ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড আবেদন নামঞ্জুর: কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

blank

রাজধানীর লালবাগে আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসিন উদ্দিন সাবেক স্পিকারকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হন শিরীন শারমিন এবং বেলা ১টা ৫৫ মিনিটের দিকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রধারী হামলায় আশরাফুল গুলিবিদ্ধ হয়ে চোখ হারান এবং এই ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ড. শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘ সময় পর আজ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলো।

জনপ্রিয় খবর

রিমান্ড আবেদন নামঞ্জুর: কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬