ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

blank

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় আসছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর শুরু। রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে এসে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। পরে তিনি রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার শরীফ জিয়ারত করবেন তিনি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ‘১২ জানুয়ারি দলীয়প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা মহাস্থানের হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরীফ জিয়ারত করবেন। এ সময় আমরা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানাব এবং পরে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।’

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬