিত হওয়ার পর নতুন অধ্যায় শুরু হয়। বর্তমানে এশিয়ান আরচ্যারির সাধারণ সম্পাদক কাতারের প্রতিনিধি হওয়ায় দোহা ও ঢাকা—উভয় জায়গাতেই সংস্থাটির কার্যালয় কার্যক্রম চালাবে। কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে আর্থিক সহায়তার পাশাপাশি টেকনিক্যাল সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।

দক্ষিণ এশিয়ায় আরচ্যারিতে ভারত ও বাংলাদেশ এগিয়ে থাকলেও ভুটান জাতীয় খেলা হওয়া সত্ত্বেও প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে। এশিয়ায় পিছিয়ে পড়া ও সম্ভাবনাময় দেশগুলোকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি চপল। তিনি বলেন, ‘কোরিয়া, ভারতসহ কয়েকটি দেশ বিশ্ব পর্যায়ে নিয়মিত পদকের লড়াই করে। আমাদের লক্ষ্য হচ্ছে—উন্নয়নশীল দেশগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যেন তারা সামনে এশিয়ান পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সম্প্রতি শ্রীলঙ্কায় দেশটির ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আরচ্যারির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং লঙ্কান আরচ্যারির পাশে থাকবে এশিয়ান আরচ্যারি ফেডারেশন।’

মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা, জানালেন তামিম ইকবাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে ফেসবুকের এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই।

শনিবার মধ্যরাতে তামিম এক স্ট্যাটাসে বলেন, ‘আজ (১৪ ফেব্রুয়ারি) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।’

সরকার গঠন করতে যাওয়া বিএনপি থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাননি জানিয়ে তামিম আরও বলেন, ‘এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৯ আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম।’

বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, আইসিসি থেকে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

উল্টো পুরস্কার হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশকে করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সংস্থাটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা হয়। রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি। এরপরই বাংলাদেশকে নিয়ে হওয়া এসব সিদ্ধান্তের কথা জানালো আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের না থাকাকে ‘দুর্ভাগ্যজনক অনুপস্থিতি’ বলে উল্লেখ করেছে আইসিসি। আইসিসির সঙ্গে বিসিবি ও পিসিবির সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সালের বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে, যা আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি এবং পরিচালনাগত শর্তাবলির অধীন থাকবে।

ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করার পর আইসিসির সিদ্ধান্তে প্রতিযোগিতার বাহিরে চলে যায় বাংলাদেশ। ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আগেই আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে সময় প্রকাশ্যে তাদের সমর্থনে ছিল পাকিস্তান।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলেই আইসিসির সঙ্গে পিসিবির সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়।

তবে সাম্প্রতিক আলোচনায় সেই জট কাটার ইঙ্গিত পাওয়া গেছে। এই প্রেক্ষাপটেই সমাধানের পথ খুঁজতে আইসিসির কাছে গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে তিনটি বড় দাবি উত্থাপন করেছে পিসিবি।

এনডিটিভি সূত্রে জানা গেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর আইসিসির সতর্কবার্তার মুখে রবিবার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিসিবি।

বৈঠকে পিসিবির পক্ষ থেকে যে তিনটি দাবি তোলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও রয়েছে।

পিসিবির দাবি অনুযায়ী, বাংলাদেশের ক্রিকেট বিশ্ব ক্রিকেটে উত্তরোত্তর অবদান রাখছে। সে কারণে আইসিসি থেকে দেশটির আর্থিক বরাদ্দ বা ক্ষতিপূরণ বাড়ানো উচিত। উন্নত অবকাঠামো গড়ে তোলা, প্রতিভাবান ক্রিকেটারদের উন্নয়ন এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান বাড়াতে অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন বলে বৈঠকে যুক্তি তুলে ধরা হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে একটি নির্দিষ্ট অংশগ্রহণ ফি দেওয়ার পক্ষে মত দিয়েছে পিসিবি। তাদের যুক্তি, যে কোনো দল বিশ্বকাপে অংশ নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে প্রস্তুতি নেয়। তাই ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

তৃতীয় দাবিতে বাংলাদেশের জন্য ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পিসিবির মতে, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের ভেন্যু, অবকাঠামো ও প্রচুর দর্শক সমর্থন গড়ে তুলেছে।

একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি বৈশ্বিক পরিসরেও বাংলাদেশের উপস্থিতি আরও দৃঢ় হবে।

এদিকে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পিসিবিকে সম্ভাব্য শাস্তির বিষয়ে আগেই সতর্ক করেছে আইসিসি। চলমান আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাতে উভয় পক্ষই জোর চেষ্টা চালাচ্ছে।

জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি বুলবুল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার (৮ ফেব্রুয়ারি) সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা করতে এই বৈঠকে বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি প্রধানের।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর ফলে, বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি বাংলা