ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে ‘শূন্য ঝুড়ি’ বানিয়ে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ: হুইপ দুলু

blank

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে দেশকে ‘শূন্য ঝুড়ি’ বানিয়ে ভারতে পালিয়েছে। দেশের জনগণের সম্পদ লুটপাট ও পাচারের সঙ্গে জড়িতদের কোনো ক্ষমা নেই বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার সকাল ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য অনুদান এবং অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাকর্মী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়-স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতে দেশে একের পর এক বড় বড় মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থে দেশের বাইরে বাড়ি-গাড়ি, ব্যাংক ব্যালেন্সসহ নানা সম্পদের পাহাড় গড়া হয়েছে।

তিনি বলেন, এখন আর সরকারি অর্থ লুটপাটের সুযোগ দেওয়া হবে না। সরকারি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের কারাগারে পাঠানো হবে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না। নাটোরে একটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা দেশের বাইরে বসে বাংলাদেশ ও বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং তাদের জমিজমা দখলের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। অন্যদিকে বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করেছে।

তিনি আরও বলেন, এরপরও দেশের বাইরে বসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের মানুষ তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন রয়েছে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

জনপ্রিয় খবর
blank

মানুষের জন্য, মানুষের পাশে—সেফার মতবিনিময় ও গেট টুগেদার অনুষ্ঠিত

দেশকে ‘শূন্য ঝুড়ি’ বানিয়ে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ: হুইপ দুলু

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে