ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ ড্র আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 168
blank

ফুটবল বিশ্বে আজকের প্রধান আকর্ষণ জন এফ কেনেডি সেন্টার, ওয়াশিংটন ডিসি। সেখানেই অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠান। 

অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায় এবং সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট ও ফিফা ইউটিউব চ্যানেলে। প্রচার করবে ফিফার মিডিয়া পার্টনাররাও।

কেনেডি সেন্টারের এই ঐতিহাসিক আয়োজনে থাকছে জাঁকজমকপূর্ণ শো, যেখানে উপস্থিত থাকবেন হলিউড, সংগীত এবং ফুটবল বিশ্বের তারকারা।

ড্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ব্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট।

এছাড়াও, অনুষ্ঠানে হলিউডের রং যোগ করবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। মঞ্চ মাতাবেন সংগীত জগতের কিংবদন্তিরা। ইতালিয়ান ধ্রুপদী সংগীতের তারকা আন্দ্রে বোসেল্লি পরিবেশন করবেন লাইভ গান। তার সঙ্গে গাইবেন ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার।

ড্র শেষে হল মাতাবেন বিখ্যাত পপ ব্যান্ড ভিলেজ পিপল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০২৬ বিশ্বকাপ ড্র আজ

প্রকাশের সময় : ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫