ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

blank

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ভাগাভাগি সংক্রান্ত ওমানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান-সংলগ্ন নৌপথেও ইরানের তত্ত্বাবধান নিশ্চিত করার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান। খবর আল-জাজিরার।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালির ট্রানজিট রুট দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে পরিচালনার একটি প্রস্তাব ওমানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ইরান সেই প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি বলেন, ওমানের পরিকল্পনা অনুযায়ী জাহাজ চলাচলের নির্ধারিত নৌপথের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমা এবং অপর অংশ ওমানের জলসীমার মধ্যে থাকবে। অর্থাৎ, জাহাজ ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে প্রণালি অতিক্রম করবে।

ঘারিবাবাদি আরও জানান, এর পরিবর্তে ইরান এমন একটি প্রস্তাব দিয়েছে, যাতে ট্রানজিট রুটের একটি অংশ ইরানের জলসীমায় থাকবে এবং ওমানের জলসীমার ভেতরে থাকা নৌপথের অংশও ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

তিনি সতর্ক করে বলেন, ওমান যদি এই প্রস্তাবে সম্মত না হয়, তাহলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখার অবস্থানেই থাকবে ইরান।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

প্রকাশের সময় : ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬