ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ধর্মেন্দ্র

blank

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। চিকিৎসকের কড়া পরামর্শ অনুযায়ী আপাতত নিজ বাসভবনেই থাকবেন তিনি। সেখানেই চলবে প্রয়োজনীয় সকল চিকিৎসা।

একইসঙ্গে, অভিনেতার টিম সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম গুজব বা ভুয়ো খবর না ছড়াতে। ধর্মেন্দ্র ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকতেও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘হি-ম্যান’ খ্যাত এই অভিনেতা। তার অসুস্থতার খবরটি দ্রুত বলিউড পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। এর মধ্যেই তার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়লে তা আরও বেশি বিচলিত করে তোলে ভক্তদের। পরবর্তীতে, ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে দ্রুত এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ধর্মেন্দ্র

প্রকাশের সময় : ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫