ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে হানাদার মুক্ত দিবস উদযাপন

blank

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় রামগড় হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রামগড় হানাদার মুক্ত দিবস উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন  রামগড়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

র‍্যালীটি রামগড় উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হয়ে রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা বিজয় ভাস্কর্য মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ তাদের রণাঙ্গনের বীরত্ব গাঁথা কাহিনী উপস্থাপন করেন।মুক্তিযোদ্ধাদের ভাষ্য মোতাবেক ১৯৭১ সালের এই দিনে সীমান্তবর্তী রামগড় পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামিম।  উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠানে  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রমোদ বিহারী নাথ, উপজেলা বিএনপির সভাপতি জসিমউদদীন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মী বৃন্দ, সুশীল সমাজ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

রামগড়ে হানাদার মুক্ত দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫