ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ৫ মাসে শিশুমৃত্যু ৯০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের

blank

হাম ও হামের উপসর্গে গত পাঁচ মাসে দেশে ৯০০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৮০৩ শিশু এবং হাম শনাক্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ৭০ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৭৯৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় ৬ শিশু এবং সিলেটে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশুর। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৫৭৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৪৯ শিশু।

প্রকাশের সময় : ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬