ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ: মাঠে নামল স্থানীয়রা, পিছু হটল বিএসএফ

blank

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের অনধিকার প্রবেশের অভিযোগ উঠেছে। তারা স্থানীয় কৃষকদের ফসলরক্ষায় তৈরি বাঁশের খুঁটি উপড়ে ফেললে এলাকাবাসী প্রতিবাদে মুখর হয়ে ওঠে। পরে স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়া ও ভিডিও ধারণের মুখে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে ফিরে যায় ভারতে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওচিত্রে দেখা যায়— চারজন বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে নদীর পাড়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন,

“এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?”

স্থানীয়দের দাবি, ঘটনাস্থল সম্পূর্ণ বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। ভারতের সীমানা সুরমা নদীর অপর পারে। ফলে বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। স্থানীয়দের প্রতিবাদ ও ভিডিও ধারণের পর তারা দ্রুত স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যায়।

মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুশ শহীদ বলেন, “ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে।”

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, “বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা ফিরে যায়। আমরা ঘটনাটি তদন্ত করে বিএসএফ কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।”

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

সিলেট সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ: মাঠে নামল স্থানীয়রা, পিছু হটল বিএসএফ

প্রকাশের সময় : ০১:০২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫