পাবনা জেলার ফরিদপুর উপজেলায় হতদরিদ্র ভ্যানচালক মোছা: সুলতানা খাতুনকে কর্মসংস্থানের জন্য সরকারি সহযোগিতায় একটি ভ্রাম্যমান ভ্যান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সাড়ে তিনটায় সহকারি কমিশনার ভূমি এর কার্যালয় এর সামনে উপজেলা প্রশাসন কর্তৃক একটি ভ্রাম্যমান ভ্যান প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তাগণ, উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো: হাফিজুর রহমান ও সম্মানিত ফরিদপুরের শিক্ষকবিন্দুুগণ।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বক্তব্য বলেন, ‘এই ভ্রাম্যমান ভ্যান দিয়ে সে তার ফরিদপুর উপজেলায় কর্মসংস্থান চালিয়ে যাবে। পাশাপাশি তার সংসার এর সকল কাজ এই ভ্রাম্যমান ভ্যান দিয়ে করতে পারবে।
তিনি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ ভ্যানের উপকারিতা হলো এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সহজে পরিষেবা (যেমন- খাবার, পার্সেল) পৌঁছে দিতে পারে, কম খরচে ব্যবসা করার সুযোগ দেয়, জরুরি প্রয়োজনে (খাবার সরবরাহ দ্রুত সেবা প্রদান করে, এবং বিভিন্ন নাগরিক সুবিধা (যেমন হকারদের জন্য নির্দিষ্ট স্থান) নিশ্চিত করতে সাহায্য করে, যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সুবিধা নিয়ে আসে।

মোঃ আরিফুল ইসলাম, ফরিদপুর উপজেলা 




















