ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০

blank

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে খাদে পড়ে শিউলী রানি (২৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সিলেট থেকে একটি লোকাল বাস সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উলটে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের জানালার কাচ ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই শিউলী রানি মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশের সময় : ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬