ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, দুই কর্মী আহত

blank

নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির দুই কর্মী আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে ২৫–৩০ জন ব্যক্তি এনসিপি কার্যালয়ের সামনে পিকনিক করছিলেন। এ সময় কার্যালয়ে অবস্থানরত ১০–১২ জন এনসিপি সমর্থক তাদের কিছুটা দূরে গিয়ে পিকনিক করার অনুরোধ জানান।

এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা এনসিপির কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির নেতাকর্মীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় সুলতান ও আহাদ নামের দুই এনসিপি কর্মীকে মারধর করা হয়, এতে তারা আহত হন।

এ বিষয়ে অভিযুক্ত মৎস্যজীবী দলের নেতা আব্দুল কুদ্দুস আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের দলীয় নেতাকর্মীরা মৌগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে পিকনিক করছিলেন। হামলা, ভাঙচুর কিংবা কাউকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

সিংড়ায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, দুই কর্মী আহত

প্রকাশের সময় : ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬