ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের উপকূলে বাণিজ্যিক ট্যাংকারে হামলা

blank

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি অজ্ঞাত বস্তু জাহাজটিতে আঘাত করে। এতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়।

ইউকেএমটিও জানায়, হামলার পর জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন। পরিবেশের ওপরও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

জাহাজটির নিরাপত্তা কর্মকর্তার তথ্য অনুযায়ী, অজ্ঞাত বস্তুটি আঘাত করার পরপরই ডেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে জরুরি নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে কোনো সন্দেহজনক তৎপরতা দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে।

প্রকাশের সময় : ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬