ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেকৃবিতে ত্রিদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনঃ ৭–০ গোলে শেকৃবি জয়ী

blank

“Peace and Non-Violence” বা “শান্তি ও অহিংসা” মূলমন্ত্রকে সামনে রেখে বুধবার  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে  অনুষ্ঠিত হলো ‘Triangular Regional Football Championship’-এর উদ্বোধনী ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

তিন দেশের অংশগ্রহণে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ), পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (নেপাল)। উদ্বোধনী দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে স্বাগতিক শেকৃবি ও নেপালের অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে শেকৃবি দল ৭–০ গোলে জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড‌‌‌ রাশেদুল ইসলাম, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, হিউম্যানিস্ট মুভমেন্ট এর অস্ট্রেলিয়ার প্রতিনিধি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. ডেকলার হুয়েগো, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এরশাদ মোগল, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পরিচালক (খেলাধুলা) ড. সাব্বির সরোয়ার, ফুটবল টিমের ম্যানেজার সাজ্জাদ আকবর, রিসার্চ অ্যাসোসিয়েট জাভারিয়া শাফাক, এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. সারিনা পালিখা ও ড. সাবরিন সিরিসথা।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা প্রফেসর ড মোঃ আশাবুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ আরফান আলী, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া এবং সকল হলের প্রভোষ্টবৃন্দ। তিন দেশের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলাটি উপভোগ করেন।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

শেকৃবিতে ত্রিদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনঃ ৭–০ গোলে শেকৃবি জয়ী

প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫