ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ দলীয় জোটে সমঝোতা: ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

blank

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থী।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) মাওলানা মো: মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) অধ্যাপক মো: জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) অ্যাড. আব্দুল বাতেন।

মঙ্গলবার (২০ জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন।

তিনটি আসনে জোট থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের চান্দুরা-বুধন্তী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) মুফতি আমজাদ হোসাইন আশরাফী নির্বাচনে লড়বেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৩টি আসনে আমাদের প্রার্থিতা প্রত্যাহার করেছি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

১০ দলীয় জোটে সমঝোতা: ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

প্রকাশের সময় : ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬