জামালপুর সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সরিষাবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং অনুষ্ঠান চলাকালীন ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উক্ত অনুষ্ঠানটির বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সরিষাবাড়ী এবং সহযোগিতায় ছিলেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ সুলতান সরকার, ভেটেনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং সভাপতিত্ব করেন ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সরিষাবাড়ী ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার সরিষাবাড়ী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজা রিছিল, সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়ী; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, অফিসার ইনচার্জ সরিষাবাডী মোহাম্মদ রাশেদুল হাসান এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকারসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় প্রদর্শনের জন্য একাধিক স্টল বসানো হয়।

আল আমিন হাসান, জামালপুর 






















