খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া একাধিক পথসভা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার নাকাফা, মাহবুব নগর, চৌধুরী পাড়া, গর্জনতলী, সোনাইপুলসহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে আবদুল ওয়াদুদ ভুঁইয়া বিএনপির শাসনামলে তার ব্যক্তিগত উদ্যোগে ও সরকারি ব্যবস্থাপনায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের চিত্র তুলে ধরেন। একইসঙ্গে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় তিনি বলেন, “আমি যদি অতীতে আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকি, তাহলে আপনারা আমাকে আবারও মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন— এই প্রত্যাশা করি।”
পথসভাগুলোতে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ জাহিদুল আলম, রামগড় (খাগড়াছড়ি) 



















