কৃষিপ্রবাহ – চলনবিল প্রবাহ

টাঙ্গাইলে এলএসটিডি এর আওতায় কৃষি যান্ত্রিকীকরণ ও টেকসই ধান উৎপাদনে নতুন দিগন্ত
এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষি যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদন ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল। প্রকল্পের অর্থায়নে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রযুক্তি গ্রাম কিসামতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে “নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন” (এলএসটিডি) প্রকল্পের আওতায় কৃষিযন্ত্রের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ১০৫-এর চারা যান্ত্রিক পদ্ধতিতে রোপণ শুরু হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল-এর বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম। তিনি বলেন, ‘যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসল নিবিড়তা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং পানি ও অন্যান্য সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে ধান উৎপাদনে প্রকল্প এলাকায় ইতিবাচক পরিবর্তন ঘটবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবু হানিফ, সিনিয়র মেকানিক, ব্রি-গাজীপুর; কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকবৃন্দ এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল-এর বৈজ্ঞানিক সহকারী মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোঃ আবু হানিফ রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারের প্রযুক্তিগত সুবিধা, শ্রম ও ব্যয় সাশ্রয় এবং সমান দূরত্বে চারা রোপণের ফলে ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। ব্রি’র এই কার্যক্রম প্রত্যক্ষ করে গ্রামের অন্যান্য কৃষকরাও যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষে আগ্রহ প্রকাশ করেন। প্রকল্পের আওতায় রোপণকৃত জমির জন্য ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ও সাইনবোর্ড বিনামূল্যে সরবরাহ করা হয়েছে । পাশাপাশি প্রযুক্তি গ্রাম কিসামতে আরও ১০৫ (একশত পাঁচ) বিঘা জমিতে উচ্চ ফলনশীল ধানের জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও সাইনবোর্ড বিতরণসহ মাটির উর্বরতা ও সুষম সার ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

এলএসটিডি প্রকল্পের আওতায় সারাদেশে মোট ১৫টি প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। এসব প্রযুক্তি গ্রামে ব্রি উদ্ভাবিত আধুনিক উচ্চ ফলনশীল ধানের জাত, উন্নত বীজতলা ব্যবস্থাপনা, সঠিক সময় ও পদ্ধতিতে চারা উৎপাদন, পানি ও মাটি ব্যবস্থাপনা, রোগবালাই ও আগাছা দমন এবং আধুনিক কৃষিযন্ত্রের সমন্বিত প্রয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উৎপাদন প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘প্রযুক্তি গ্রামের মূল উদ্দেশ্য হলো বিচ্ছিন্নভাবে ব্যবহৃত জাত ও প্রযুক্তিকে একীভূত করে গ্রামভিত্তিক একটি কার্যকর মডেল তৈরি করা, যাতে দীর্ঘমেয়াদে ফলন বৃদ্ধি, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করা যায়। তাছাড়া, প্রযুক্তি গ্রামের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার বাস্তব ফলাফল সরাসরি কৃষকের মাঠে দৃশ্যমান হচ্ছে।’

ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল-এর ইনচার্জ ড. মসউদ ইকবাল জানান, ‘প্রযুক্তি গ্রামের মডেল সফল হলে তা দেশব্যাপী সম্প্রসারণের মাধ্যমে সীমিত আবাদযোগ্য জমি ও প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি গ্রামভিত্তিক সমন্বিত ধান উৎপাদন মডেল বাস্তবায়নের মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা অর্জন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার পথ সুগম হবে।

কৃষকদের মাঝে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ ও প্রশিক্ষণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১০০ জন নারী কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

হারভেস্টপ্লাস রিঅ্যাক্টস-ইন প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে রোববার (১৪ ডিসেম্বর) হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হারভেস্টপ্লাস ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাবজনিত বিভিন্ন লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও, ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০২ জাতের ধানে বিদ্যমান জিংকের পরিমাণ, জিংকসমৃদ্ধ ধান উৎপাদনের কৌশল, উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি এবং ফলন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে মোট ১০০ জন নারী কৃষকের মাঝে জনপ্রতি ৪ কেজি হারে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেদুরা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. আলমগীর, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি মোবিলাইজার রবিনাথ রায়, কৃষি উপসহকারী মো. রাজেকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকগণ।

বক্তারা বলেন, ‘জিংকসমৃদ্ধ ধান চাষের মাধ্যমে একদিকে যেমন পুষ্টিগুণসম্পন্ন খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে নারী কৃষকদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে।’

ডোমার খামারে বছরে ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন
টিস্যু কালচারের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আলুবীজ উৎপাদনে নতুন দিগন্ত সৃষ্টি করেছে নীলফামারীর ডোমার ভিত্তি আলুবীজ খামার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীন পরিচালিত এই খামারটিতে প্রতিবছর প্রায় ১৭–১৮টি উন্নত জাতের মোট ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন করা হচ্ছে। এখান থেকেই ধাপে ধাপে উৎপাদিত হচ্ছে মিনিটিউবার, প্রাকভিত্তি, ভিত্তি ও প্রত্যায়িত আলুবীজ, যা পরে কৃষক পর্যায়ে পৌঁছায়।

১৯৫৭-৫৮ সালে প্রতিষ্ঠিত ডোমার আলুবীজ উৎপাদন খামারটি ১৯৮৯-৯০ অর্থবছর থেকে আলুবীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর কার্যক্রমে বড় পরিবর্তন আসে। বর্তমানে মূল খামারের আয়তন ৫১৪.৪৮ একর এবং এর আওতায় দেবীগঞ্জে আরও ৮৬.২৯ একর জমিতে আলুবীজ উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খামারের প্রধান শক্তি ৭টি অত্যাধুনিক টিস্যুকালচার ল্যাবরেটরি, যেখানে দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বার্ষিক ২৫ লাখ প্লান্টলেট উৎপাদন করা হয়।

খামারটির নিজস্ব হিমাগারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বিএডিসির ৩২টি হিমাগার জোনে বীজ সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। পুরো প্রক্রিয়া শেষে বছরে প্রায় ৪০–৫০ হাজার মেট্রিক টন মানসম্পন্ন আলুবীজ কৃষক পর্যায়ে পৌঁছায়, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ডোমার বিএডিসি খামার সুত্র জানায়, চলতি মৌসুমে বিএডিসি ১৮টি জাতের মোট ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাত হলো—

বিএডিসি আলু-১ (সানসাইন), আলু-৩ (সানতানা), আলু-৬ (কুমবিকা), আলু-৭ (কুইন অ্যানি), আলু-৮ (লেবেলা), বারিআলু-৭ (ডায়মন্ট), বারিআলু-৮ (কার্ডিনাল), বারিআলু-১৩ (গ্রানোলা), বারিআলু-২৫ (এস্টারিক্স), বারিআলু-২৯ (কারেজ), বারিআলু-২৮ (লেডিরোসেটা), বারিআলু-৫৪ (মিউজিকা), বারিআলু-৮৫ (৭ ফোর ৭), বারিআলু-৯০ (এলোয়েট), সাগিত, বারিআলু-৬২ ও বারিআলু-৮৬।

ডোমার খামারের উৎপাদন ব্যবস্থাপনা, প্রযুক্তি উন্নয়ন ও ল্যাব আধুনিকীকরণে নেতৃত্ব দিচ্ছেন খামারের উপপরিচালক মো. আবু তালেব মিঞা। তার নেতৃত্বে ল্যাবগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বীজ উৎপাদনের প্রতিটি ধাপে দক্ষতা ও স্বচ্ছতা, মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার সমন্বয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে খামারের কর্মকর্তারা জানান।

খামারের সার্বিক কার্যক্রম সম্পর্কে উপপরিচালক মো. আবু তালেব মিঞা বলেন, “ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার দেশের আলুবীজ উৎপাদনের কেন্দ্রবিন্দু। আমাদের ল্যাবগুলোতে উৎপাদিত ভাইরাসমুক্ত প্লান্টলেট থেকে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হন। বীজের গুণগত মান বজায় রাখতে আমরা কঠোর নজরদারি করি এবং সময়মতো প্রতিটি ধাপ সম্পন্ন করি। দেশের খাদ্য নিরাপত্তায় আলুবীজের বড় অংশই এই খামার থেকে আসে— এটাই আমাদের গর্ব।”

তিনি আরও জানান, চলতি মৌসুমে ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং মাঠপর্যায়ে রোপণ ও হার্ডেনিং কার্যক্রম চলছে।

উল্লেখ্য, ভাইরাসমুক্ত আলুবীজ উৎপাদন ও সরবরাহে ডোমার খামার বর্তমানে দেশের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। আধুনিক প্রযুক্তি, মাননির্ভর উৎপাদন ব্যবস্থা এবং দক্ষ জনবলের সমন্বয়ে বাংলাদেশের আলুচাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এই খামার।

পাবনায় বিনাহালে রসুন চাষে ঝুঁকছে কৃষকেরা
বিনাহালে সাদা সোনা খ্যাত রসুন আবাদে ঝুঁকেছে পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন এর কৃষকেরা। গত বছর আবাদকৃত রসুনের দাম তুলনামূলক কম পাওয়ার পরও কৃষকেরা রসুন আবাদ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। কৃষকের কথা দাম কম হলেও চাষাবাদ খরচ ও ঝামেলা কম হওয়ায়, অন্যান্য ফসলের চেয়ে লাভ অনেক বেশি বিনাহালে রসুন আবাদে। উপজেলার ১১ টি ইউনিয়ন বিনাহালে রসুন আবাদ হয়।

চলনবিলের রসুনের আবাদ এ অঞ্চলের কৃষকের অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে। প্রায় দুই দশকের অধিক সময় ধরে বিনাহালে রসুনের আবাদ হচ্ছে এ উপজেলাতে। রসুন রোপনে মুখ্য ভূমিকা পালন করেন নারীরা। বীজ বাছাই ও রোপনে কাজ করেন তারা।

একজন মহিলা কৃষিশ্রমিক প্রতিদিন ৩শত থেকে ৪শত টাকা মজুরী পান আর পুরুষ কৃষি শ্রমিকেরা ৫শত টাকা থেকে ৬শত টাকা মজুরী পান।

কয়েকজন কৃষি শ্রমিকদের সাথে কথা বললে তারা বলেন আমনের আবাদ ঘরে তোলার পর আমাদের তেমন কোন কাজ থাকেনা। এ সময় আমাদের একটু অভাবের মাঝেই দিন অতিবাহিত হলেও, বিনাহালে রসুন চাষ পদ্ধতি চালু হওয়ায় গত কয়েক বছর আমাদের বসে থাকতে হয়না। পারিবারিক চাহিদা মিটিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারি। আবার এ রসুন ঘরে তোলার সময়ও আমরা কাজ করি, সব মিলিয়ে আমাদের এখন সবসময় কাজ থাকে।

মহিলা কৃষি শ্রমিকদের সাথে কথা বলতে গেলে তাঁরা বলেন, আমরা গ্রামে থাকার কারনে এখানে তেমন কোন কর্মসংস্থান নেই যে আমরা বাড়ির কাজ করে কিছু টাকা উপার্জন করবো। অনেক সময় পরিবারের সমস্যা বা কারো চিকিৎসা করাতেও হিমশম খেতে হত। কারণ পরিবারের একজন এর আয় দিয়ে প্রয়োজন মেটানো কঠিন হয়। এখন আমরা এই সময়ের অপেক্ষায় থাকি কারন বিনাহালে রসুন ফলন করে আমরা প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা পাই, তাতে করে বেশ কিছুদিন কাজ করলে বাড়তি আয় হয়। আবার রসুন জমি থেকে তোলার পর আমাদেরই বাছাই এর জন্য কাজ দেওয়া হয়। সেক্ষেত্রে এমন চাষ পদ্ধতি আমাদের ভালো একটা আয়ের উৎস।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ৩,৮৫০ হেক্টর জমিতে আবাদ করে ৩৭,১৫০ মেট্রিক টন উৎপাদন হয়েছিল, গড় ফলন ছিল ৯.৬৫ মেট্রিক টন। আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৪,৫৫০ হেক্টর আবাদ ও ৪৭,৯১৫ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাবনা জেলার মধ্যে চাটমোহর উপজেলাতেই কেবল এই পদ্ধতিতে (বিনাহালে) রসুনের আবাদ হয়। পাশের জেলা নাটোর, গুরুদাসপুর, সিংড়া, তাড়াশ উপজেলাতেও এই পদ্ধতিতে চাষ হয় রসুনের।

উপজেলার বিলচলন ইউনিয়ন বোঁথর গ্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, এ বছর ৭ বিঘা জমিতে তিনি বিনাহালে রসুন আবাদ করেছেন। এক বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। তবে কৃষি শ্রমিকের মজুরী বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে। তারপরও দাম কম হলেও ৬০ হাজার টাকার রসুন বিক্রি করা হয়। দাম বেশি হলে লক্ষাধিক টাকার বেশি পাওয়া যায়।

পক্ষান্তরে, আমনের আবাদ শেষে বেশ কিছুদিন মাটি কর্দমাক্ত থাকার কারনে কাঙ্ক্ষিত রবি শস্য চাষ করা সম্ভব হয়না। যার ফলে জমি পতিত পরে থাকে সেই সময়টাকেই কাজে লাগিয়ে আবাদ করা হচ্ছে। তাতে করে এ চাষে বাড়তি আয়ের সম্ভাবনাও দেখছে কৃষকেরা। দেশের অর্থনীতিতে ব্যপক ভূমিকা রাখতে অগ্রণী ভূমিকা পালনে অংশীদার হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, বিনাহালে রসুন আবাদ করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা। সঠিক ব্যবস্থাপনা ও কৃষকদের সহযোগিতা পেলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে জানান এ কর্মকর্তা।

চলছে আমন ধান কর্তনের সময়
এখন চলছে আমন ধান কর্তনের সময়। কৃষকের সবচেয়ে আনন্দের মুহূর্ত ফসল ঘরে তোলা। ঝড়বৃষ্টি, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সবসময়ই এক ধরনের শঙ্কায় থাকতে হয় কৃষকের। আর তাই ফসল কাটার উপযোগী হলে যখন ফসল ঘরে তোলা শুরু হয়, সে সময়টাই যেন কৃষকের সবচেয়ে বড় সার্থকতা।

পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামের অনেক কৃষক জমিতে ধানের আবাদ করেছেন। প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় সময় পার করেছেন। তারা অনেকটা স্বস্তি প্রকাশ করে বলেন, ফলন ভালো ফলন হয়েছে। প্রত্যেকে কমপক্ষে ২৩ থেকে ২৭ মণ করে ফলন পাচ্ছে। আবাদে বাড়তি উৎসাহ যোগাচ্ছে।

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি। কৃষির ওপর নির্ভর করেই তাদের সংসার চলে। তাদের সন্তানদের ভবিষ্যৎ এই সোনার ফসলের ওপরই নির্ভরশীল। সারাটা মাস সারাটা বছর পরিশ্রম করে শুধু দিন শেষে যাতে সন্তাদের মুখে হাসি ফোটে। মাথার ঘাম পায়ে ফেলে তারা সমাজের মুখে গ্রাস তুলে দেয়। বিনিময়ে আমরা যা কিছুই দেই না কেন, তা তাদের শ্রমের সমতুল্য হবে না।

ত্রিদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সমাপনী ম্যাচে শেকৃবি ১-০ গোলে পরাজিত
“Peace and Non-Violence” মূলমন্ত্রে শেকৃবিতে আজ ত্রিদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সমাপনী ম্যাচ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত হয়। সমাপনী ম্যাচে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ১-০ গোলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিমকে পরাজিত করেন।

“Peace and Non-Violence” বা “শান্তি ও অহিংসা” মূলমন্ত্রকে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো ‘Triangular Regional Football Championship’-এর সমাপনী ম্যাচ। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানী হাইকমিশনার মি. ইমরান হায়দার, কাউন্সিলর মি. কামরান এর ফার্স্ট সেক্রেটারি মি. জিয়া উল হক, বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট ডিলিগেট মি. জায়েন আজিজ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে উৎসাহ প্রদান করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন এর মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দেয়ায় আমাদের এই আয়োজন এর প্রধান উদ্দেশ্য।

তিন দেশের অংশগ্রহণে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ), পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (নেপাল)।

সমাপনী অনুষ্ঠানে শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন,জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন, হিউম্যানিস্ট মুভমেন্ট এর অস্ট্রেলিয়ার প্রতিনিধি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড ডেকলার হুয়েগো, হিউম্যানিষ্ট বাংলাদেশ এর প্রতিনিধি আইউব আনসারী, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড এরশাদ মোগল, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পরিচালক (খেলাধুলা) ড. সাব্বির সরোয়ার, ফুটবল টিমের ম্যানেজার সাজ্জাদ আকবর, রিসার্চ অ্যাসোসিয়েট জাভারিয়া শাফাক, এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. সারিনা পালিখা, ড. সাবরিন সিরিসথা, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা প্রফেসর ড মোঃ আশাবুল হক, প্রক্টর প্রফেসর ড মোঃ আরফান আলী, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া, এবং সকল হলের প্রভোষ্টবৃন্দ। তিন দেশের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস ও সৌহার্দ্যের পরিবেশে সমাপনী খেলাটি উপভোগ করেন।

দিনাজপুরে ব্রি-১১০ ধানের আশানুরূপ ফলনে কৃষকের মুখে হাসি
দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত ব্রি-১১০ চাষে আশানুরূপ সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষক ও মুকুল অর্গ্যানিক এগ্রো ফার্মের মালিক শ্রী মুকুল চন্দ্র রায়। মাত্র ১৩০ থেকে ১৩৫ দিনের মধ্যেই ফসল কাটা সম্ভব হওয়ায় এই ধান জাতটি এখন স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

শ্রী মুকুল চন্দ্র রায় জানান, অন্যান্য প্রচলিত ধানের তুলনায় ব্রি-১১০ জাতের ধান ফলনে ও গুণমানে অনেক ভালো। তাঁর মতে, প্রতি বিঘায় গড়ে ২৭ থেকে ৩০ মণ ধান পাওয়া যায়। তিনি বলেন, “ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার খুব কম করতে হয়েছে, ফলে উৎপাদন ব্যয়ও কম পড়েছে।”

তিনি আরও জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর থেকে তিনি ব্রি-১১০ জাতের বীজ সংগ্রহ করেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের ড. মোঃ আবু বক্কর সিদ্দিক সরকারের দিকনির্দেশনা ও পরামর্শে তিনি এ ধানের চাষ করেন।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ব্রি-১১০ ধান জাতটি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। তাই এটি উত্তরাঞ্চলের কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় ধান জাত হিসেবে দেখা দিচ্ছে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই জাতটি স্থানীয় পর্যায়ে সফলভাবে চাষ হওয়ায় আগামী মৌসুমে আরও অনেক কৃষককে ব্রি-১১০ ধান চাষে উৎসাহিত করা হবে।

চাষি শ্রী মুকুল চন্দ্র রায় বলেন, “ধানের ফলন দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। ব্রি-১১০ ধান আমার মতো ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ।”

কৃষিভূমি সুরক্ষা এখন সময়ের একান্ত দাবী: ভূমি উপদেষ্টা
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলছেন, কৃষিজমি আমাদের অস্তিত্বের ভিত্তি। এই জমি হারালে আমরা হারাবো খাদ্য নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং কৃষিভিত্তিক সংস্কৃতি। তাই কৃষি জমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় প্রয়োজন। এই প্রেক্ষাপটে কৃষিভূমি সুরক্ষা এখন সময়ের একান্ত দাবী।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, অব্যবস্থাপনা, নগরায়ণ ও শিল্পায়নের চাপে কৃষিজমি ভয়াবহভাবে হ্রাস পাচ্ছে। প্রতিদিন অজস্র একর উর্বর জমি আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প ব্যবহারের জন্য নষ্ট হচ্ছে। কৃষকের জীবিকা সংকটাপন্ন হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

আজ (১১ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার উপর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, কৃষি জমি কমে গেলে খাদ্য উৎপাদনও কমে যায়। ফলে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে কৃষি জমি আইনগতভাবে সংরক্ষণ করা জরুরি। দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, প্রতিনিয়ত কৃষিভূমি কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে কৃষিভূমি সুরক্ষার জন্য আইন প্রণয়ন একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি বলেন, শহর ও শিল্পাঞ্চল ক্রমে গ্রামীণ কৃষিভূমিতে ছড়িয়ে পড়ছে। এ অধ্যাদেশ কার্যকর হইবার দ্রুততম সময়ের মধ্যে সরকার কৃষিভূমি সুরক্ষা ও জোনিভিত্তিক ব্যবহার নিশ্চিতকল্পে ভূমির বিদ্যমান ব্যবহার, প্রকৃতিক বৈশিষ্ট্য ও ভূমিরুপ যথাযথভাবে পরীক্ষা করিয়া, অত্যাধুনিক ডিজিটালাইজড প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত প্রতিচ্ছবি যথাযথ বিশ্লেষণ করিয়া এবং সরেজমিন পরিদর্শন করিয়া মৌজা, দাগ বা অন্য কোন চিহ্ণ বা সীমারেখা দ্বারা ‘ভূমি জোনিং ম্যাপ’ প্রণয়ন কবিরে। অধ্যাদেশে মোট ১৮টি ভূমির জোন করা হয়েছে। সরকারি সংস্থাসমূহ ভূমির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবহারভিত্তিক শ্রেণিবিন্যানসের ভিত্তিতে ভূমি সুরক্ষার ব্যবস্থা করিবে।

তিনি আরো বলেন, কৃষিভূমি শুধু ফসল উৎপাদনের ক্ষেত্র নয়; এটি পরিবেশের ভারসাম্য, জলাধার সংরক্ষণ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। কৃষিভূমি রক্ষা মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা। অনেক ক্ষেত্রে কৃষিভূমি অনুমতি ছাড়াই ভরাট করে বাড়ি, ফ্যাক্টরি বা ইটভাটা তৈরি করা হয়। আইন থাকলে এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই অধ্যাদেশে ইহা প্রতিকারে বিচার ও শাস্তির বিধান রাখা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে কৃষি ও খাদ্য নিরাপত্তা একটি মূল লক্ষ্য। কৃষিভূমি রক্ষায় আইন প্রণয়ন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক। একটি কার্যকর কৃষিভূমি সুরক্ষা আইন ভূমি ব্যবহার পরিকল্পনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে সহায়তা করবে। কৃষিভূমি শুধু বর্তমান প্রজন্মের সম্পদ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মেরও অধিকার। আইন প্রণয়নই সেই সম্পদ রক্ষার দীর্ঘমেয়াদি উপায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; ভূমি মন্ত্রণালয়েল সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ।

টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে আধা পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় টানা তিন দিনের বৃষ্টির কারনে মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন ধান। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আমন ধান করা চাষিরা।

রোববার (২ নভেম্বর) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর  ইউনিয়নের বন্যগাড়াবিলের আমনের মাঠে গিয়ে দেখা গেছে,  হলুদ হয়ে আসা ধানের খেতগুলো বৃষ্টির পানির  কারনে মাটিতে মিশে রয়েছে। বিঘার পর বিঘা জমির ধান শুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট  হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।

২-৩ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাঁকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও মাসকলই খেসারি রসুন পিয়াজ খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান নষ্ট হয়ে গেছে।

খলিশাদহ গ্রামের কৃষকেরা বলেন, আমাদের ৬ একর জমিতে আমনের আবাদ করেছে। ১৫ দিন পর ধান কাটার কথা ছিল তাঁদের। হতাশা নিয়ে তারা বলেন, অনেক কষ্ট করে আবাদ করেছি। আর যখন কাটার সময় হলো, তখন পাকা ধানে মই দিয়ে গেল বৃষ্টি। জমিতে পানি জমে শিষ ভিজে নষ্ট  হচ্ছে, ফলন অর্ধেক হয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিনের টানা ও  মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে ধান চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে  বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু, সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। ধানের খেত নিয়েও তারা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।

৯ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা ও প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মো. নাহিদ হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। সভায় ৯৪৭০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের রবিশস্য, শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৫৪০০ জনকে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন এবং বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি বলেন, সরাসরি উৎপাদনের সঙ্গে এই দেশের কৃষকরা জড়িত। রাষ্ট্রের উন্নয়নে কৃষকরা সরাসরি অবদান রাখছেন। রাষ্ট্র কাঠামোর জন্য কৃষকের অবদান অনস্বীকার্য।