ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কার্যক্রম বন্ধের নির্দেশ

সৈয়দপুরে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

blank

নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে মোঃ রাজু আহমেদের মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা-৫(১) লঙ্ঘনের অভিযোগে ১,০০,০০০ (এক লক্ষ ) টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটার সকল কার্যক্রম বন্ধ এবং ভবিষ্যতে পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। অভিযানে নীলফামারী জেলা পুলিশ ও সৈয়দপুর পুলিশ সহযোগিতা করেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নীলফামারী জেলার ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

কার্যক্রম বন্ধের নির্দেশ

সৈয়দপুরে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫