ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। ঢাকা-৮ আসনের ভোটার হয়ে রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে যান জনপ্রিয় খল ও কৌতুক অভিনেতা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলা।
সেখানে সংশ্লিষ্ট আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে দেখা হয় তার, দুজনের মধ্যে কুশলাদি ও হাসি বিনিময়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি নিজেই এগিয়ে গিয়ে কাবিলার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। কাবিলাও বেশ হাসিমুখে তার আবেদনে সাড়া দেন।

অনলাইন ডেস্ক 
























