ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯

blank

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়।

ওসমানী মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের শিশু ফাইজা ও ২২ বছর বয়সী তিতনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান আরও সাতজন।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন কিশোরগঞ্জের লক্ষীপুর গ্রামের হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানিঘাট এলাকার প্রীতম দাশ (২২)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশের সময় : ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬