আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের সামনে জড়ো হওয়া মানুষজন উল্লাস করতে শুরু করে। উপস্থিত লোকজন বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘এই মুহূর্তে খবর এল, খুনি হাসিনার ফাঁসি হলো’, ‘চব্বিশের বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই’।
বিকেল তিনটার দিকে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাবা পেশায় ভ্যানচালক মিরাজ তালুকদার। তিনি বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছেন, ১০০ বার ফাঁসি দিলেও সেটা কম হয়ে যাবে। হাসিনার ফাঁসির রায়ে তাঁরা সন্তুষ্ট। এই রায় দ্রুত কার্যকর দেখতে চান।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

অনলাইন ডেস্ক 























