ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু ভোট হলে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় আসবে বিএনপি : এবিএম মোশাররফ হোসেন

blank

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে বিএনপি জনগণের রায়েই রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, এই দেশের উন্নয়ন যাত্রার ভিত্তি বিএনপিই স্থাপন করেছিল। সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও জনগণের সমর্থন প্রয়োজন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সবার আগে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

blank

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়ার প্রবীণ নাগরিক ও শিক্ষাবিদ রাখাইন লুফ্রু মাস্টার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ন শিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা শহিদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন।

blank

পারস্য উপসাগরে ইরানের অবরোধ: সংকটে ২ সহস্রাধিক জাহাজ ও ২০ হাজার নাবিক

সুষ্ঠু ভোট হলে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় আসবে বিএনপি : এবিএম মোশাররফ হোসেন

প্রকাশের সময় : ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬