ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হয়ে গেল বিপিএলের আমেজ, স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান

blank

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসর মাঠে গড়াবে সিলেট পর্ব দিয়ে। তবে এর আগে ঢাকায় জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

কিন্তু সেটি আর হচ্ছে না। তবে, একেবারেই নিরাশ হবে না ভক্ত-সমর্থকরা। সিলেটে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে বিভিন্ন সূত্র।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে টুর্নামেন্টের প্রথম দিনে এই আয়োজন হবে। ম্যাচ শুরুর আগে কিংবা দুই ম্যাচের মাঝের সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে বলে জানা গেছে।

তাই পরিবর্তন আনা হয়েছে উদ্বোধনী দিনের ম্যাচ সূচিতে। আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে বেলা তিনটায় নেওয়া হয়েছেন। এছাড়া, দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে।

দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের।

তবে, এর আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ও সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

শুরু হয়ে গেল বিপিএলের আমেজ, স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশের সময় : ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫