ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে ধানের শীষের এমরান আহমদ চৌধুরীর বাজিমাত

blank

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ২৩৪, সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বাজিমাতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী। ১৯৩টি ভোটকেন্দ্রের (ফলাফল প্রাপ্ত ১৯২+১) চূড়ান্ত ফলাফলে তিনি ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট। ফলে ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন এমরান আহমদ চৌধুরী।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ফখরুল ইসলাম (হেলিকপ্টার) পেয়েছেন ২৩ হাজার ৮৪৬ ভোট। গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের জাহিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আবদুন নূর পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট।

রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৮৮৮। বাতিল হয়েছে ৫ হাজার ৮০৮ ভোট।

সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯৬, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৮৭ শতাংশ।
মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার ৯১ জন।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

সিলেট-৬ আসনে ধানের শীষের এমরান আহমদ চৌধুরীর বাজিমাত

প্রকাশের সময় : ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬