ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

blank

সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব তেল জব্দ করা হয়।

বিভাগটির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণই সর্বাধিক—২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, অবৈধ মজুত, পাচার এবং সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।

তারা আরও জানায়, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

blank

পাবনার ফরিদপুরে সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি

দেশে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে