ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোটেলে বাসি খাবার সংরক্ষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

blank

নীলফামারীতে বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নীলফামারী শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।

অভিযানকালে ডিপ ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, কালিতলা এলাকার ঢাকাইয়া হোটেলকে ৭ হাজার টাকা এবং মদন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি জরিমানার অর্থ পরিশোধ করে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

হোটেলে বাসি খাবার সংরক্ষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬