ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বদলেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • 31
blank

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর এবার সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং সংশোধিত অনুচ্ছেদের ভিত্তিতেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বদলেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

প্রকাশের সময় : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬