ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শওকত হোসেন পেলেন লতিফুর রহমান বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার

blank

প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে প্রদত্ত বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার ২০২৫ পেয়েছেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। ১৫ নভেম্বর ,শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার হিসেবে শওকত হোসেনকে পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

২০২১ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার এবার দেওয়া হলো পঞ্চমবার। এর আগে পুরস্কার পেয়েছেন রোজিনা ইসলাম, সোহরাব হাসান, শিশির মোড়ল এবং এ কে এম জাকারিয়া।

২০০৪ সাল থেকে প্রথম আলোয় কর্মরত শওকত হোসেন অর্থনীতি বিষয়ে স্বনামধন্য রিপোর্টার ও কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে হেড অব অনলাইন হিসেবে প্রথম আলোর বার্তাকক্ষের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর আগে তিনি বাণিজ্য সম্পাদক, বার্তা সম্পাদক, হেড অব রিপোর্টিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

blank

পুরস্কার হাতে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শওকত হোসেন বলেন, “৩২ বছরের সাংবাদিকতা জীবনের মধ্যে আজই সবচেয়ে বেশি সম্মানিত বোধ করছি। প্রয়াত লতিফুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা আর প্রথম আলোর পরিচালনা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরিতে লতিফুর রহমানের অবদান এবং সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে পেশাদার সাংবাদিকতা শেখার সুযোগের কথাও তুলে ধরেন তিনি।

সহকর্মী ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শওকত হোসেন আরও বলেন, “স্বাধীন ও সৎ সাংবাদিকতা সহজ নয়। ধরন বদলাচ্ছে, চ্যালেঞ্জ বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও ভালো সাংবাদিকতা করার অনুপ্রেরণাই দিচ্ছে আজকের পুরস্কার।”

অনুষ্ঠানে নানা শ্রেণি–পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে এই বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার প্রদান করা হয়।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শওকত হোসেন পেলেন লতিফুর রহমান বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার

প্রকাশের সময় : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫