ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদক কেনার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

blank

রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদক সেবনের জন্য টাকা না পেয়ে নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সোহাগী খাতুনের ছেলে সুমন মাদকাসক্ত। রাতে মাদক কেনার জন্য সে মায়ের কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে মাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

blank

হত্যাকাণ্ডের পর সুমন মরদেহটি রাস্তায় ফেলে দিয়ে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান নেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর
blank

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদক কেনার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬