ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ টাকার বাজিতে প্রাণ হারালেন কৃষক

blank

মাত্র পাঁচশ টাকার বাজি। আর সেই বাজিতেই প্রাণ হারালেন এক কৃষক। ঝালকাঠির রাজাপুরে খালের ঠান্ডা পানিতে টানা ১১২ বার ডুব দিতে গিয়ে মৃত্যু হয়েছে বাবুল মোল্লা নামের এক কৃষকের। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি খালে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের সঙ্গে বাজি ধরে ঠান্ডা পানিতে একের পর এক ডুব দিতে নামেন বাবুল মোল্লা, বয়স তার ৪৫। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি প্রায় ১১২ বার পানিতে ডুব দেন। এরপর পরই তীরে উঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি।

‎স্থানীয়রা দ্রুত তাকে নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, কনকনে শীতে হঠাৎ শরীরের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন বা হার্ট অ্যাটাকের কারণে এই মৃত্যু হতে পারে।

‎নিহত বাবুল মোল্লা পেশায় একজন কৃষক। সংসারে স্ত্রী ও ৩সন্তান রয়েছে। এমন একটি তুচ্ছ বাজিকে কেন্দ্র করে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম শোক।

‎একটি সামান্য বাজি কীভাবে একটি পরিবারকে চিরদিনের জন্য নিঃস্ব করে দিতে পারে রাজাপুরের এই ঘটনাই তার বাস্তব উদাহরণ।

blank

গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

৫০০ টাকার বাজিতে প্রাণ হারালেন কৃষক

প্রকাশের সময় : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫