ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর পর চাকরিতে ফিরছেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

blank

দীর্ঘ ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন কর্মকর্তা। ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাই হওয়া ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে সরকার। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ তাদের নিয়োগ বাতিল করা হয়েছিল।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০০৭ সালের নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি প্রত্যাহার করে এই ৩৩০ জন কর্মকর্তাকে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে।

নিয়োগের শর্তাবলি:

জ্যেষ্ঠতা নির্ধারণ: নিয়োগ প্রক্রিয়া বাতিল না হলে তারা যে তারিখে চাকরিতে যোগ দিতেন, সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) গণনা করা হবে। তবে পেছনের এই সময়ের কোনো আর্থিক সুবিধা বা বকেয়া বেতন তারা পাবেন না।

প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল: চাকরিতে যোগ দেওয়ার পর ৬ মাসের মৌলিক প্রশিক্ষণসহ তাদের মোট শিক্ষানবিশকাল (প্রবেশন পিরিয়ড) হবে দুই বছর।

মেধাতালিকা: লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রচলিত বিধিমালা অনুযায়ী তাদের ব্যাচের গ্রেডেশন বা মেধাতালিকা নির্ধারণ করা হবে।

অন্যান্যদের সুযোগ: একই ব্যাচের বাদ পড়া অন্য কোনো প্রার্থী যদি ভবিষ্যতে চাকরি ফিরে পেতে আবেদন করেন, তবে গঠিত কমিটির মাধ্যমে বৈধতা ও পুলিশ ভেরিফিকেশন যাচাই সাপেক্ষে তাদেরও একই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে।

ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এই ৩৩০ জন পুলিশ কর্মকর্তার নিয়োগের বিষয়ে যথাযথ আইন ও বিধিবিধান মেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

১৯ বছর পর চাকরিতে ফিরছেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

প্রকাশের সময় : ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬