সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সোমবার (১২ জানুয়ারি) ‘Leo Rasel Sarkar’ নামক আইডিতে পোস্ট করলে লোপা আক্তার নামক এক তরুণী নজরে আসে। পরবর্তীতে ওই তরুণী সাভার থানায় উল্লেখিত ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপির সদ্য প্রায়ত নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর বিভিন্ন পোস্টের সচল লিংক আইডির উল্লেখসহ অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার পরলোকগমন এর সংবাদ প্রচারে একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ব্যবহারে করা হয়েছে, যা ইঙ্গিতপূর্ণ ও সত্যকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা বলে জানান তিনি।

তাছাড়া, আরেকটি পোস্টে ব্যবহৃত কার্টুনে বক্তব্য মর্যাদাহীনভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে অপর এক পোস্টে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের আগমনে দেশের একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন স্মারক ছবির সমালোচনা করা হয়েছে। যেটি তার ফ্যাসিবাদের দোসর চরিত্রের প্রকাশ পেয়েছে।
পোস্টে সংবাদপত্রের নিবন্ধিত নাম ’কালের কন্ঠ’ কে ’বালের কন্ঠ’ বলে বিদ্রুপ করা হয়েছে।অভিযোগে সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদের প্রতি অসন্মান প্রকাশ করা পরাজিত ফ্যাসিবাদীদের লক্ষ্মণ বলে মন্তব্য প্রকাশ করেন। নির্বাচনের আগ মুহুর্তে আন্তর্জাতিক যুব সংগঠনের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী পরিবারের বিরোধিতা করা উদ্দেশ্য প্রণোদিত কিনা এবং সেই সাথে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিও ক্লাবকে বিতর্কিত করার কারণ অনুসন্ধানসহ ছবি ব্যবহৃত ব্যক্তির প্রকৃতপরিচয়, অবস্থান, অপরাধী তথ্য ইত্যাদি অনুসন্ধান করার যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি উল্লেখ করা রয়েছে।
এছাড়াও, অভিযোগপত্রে পোস্টকারীর মানসিকতা গণ-আন্দোলনে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও গণতন্ত্রকামী সকল জনগণের নিকট এহেন কর্মকাণ্ড ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে বলে জানান তিনি।
তবে এ অভিযোগের তদন্তে নিযুক্ত সাভার থানার উপ-পরিদর্শক মি. আলী জানান, অভিযোগ আমলে নিয়ে আমি কাজ শুরু করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।
এদিকে, অভিযোগকারী মিস লোপা বলেন, আইডির একাধিক ছবি বিশ্লেষণে ব্যবহারকারীর অবস্থান সাভার এলাকায় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

সাভার প্রতিনিধি 



















