ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

blank

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের পুরান থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক, মাওলানা সানাউল্লাহ, এম. এস. লোকমান, খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাওলানা আব্দুল হক, সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম এবং জেলা শিবির সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে এ সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে।”

তারা আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

জনপ্রিয় খবর
blank

ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের সময় : ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫