ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০), নির্বাচন ভবন, আগারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হয় সকাল ১০টায়।

এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, “মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। ভোটকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যে সেলগুলো, অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক কমিটিগুলো গঠন করা হয়েছে, সেগুলো ঠিকভাবে কাজ করছে না। সেগুলো যেন কার্যকরভাবে কাজ করে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করাই ছিল এই বৈঠকের মূল কথা।”

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক

প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬