ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে চুরির ২ ঘণ্টার মাথায় শ্যালো মেশিন উদ্ধার: গ্রেফতার ২

blank

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের জমি থেকে শ্যালো মেশিন চুরির ২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া শ্যালো মেশিন এবং চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান জব্দ করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজিপুর গ্রামের কৃষক মো. আব্দুস সালাম খান নিজের জমিতে সেচের কাজ শেষ করে শ্যালো মেশিনটি তালাবদ্ধ রেখে বাড়িতে যান। রাত সাড়ে ১০টার দিকে পুনরায় সেচ দিতে গিয়ে তিনি দেখেন তালা ভেঙে মেশিনটি চুরি হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করলে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা ও পূর্ব পাইকড়া বাজার এলাকায় টহলরত পুলিশ একটি অটোচার্জার ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে। খবর পেয়ে আব্দুস সালাম খান ঘটনাস্থলে গিয়ে পুলিশ হেফাজতে থাকা শ্যালো মেশিনটি নিজের বলে শনাক্ত করেন।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার গুনগাতী (ধানগড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আইয়ুব আলী (২৫) এবং হাসিল আমতলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মো. মঞ্জু শেখ (১৯)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী শ্রী সুজন কুমার (২৬) পালিয়ে যেতে সক্ষম হয়।

রায়গঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মেশিন ও ভ্যান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

রায়গঞ্জে চুরির ২ ঘণ্টার মাথায় শ্যালো মেশিন উদ্ধার: গ্রেফতার ২

প্রকাশের সময় : ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬