ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
দাবি আনন্দবাজারের

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 42
blank

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ দাবি করেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র। 

আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে ‘কিং খান’ নামেই পরিচিত। অন্যদিকে, ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার ভক্তরা প্রায় ৩০ বছর ধরে একই নামে ডেকে আসছেন। পত্রিকাটি বলছে, নামের এই মিলের পর এবার শাকিব খান শাহরুখের সিনেমাকেই ‘অনুপ্রেরণা’ হিসেবে নিচ্ছেন।

আনন্দবাজারের দাবি অনুযায়ী, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের ২০১২ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে সাজানো হয়েছে। শুধু নায়কের চরিত্রেই নয়, মিল পাওয়া যাচ্ছে সিনেমার নায়িকা বিন্যাসেও।

যশ চোপড়া পরিচালিত ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন দুই নায়িকা—ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ঠিক একইভাবে শাকিব খানের ‘সোলজার’ সিনেমাতেও রয়েছেন দুই অভিনেত্রী—তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ‘সোলজার’ সিনেমায় তানজিন তিশার চরিত্রটি নাকি হুবহু ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের আদলে তৈরি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ‘সোলজার’ টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

জনপ্রিয় খবর

দাবি আনন্দবাজারের

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’

প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫