ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

blank

নাটোরের লালপুরে রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই নারী আঙ্গারীপাড়া রেল ব্রিজটি হেঁটে পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি ব্রিজে চলে আসে। ট্রেন দেখে ওই নারী দ্রুত ব্রিজ থেকে নামার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে তিনি ব্রিজের ওপর বসে পড়লেও চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

ওসি আরও জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডিসহ সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

লালপুরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬