ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন; আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 29
blank

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর সামনে এলো।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকাকালীন সময় থেকেই তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর ক্ষমতাচ্যুত সরকারের অবশিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিদের অপসারণে জনদাবি আরও জোরালো হয়ে ওঠে।

সূত্রগুলোর দাবি, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও দেশের নির্বাহী ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে ন্যস্ত। ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন; আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

প্রকাশের সময় : ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬