ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লতাচাপলীতে বিএনপি মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

blank

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ৭নং লতাচাপলী ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আলিপুর অগ্রণী ব্যাংকের বিপরীতে নির্মাণাধীন একটি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কর্মীসভায় সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন— মোট চারজন নারী নেত্রী নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। এতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ।

এছাড়াও, উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কিলার বিউটি, সহ-সভাপতি মোঃ গফুর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা মহিলা দলের নেত্রী রাহিমা আক্তার রুপাসহ আরও অনেক নেতাকর্মী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান। কর্মীসভাটি সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘দক্ষিণ বাংলায় সর্বপ্রথম উন্নয়নের ছোঁয়া দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন এবং নারীদের জন্য ডিফেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সর্বপ্রথম ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল নারীকে এ কার্ডের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।’

সভায় বক্তারা বলেন, দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। সভার শেষ পর্যায়ে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে কর্মীসভা সমাপ্ত ঘোষণা করা হয়।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

লতাচাপলীতে বিএনপি মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬