আইন আদালত – চলনবিল প্রবাহ

সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।

অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন— সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম। রায় ঘোষণার সময় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনই পলাতক রয়েছেন।

এছাড়া, একই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

পাওনা টাকা চাওয়ায় কারিগরকে কুপিয়ে গুরুতর জখম, মামলা নিচ্ছে না থানা
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সেলাই মেশিন ও গ্যাসের চুলা মেরামতের পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ মোবারক হোসেন (৪৬) নামে এক কারিগরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

গত বুধবার (২১ জানুয়ারি) নিকলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোবারক হোসেন। তবে অভিযোগের চার দিন পার হলেও থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন তার পরিবার।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারে অবস্থিত কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোবারক হোসেনের বড় ভাই মনির উদ্দিন।

ভুক্তভোগী মোবারক হোসেন নিকলী উপজেলার মজলিশপুর বড়হাটি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। অভিযুক্তরা হলেন— একই গ্রামের এরশাদ আলীর ছেলে মোঃ শাওন (৩০), মৃত আইক্কাবালীর ছেলে ছুরমান (৬০) এবং শান্তিপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে এখলাছ উদ্দিন।

সংবাদ সম্মেলনে মনির উদ্দিন বলেন, আমার ছোট ভাইয়ের মজলিশপুর ভুঞা সুপার মার্কেটে সেলাই মেশিন ও গ্যাসের চুলা মেরামতের একটি দোকান আছে। শাওন নিয়মিত কাজ করিয়ে টাকা দিত না। বুধবার টাকা চাইলে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর লোহার রড ও লাঠি দিয়ে ঘাড়, কান, পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

তিনি আরও বলেন, হামলাকারীরা আমার ভাইকে মৃত ভেবে দোকানের জিনিসপত্র ভাঙচুর করে এবং শাওন আমার ভাইয়ের পকেট থেকে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই লিখিত অভিযোগে স্বাক্ষর করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনির উদ্দিনের বন্ধু বুলবুল আহমেদ ও আত্মীয় শফিকুর রহমান।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমি মামলা নিবো। মামলা নিচ্ছি না— এমন কথা কেউ বলতে পারবে না। আমি ডেকে এনে মামলা নিই। আমার ব্যাপারে খোঁজ নেন।’

তবে ভুক্তভোগীর পরিবার দাবি করছে, অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত মামলা গ্রহণ না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফুলবাড়ীয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।’

তিনি আরও জানান, ‘গ্রেপ্তারকৃত হারুন অর রশীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।’

বীরগঞ্জের চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর ও দীর্ঘদিনের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন-এর সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বীরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান খুলনা ও বাগেরহাট জেলায় শনাক্ত করা হয়। এরপর গত ৮ জানুয়ারি দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করা সম্ভব না হলেও অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশার ভাড়া বাসা থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে, গত ১৬ জানুয়ারি বীরগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-১৩/১২/২০২৫ খ্রি., ধারা-৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মোঃ আবু বক্কর ওরফে বাদশা (২৬)-কে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-০৬, খুলনার সহযোগিতায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু বক্কর ওরফে বাদশার দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অন্যতম আসামি মোঃ শাহ আলম কল্লোল (৫৬)-কে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামি মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১)-কে বীরগঞ্জ উপজেলার আরাজি চৌপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, শাহ আলম কল্লোল ও সুলতানা রাজিয়া ওরফে পপি পরস্পর যোগসাজশে ১০ লক্ষ টাকার বিনিময়ে পেশাদার খুনি ভাড়া করেন। অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশার মাধ্যমে ভাড়াটে খুনি চক্রকে দিনাজপুরে আনা হয়।

গত ৩ ডিসেম্বর ২০২৫ থেকে আরাজি চৌপুকুরিয়া গ্রামে জিন্দাপীর মেলা চলাকালীন অধিক লোকসমাগম থাকায় সেটিকে হত্যার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয়। হত্যাকাণ্ডের পূর্বে সুলতানা রাজিয়া ওরফে পপি দানিউল ইসলামের বাড়িতে প্রবেশ ও হত্যার কৌশল নিয়ে একটি শর্ট ভিডিও তৈরি করে শাহ আলম কল্লোলের হোয়াটসঅ্যাপে পাঠান।

পরবর্তীতে, আবু বক্কর ওরফে বাদশা তার সহযোগী পেশাদার খুনি বাহিনীসহ দানিউল ইসলামের বাসার চাবি গ্রহণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৩ ডিসেম্বর ২০২৫ ভোর রাতে দানিউল ইসলামকে নিজ শয়নকক্ষে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে।

উল্লেখ্য, নিহত দানিউল ইসলাম একজন স্বচ্ছল কৃষক ছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তার মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ছিল অত্যন্ত রহস্যজনক ও ক্লু-লেস। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে নিহতের বাড়ির সামনে একটি পুকুর থেকে বাসার তালার চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত শাহ আলম কল্লোল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১. মোঃ আবু বক্কর ওরফে বাদশা (২৬), পিতা: মোঃ মোতালেব শেখ, সাং: উৎকুল, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট।

২. মোঃ শাহ আলম কল্লোল (৫৬), পিতা: মৃত আলহাজ রজব আলী মোল্লা, সাং: মহারাজা মোড়, উত্তর বালুবাড়ী, থানা: কোতয়ালী, জেলা: দিনাজপুর।

৩. মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১), স্বামী: মৃত দানিউল ইসলাম, সাং: আরাজি চৌপুকুরিয়া, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।

বেগম জিয়াকে নিয়ে অবমাননাকর পোস্ট, থানায় অভিযোগ এক তরুণীর
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত সোমবার (১২ জানুয়ারি) ‘Leo Rasel Sarkar’ নামক আইডিতে পোস্ট করলে লোপা আক্তার নামক এক তরুণী নজরে আসে। পরবর্তীতে ওই তরুণী সাভার থানায় উল্লেখিত ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপির সদ্য প্রায়ত নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর বিভিন্ন পোস্টের সচল লিংক আইডির উল্লেখসহ অভিযোগ পত্র দাখিল করেন।

অভিযোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার পরলোকগমন এর সংবাদ প্রচারে একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ব্যবহারে করা হয়েছে, যা ইঙ্গিতপূর্ণ ও সত্যকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা বলে জানান তিনি।

তাছাড়া, আরেকটি পোস্টে ব্যবহৃত কার্টুনে বক্তব্য মর্যাদাহীনভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে অপর এক পোস্টে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের আগমনে দেশের একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন স্মারক ছবির সমালোচনা করা হয়েছে। যেটি তার ফ্যাসিবাদের দোসর চরিত্রের প্রকাশ পেয়েছে।

পোস্টে সংবাদপত্রের নিবন্ধিত নাম ’কালের কন্ঠ’ কে ’বালের কন্ঠ’ বলে বিদ্রুপ করা হয়েছে।অভিযোগে সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদের প্রতি অসন্মান প্রকাশ করা পরাজিত ফ্যাসিবাদীদের লক্ষ্মণ বলে মন্তব্য প্রকাশ করেন। নির্বাচনের আগ মুহুর্তে আন্তর্জাতিক যুব সংগঠনের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী পরিবারের বিরোধিতা করা উদ্দেশ্য প্রণোদিত কিনা এবং সেই সাথে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিও ক্লাবকে বিতর্কিত করার কারণ অনুসন্ধানসহ ছবি ব্যবহৃত ব্যক্তির প্রকৃতপরিচয়, অবস্থান, অপরাধী তথ্য ইত্যাদি অনুসন্ধান করার যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি উল্লেখ করা রয়েছে।

এছাড়াও, অভিযোগপত্রে পোস্টকারীর মানসিকতা গণ-আন্দোলনে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও গণতন্ত্রকামী সকল জনগণের নিকট এহেন কর্মকাণ্ড ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে বলে জানান তিনি।

তবে এ অভিযোগের তদন্তে নিযুক্ত সাভার থানার উপ-পরিদর্শক মি. আলী জানান, অভিযোগ আমলে নিয়ে আমি কাজ শুরু করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

এদিকে, অভিযোগকারী মিস লোপা বলেন, আইডির একাধিক ছবি বিশ্লেষণে ব্যবহারকারীর অবস্থান সাভার এলাকায় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাচ্ছেন কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতা
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ পলাতক ৭ নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন– জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্য সরকার আইনজীবী নিয়োগ দিচ্ছে।

অভিযুক্ত এই সাত আসামির আত্মসমর্পণের দিন ধার্য ছিল আজ। নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হওয়ায় তাদের পলাতক বিবেচনা করে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এর আগে, ১৮ ডিসেম্বর এই সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল-২। পরবর্তীতে, ২৯ ডিসেম্বর তাদের হাজির হওয়ার দিন ধার্য থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্থায়ী বা অস্থায়ী ঠিকানায় খুঁজে পায়নি। এরপর ৩০ ডিসেম্বর আদালত তাদের হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং শুনানির জন্য আজকের দিনটি ঠিক করেন। শেষ পর্যন্ত তারা উপস্থিত না হওয়ায় বিধি অনুযায়ী স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো।

ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে কমব্যাট পিস্তল ও মাদকদ্রব্যসহ বিএনপির এক নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তার বিএনপির নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার সহযোগীর নাম চমন মণ্ডল (৩৫)। তিনি গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে পৌর শহরের রাঘাইচটি এলাকায় কামরুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল, সেখানে মাদক সেবন ও বিক্রি হয়। ওই বাড়িতে মাদকবিরোধী অভিযানে পাওয়া যায় একটি কমব্যাট পিস্তল।

এ সময় পিস্তলের ১টি ম্যাগাজিন, ২টি কার্তুজ, ৩টি গুলি, ১৫টি ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং সেখান থেকে আজিম উদ্দিন ও চমন মণ্ডলকে গ্রেপ্তার করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক সাইদুল করিম অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার থানায় মামলা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কীভাবে আনা হলো, কেন আনা হলো— এসব বিষয়ে আসামিরা কিছু বলছেন না। তিনি বলেন, ‘আমরা দুজনকে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছি। আদালত রিমান্ড শুনানি না করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত প্রধান সন্দেভাজন মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে মেঘালয় পুলিশ ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলেন, পুর্তি ও সামী।

রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ স্নাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান।

নজরুল ইসলাম বলেন, ফিলিপ ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান। সেখানে ভারতীয় নাগরিক পুর্তি কাছে দুজনকে পৌঁছে দেন। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া, চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

অতিরিক্ত কমিশনার বলেন, হাদি হত্যা মামলাটি তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’

এদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়।

সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এসব দাবি জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে সেটা শেষ। এখন থেকে রক্ত দেব না। যারা আমার ভাইকে হত্যা করছে, তাদের বের করার দায়িত্ব পালন করতে না পারলে বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। রক্তপাত একবার শুরু হয়ে গেলে আপনারা কিন্তু সেটা থামাতে পারবেন না। আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করেন।’

‎ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৩৫০
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এই মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কারও নাম দেওয়া হয়নি।

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গেল বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা হয়। ছায়ানটের ছয়তলা ভবনের প্রতিটি তলাতেই ভাঙচুর চালানো হয়। ভবনের নিচতলায় অগ্নিসংযোগও করা হয়।

এই ভবনের শ্রেণিকক্ষগুলোর সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, কম্পিউটার, আসবাব, বাদ্যযন্ত্র তছনছের পাশাপাশি বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাটও হয়।